দেশের আবাসন খাত গভীর সংকটে। দুনিয়াজুড়েই আবাসন একটি গুরুত্বপূর্ণ খাত এবং এর সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষ। বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য। তিন বছর ধরে খুঁড়িয়ে চলছে আবাসন খাত। পরিণতিতে ২৬৯টি নির্মাণসামগ্রীর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। রিহ্যাবের তথ্যমতে, আবাসন খাতে মাসিক বিক্রি ১ হাজার থেকে কমে ২৫০-৩০০টিতে নেমে এসেছে। যেখানে বছরে ৫ থেকে ৮ শতাংশ মূল্যবৃদ্ধির প্রত্যাশা ছিল, সেখানে উল্টো স্থবির হয়ে পড়েছে। কিছু প্রকল্পে ৫ থেকে ১০ শতাংশ প্রবৃদ্ধি কমতে দেখা গেছে। বিলাসবহুল ফ্ল্যাটের বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বসুন্ধরা, গুলশান, বনানী ও ধানমন্ডিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিক্রি ৬০ থেকে ৭০ শতাংশ কমেছে। আবাসন বা রিয়েল এস্টেট খাত বাংলাদেশের অর্থনীতির একটি স্তম্ভ। এ খাত যদি সংকটে পড়ে, তাহলে পুরো অর্থনীতিই বিপর্যয়ের মুখোমুখি হয়। আবাসন খাতের সঙ্গে ১৬৯টির বেশি ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প জড়িত। এর মধ্যে রয়েছে রড, সিমেন্ট, সিরামিক, কাচ, রং, ইট, বৈদ্যুতিক সরঞ্জাম, অ্যালুমিনিয়াম, কাঠ ও স্যানিটারি পণ্যের বাজার। আবাসন খাতের মন্দা সরাসরি এসব শিল্পেও প্রভাব ফেলছে। জিডিপিতে ১৮ শতাংশ অবদান রাখা এ খাত বর্তমানে নানা কারণে মন্দার সম্মুখীন। অন্তর্বর্তী সরকারের আমলে আবাসন খাতে স্থবিরতা নেমে আসে। লাখ লাখ নির্মাণশ্রমিক বেকার হয়ে পড়েন। আবাসন খাতে ফ্ল্যাট বিক্রি কমেছে ৭৫ থেকে ৮০ শতাংশ। পরিণতিতে দেশের অর্থনীতিতে নেতিবাচক চাপ সৃষ্টি হয়েছে। এ খাতের দুরবস্থার জন্য সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দেশের সিমেন্টশিল্পের জন্য তা মন্দা ডেকে এনেছে। সিমেন্ট কারখানাগুলো ৫৫ থেকে ৬০ শতাংশ কম উৎপাদন করছে। অনেক প্রতিষ্ঠিত সিমেন্টশিল্পে কর্মী ছাঁটাই হয়েছে। একই অবস্থা বড় শিল্পে। আবাসনশিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক কোটিরও বেশি মানুষ জড়িত। তাঁদের জীবনজীবিকার স্বার্থে এ শিল্পকে রক্ষায় সরকারকে উদ্যোগী হতে হবে। সহজ শর্তে ঋণসহ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে টিকিয়ে রাখতে হবে বিপুল মানুষের জীবিকা।
শিরোনাম
- প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
- নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
- প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
- বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
- বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
- বুড়িচংয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের উদ্ভাবনে নতুন দিগন্ত
আবাসন খাতে মন্দা
দেশের অর্থনীতির জন্য বিসংবাদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন