বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা কী? এ প্রশ্নের সহজ উত্তর আমলাতন্ত্র। বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায়, এ দেশের প্রায় সব অর্জন অর্জিত হয়েছে রাজনৈতিক সরকারের আমলে। আমলনির্ভর অরাজনৈতিক সরকারগুলো দেশকে শুধু পেছনের দিকে হটতে বাধ্য করেছে। বাংলাদেশে খাতাকলমে ব্যবসাবান্ধবনীতি অনুসরণ করা হয়। কিন্তু বাস্তবে এ দেশে ব্যবসা করতে গেলে ব্যবসায়ীদের নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়। যে কারণে বাংলাদেশ বিশ্বের দুই অর্থনৈতিক শক্তি চীন ও ভারতের নিকটবর্তী হওয়া সত্ত্বেও এ দেশে বিদেশি বিনিয়োগ হতাশাজনক। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে বাংলাদেশে খাতভেদে ২৩টি বা তার বেশি দপ্তর থেকে প্রায় দেড় শ অনাপত্তি, লাইসেন্স বা ছাড়পত্র নিতে হয়। ট্রেড লাইসেন্স নিতে হয় সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে। দিতে হয় ভূমিকর ও হোল্ডিং ট্যাক্স। সেই ট্যাক্স আবার নির্ধারণ করে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি। এরপর আছে কোম্পানি নিবন্ধন, আয়কর ও ভ্যাট নিবন্ধন জটিলতা। এসবের পাশাপাশি পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স, নির্মাণ অনুমোদন ও শিল্প আইআরসি-সংক্রান্ত নানা ইস্যু। এসব ঝামেলা মোকাবিলা করে বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন উদ্যোক্তারা। অনেকে কারখানা বন্ধ করে ব্যবসাবাণিজ্য গুটিয়ে নিচ্ছেন। অনেকে কর্মসংস্থানের চিন্তা করে সামাজিক দায়বদ্ধ থেকে লোকসান দিয়েও পুরোনো ব্যবসা কোনো রকমে ধরে রেখেছেন। সরকার নানা ধরনের নীতিসহায়তার কথা বললেও বাস্তবে ব্যবসাবাণিজ্য দিনদিন কঠিন হয়ে পড়েছে। ব্যবসার প্রধান বাধা আমলাতন্ত্র। একটি পরিবেশ ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরে নানা রকম কাগজপত্র জমা দেওয়ার পরও মাসের পর মাস ঘুরতে হয়। আর ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে হয়রানি আরও বেশি। হয়রানি হওয়ার ভয়েই বাংলাদেশের উদ্যোক্তারা সারাক্ষণ আতঙ্কে থাকেন। দেশি উদ্যোক্তাদের অনুৎসাহ বিদেশি উদ্যোক্তাদের ওপর প্রভাব রাখে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে প্রথমেই দরকার আমলাতান্ত্রিক বাধা অপসারণ করা। ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর আত্মঘাতী প্রবণতার ইতি ঘটানো।
শিরোনাম
- প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
- নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
- প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
- বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
- বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
- বুড়িচংয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের উদ্ভাবনে নতুন দিগন্ত
আমলাতান্ত্রিক বাধা
ব্যবসাবাণিজ্যের অন্তরায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন