জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী সংসদ নির্বাচনে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল জব্বার।
শনিবার বরিশাল-৪ আসনের হিজলা উপজেলায় নির্বাচনি গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এ আহ্বান জানান তিনি।
আবদুল জব্বার বলেন, সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা, আইন-বিচার ও অর্থনৈতিক খাতসহ সব সেক্টর নষ্ট করে ফেলেছে। দেশকে সুসংগঠিত করতে এবং জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় আগামীতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নিতে হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষদের ভোগান্তি লাঘবই হবে আমার প্রথম কাজ।’
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, হিজলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমির মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামুসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই