বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা।
আজ সোমবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, 'স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। এখন সময় এসেছে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।'
এসময় তিনি জুলাই বিপ্লব বাস্তবায়ন করতে, শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য গণভোটে 'হ্যাঁ' বাক্সে সিল দেয়ার আহ্বান জানান।
এসময় জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জালালুদ্দিন আহমেদ। এছাড়াও এনসিপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা