আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে নির্বাচনি প্রচারণা। মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে আজ সোমবার দুপুরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করেছে। এর আগে শহরের নোমানী ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু। বক্তব্য রাখেন মনোয়ার হোসেন খান, নেওয়াজ হালিমা আরলি, সিমিন হোসেন মজিদ, কুতুবউদ্দিন, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, ওয়াশিকুর রহমান কল্লোল, আব্দুর রহিম, জাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/জামশেদ