ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে গাজীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬২ হাজার ৩৪৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
গাজীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী, তার প্রাপ্ত ভোট ১ লাখ ১ হাজার ৭৭৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৩ হাজার ৮৬৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
বিডি-প্রতিদিন/এমই