ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১০ জন প্রার্থী।
তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জে-১ আসনে জাতীয় পার্টির মোহা. আফজাল হোসেন (প্রাপ্ত ভোট-২২৬৩, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (প্রাপ্ত ভোট-৫৫৭), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট-১০৮৩) ও ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা (প্রাপ্ত ভোট-৪৪৬)।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. সাদেকুল ইসলাম (প্রাপ্ত ভোট-৬২৬), জাতীয় পার্টির মু. খুরশিদ আলম (প্রাপ্ত ভোট-৮১৭৫) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল (প্রাপ্ত ভোট-১০৬৯)
এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন (প্রাপ্ত ভোট-৬৩৭), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট-৮২০) এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট-৩৬১)।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া