পটুয়াখালীর ৪টি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি দুটির একটিতে জামায়াত অন্যটিতে গণ অধিকার পরিষদ। শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন চৌধূরীর সই করা কাগজ এর বরাতে বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান সাবে স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন এক লাখ ৫২ হাজার ৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ছাত্রশিবিরের সাবেক সভাপতি দাঁড়িপাল্লা প্রতীকে মো. শফিকুল ইসলাম মাসুদ এক লাখ ৭৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ৬৭৬ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ট্রাক গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর ৯৭ হাজার ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নির্বাহী কমিটির সদস্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এক লাখ ২৪ হাজার ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট।
বিডি-প্রতিদিন/তানিয়া