রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে এবার ২৭ জন নতুন প্রতিদ্বন্দ্বী প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ছয়জন রয়েছেন পুরাতন সদস্য, তাদের সংসদের অভিজ্ঞতা রয়েছে।
সর্বশেষ ফলাফলের ভিত্তিতে বিএনপি পেয়েছে ১৫টি আসন, জামায়াতে ইসলামী ১৫টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২টি এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
ঠাকুরগাঁওয়ে পুরাতন সদস্যরা হলেন ঠাকুরগাঁও-১ আসনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম। ঠাকুরগাঁও-৩ আসনের বিজয়ী জাহিদুর রহমান জাহিদ প্রথমবার সংসদে যাচ্ছেন। পঞ্চগড়ের দুটি আসনেই নতুন বিজয়ী; পঞ্চগড়-১ আসনে মুহম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন।
দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে পুরাতন সদস্যরা হলেন দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া ও দিনাজপুর-৫ আসনের রেজওয়ানুল হক। নতুন বিজয়ীরা হলেন-- দিনাজপুর-১: আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২: সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩: সৈয়দ জাহাঙ্গীর আলম, এবং দিনাজপুর-৬: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নীলফামারীর চারটি আসনের সব বিজয়ী নতুন। নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম, নীলফামারী-২ (সদর) আসনে আল ফারুক আবদুল লতীফ, নীলফামারী-৩ আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনে আব্দুল মুনতাকিম।
লালমনিরহাটের তিনটি আসনের মধ্যে নতুন বিজয়ীরা হলেন লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুল। লালমনিরহাট-৩ (সদর) আসনের বিজয়ী আসাদুল হাবিব দুলু পুরাতন সদস্য।
রংপুরের ছয়টি আসনের সব বিজয়ী নতুন। রংপুর-১: রায়হান সিরাজী, রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ (সদর): মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪: আক্তার হোসেন, রংপুর-৫: গোলাম রব্বানী, এবং রংপুর-৬: নুরুল আমিন।
কুড়িগ্রামের চারটি আসনের বিজয়ীরাও সবাই নতুন। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভরুঙ্গামারী) আসনে আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এবং কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমান।
গাইবান্ধার পাঁচটি আসনের চারজন নতুন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনে আব্দুল করিম, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম, এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মো. আব্দুল ওয়ারেছ। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে পুরাতন সদস্য শামীম কায়সার লিংকন বিজয়ী হয়েছেন।
বিডি-প্রতিদিন/এমই