ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটের রায় স্পষ্ট হয়েছে। অধিকাংশ আসনে বিএনপি জয় পেলেও দুটি আসনে জয় তুলে নিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া দুটি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াত প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।
চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা পেয়েছেন ৭৩ হাজার ৩৭ ভোট। জামায়াতের মুহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।
চট্টগ্রাম ৫ হাটহাজারী এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট।
চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট।
চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়ায় বিএনপির হুমাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। জামায়াতের এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম ৮ বোয়ালখালী এবং সিটির ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এরশাদ উল্লাহ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৩৭ ভোট। জামায়াতের আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।
চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়ায় বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। জামায়াতের একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।
চট্টগ্রাম ১০ ডবলমুরিংয়ে বিএনপির সাঈদ আল নোমান তূর্য পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট। জামায়াতের শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।
চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গায় বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২১ ভোট। জামায়াতের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।
চট্টগ্রাম ১২ পটিয়ায় বিএনপির মোহাম্মদ এনামুল হক এনাম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।
চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলীতে বিএনপির সরোয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট এবং জামায়াতের মাহমুদুল হাসান পেয়েছেন ৩৫ হাজার ৩০ ভোট।
চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ও সাতকানিয়ার অংশে বিএনপির জসীম উদ্দীন আহমেদ পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। এলডিপির ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। ব্যবধান মাত্র ২৬ ভোট।
চট্টগ্রাম ১৫ লোহাগাড়া ও সাতকানিয়ার অংশে জামায়াতের শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট। বিএনপির নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।
চট্টগ্রাম ১৬ বাঁশখালীতে জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ১৬৭ ভোট। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। বিএনপির বিদ্রোহী মোহাম্মদ লেয়াকত আলী স্বতন্ত্র হিসেবে পেয়েছেন ৫৫ হাজার ৪৯২ ভোট।
চট্টগ্রাম ২ ফটিকছড়ি এবং চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের ফল আপিল নিষ্পত্তি না হওয়ায় স্থগিত রয়েছে। বিএনপির সরোয়ার আলমগীর, আসলাম চৌধুরী প্রার্থিতা বিষয়ে আদালতের নির্দেশে ভোট হলেও ফল প্রকাশ হয়নি।
বিডি প্রতিদিন/আশিক