খাগড়াছড়ির একমাত্র ২৯৮ নম্বর সংসদীয় আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা নির্বাচনী কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
এতে বাংলাদেশ মাইনরিটি পার্টির উষ্যপ্রু মারমা, স্বতন্ত্র প্রাথী জিরুনা ত্রিপুরা, গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলনের কাউছার আজিজী ইনসিনিয়াত, বাংলাদেশ বিপ্লব পার্টির নুর ইসলাম, মুসলিম লীগের মো. মোস্তফা জামানত হারিয়েছেন।
উল্লেখ্য,এ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৫৮ হাজার ১৩৬ ভোট।
বিডি প্রতিদিন/কামাল