শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কলম জাদুকরের জন্মদিন আজ

হুমায়ূন আহমেদ যেভাবে চলচ্চিত্রে

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
হুমায়ূন আহমেদ যেভাবে চলচ্চিত্রে

বহুমুখী প্রতিভার অধিকারী হুমায়ূন আহমেদ ছিলেন মূলত কলমের জাদুকর। তাঁর লিখনীর জাদুতে পাঠক এতটাই বুঁদ হয়ে পড়েছিল যে, গল্প-উপন্যাস মানেই হুমায়ূন আহমেদ। এখনো ভাষার মাস ফেব্রুয়ারির বই মেলায় পাঠক মুখিয়ে থাকে হুমায়ূন রচনার জন্য। এর বাইরে লাইব্রেরিগুলো হুমায়ূন সৃষ্টি নিয়েই গর্ব করে কারণ হুমায়ূন আহমেদের বই মানেই বইপ্রেমীদের ইচ্ছাপূরণ। দুই বাংলার সেরা লেখকদের মধ্যে অন্যতম শীর্ষ একটি অবস্থান গড়ে নেন এই ক্ষণজন্মা কলমের জাদুকর। এরপর একটা সময় টিভি নাটকেও তাঁর অনবদ্য কাজ বিমোহিত করে দর্শকদের। কিন্তু চলচ্চিত্র নির্মাণ করবেন এমন চিন্তা এই কীর্তিমান লেখকের মনে কখনো জায়গা করে নেয়নি। শেষ পর্যন্ত এ মাধ্যমেও তিনি তাঁর কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কিন্তু চলচ্চিত্র নির্মাণে কীভাবে এগিয়ে এলেন তিনি। এর পেছনের গল্পটাও গল্প উপন্যাসের মতোই।

সিনেমার স্বপ্নটা তাঁকে দেখান তাঁরই এক সহপাঠী ফিজিক্সের আনিস সাবেত। তাঁর সঙ্গে হুমায়ূন আহমেদের পরিচয় বিশ্ববিদ্যালয়জীবনে এসে। ফিজিক্স নিয়ে পড়লেও উনি প্রায়ই শোনাতেন আলো-আঁধারের গল্প, স্বপ্ন দেখতেন ছবি বানানোর। এমনকি সে সময়ে আহমদ ছফার ‘ওংকার’ উপন্যাস নিয়ে চিত্রনাট্যও লিখে ফেলেন তিনি। কিন্তু তা পর্দায় আনার আগেই পড়াশোনার তাগিদে দেশ ছাড়তে হয়। তবে স্বপ্ন ছাড়েননি, বিদেশের মাটিতে বসেই বানালেন নিজের স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র, জিতলেন পুরস্কারও। ১০ বছর পর দেশে ফিরে সে গল্প শুনিয়েছেন হুমায়ূন আহমেদকে। তারপর হঠাৎ হানা দিল ক্যানসার, আনিস সাবেতকে স্বপ্নের সঙ্গে বিসর্জন দিতে হয়েছিল জীবনকেও। তাঁর চলে যাওয়ার পর হুমায়ূন আহমেদের মনে সেই স্বপ্ন ঢুকে গেছে। একদিন ভোরবেলা স্ত্রী গুলতেকিনকে জানালেন সেই স্বপ্নের কথা, ছবি বানানোর কথা। ছবির নাম ‘আগুনের পরশমণি’। চাইলেই কি আর ছবি বানানো যায়! আবার স্বপ্নকেও তো নিজ হাতে মারা যায় না। নিজের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’কে চিত্রনাট্যে রূপ দিতে শুরু করলেন। সেই সঙ্গে সিনেমা তৈরির ওপর লেখা দেশিবিদেশি বই খুঁজে সেগুলো পড়তে শুরু করলেন। বইয়ের জন্য সাহায্য নিলেন বন্ধুদের। এদিকে আরেক সমস্যা এসে জুড়ে বসল! হয় অধ্যাপক হওয়ার জন্য রিসার্চের কাজ চালিয়ে যেতে হবে, নয়তো সিনেমা নিয়ে থাকতে হবে। মনের কথা শুনে রিসার্চ বাদ দিয়ে চিত্রনাট্যে মনোনিবেশ করলেন। তবে তাঁর ভাগ্য সহায় ছিল। দুটোই পেলেন একসঙ্গে। হাতে চিত্রনাট্য, মনে সিনেমা বানানোর স্বপ্ন; কিন্তু পকেট ফাঁকা। ফাঁকা বলতে শূন্য না, হাতে মাত্র দুই লাখ টাকা। সিনেমার জন্য এটা ফাঁকাই ধরা যায়। সমস্যার সমাধানে এগিয়ে এলেন বন্ধু এবং নাট্যাভিনেতা আসাদুজ্জামান নূর। দিনভর দুজনে মিলে অর্থ সন্ধানে ঘোরাঘুরি করলেও মানুষের কাছ থেকে শুধু উৎসাহই মেলাতে পারলেন। রাতে একাকী ভাবতে ভাবতে মাথায় এলো তথ্যমন্ত্রীর নাম, সেখানে গিয়েও হতাশা নিয়েই ফিরতে হলো। শেষে ঠিক করলেন বাসা বিক্রি করবেন, তবু ছবি বানাবেনই। এরই মধ্যে সুখবর মিলল সরকার আবার ছবির জন্য অনুদান প্রথা চালু করেছে এবং সেখানে তিনটা ছবির মধ্যে রয়েছে আগুনের পরশমণির নাম। সিনেমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেও নিজের মনের কথাই শুনলেন। বদিউল আলম চরিত্রে রাখলেন আসাদুজ্জামান নূরকে, রাত্রি চরিত্রে বিপাশা হায়াত, একে একে যুক্ত করা হলো ডলি জহুর, আবুল হায়াত, দিলারা জামান, শীলা, পুতুল, সালেহ আহমেদ, ওয়ালিউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেককে। সহকারী পরিচালক হিসেবে নিলেন তারা চৌধুরীকে; যাঁর রেকর্ড ছিল কোনো পরিচালক সিনেমায় তাঁকে দ্বিতীয়বার নেননি। সম্পাদনায় যুক্ত করলেন আতিকুর রহমান মল্লিককে। মানুষের কথা না শুনেই ক্যামেরায় নিলেন আখতার হোসেনকে। সত্য সাহা যুক্ত হলেন সংগীত পরিচালক হিসেবে। মাসুক হেলাল, ধ্রুব এষ বাদ রাখেননি কাউকে। সিনেমা বানাতে হলে খাজা বাবার দোয়া নিতে হয়, এটা শুনে অবাকই হলেন হুমায়ূন আহমেদ। মোজাম্মেল সাহেবের কথা রাখতে, মনের কৌতূহল মেটাতে তাঁকে নিয়েই গেলেন আজমির শরিফ। খাদেমের মারফতে স্ক্রিপ্ট পাঠানো হলো ভিতরে। কিন্তু সে রীতিমতো চমকে দিল যে চিত্রনাট্যে বিরাট গন্ডগোল, ফুফুর চরিত্র নেই। তাহলে কি আধ্যাত্মিক ব্যাপার সত্যিই আছে! কিন্তু ব্যাপারটা তেমন না, সেখানে ওনারই আরেক ভক্তের সম্পর্ক জুড়ে ছিল। যিনি উপন্যাসটা আগে পড়েছিলেন। মাথায় কুলাভর্তি ফুল নিয়ে চিত্রনাট্য ঢোকাতে হলো মাজারের গিলাফের ভিতর। কথা ছিল সিনেমা রিলিজের দিন তা বের করা হবে গিলাফের ভিতর থেকে। তা বের করা হয়েছিল কি না, সে খবর আর পাননি হুমায়ূন আহমেদ। দোয়া নেওয়া শেষ হলেও সিনেমার জন্য বসতে হবে পরীক্ষায়। পরিচালক সমিতি গোঁ-ধরেছে তারা পরীক্ষা নেবে। যদি সেখানে উত্তীর্ণ হতে পারেন, তবেই সিনেমা বানাতে পারবেন। ছবির জগতে পরিচিত মুখ চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে জনা বিশেক মানুষের সামনে বসতে হলো পরীক্ষায়। কোনোমতে পাস নম্বর পেয়ে মিলেছিল সহযোগী সদস্যপদ। সিনেমার জগতে পরিচিত চারটি শব্দ লাইট, ক্যামেরা, অ্যাকশন, কাট। কিন্তু পরিচালক প্রথম দিনেই ভুলে গেলেন কাট বলার কথা। ক্যামেরা চলছে, ক্যামেরাম্যান আখতার সাহেব তা মনে করিয়ে দিলেন। কিন্তু যতক্ষণে কাট বলেছেন, ততক্ষণে পরের দিন খবরের পাতায় এই খবর উঠে এসেছে। এ নিয়ে হয়েছে প্রচুর হাস্যরস। এসব অবশ্য তিনি গায়ে মাখলেন না। ‘আগুনের পরশমণি’ মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়।

হুমায়ূন আহমেদ নির্মিত আট সিনেমা

১। আগুনের পরশমণি (১৯৯৪)

২। শ্রাবণ মেঘের দিন (২০০০)

৩। দুই দুয়ারী (২০০১)

৪। চন্দ্রকথা (২০০৩)

৫। শ্যামল ছায়া (২০০৪)

৬। নয় নম্বর বিপদ সংকেত (২০০৭)

৭। আমার আছে জল (২০০৮)

৮। ঘেটুপুত্র কমলা (২০১২)

এই বিভাগের আরও খবর
কাজের প্রেমে কনা...
কাজের প্রেমে কনা...
আবেগী বিপাশা
আবেগী বিপাশা
মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অবদানের দলিল ‘মুক্তির গান’
মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অবদানের দলিল ‘মুক্তির গান’
৫ লাখের ‘সুজন সখী’র আয় কোটি টাকা
৫ লাখের ‘সুজন সখী’র আয় কোটি টাকা
সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি
সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি
লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স
মন গলেছে প্রিন্সেস ফারিণের
মন গলেছে প্রিন্সেস ফারিণের
যেভাবে একাত্তরের বিলকিস হলেন জয়া
যেভাবে একাত্তরের বিলকিস হলেন জয়া
১৭ বছর পর দীর্ঘ ছবি ‘ধুরন্ধর’
১৭ বছর পর দীর্ঘ ছবি ‘ধুরন্ধর’
বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা
বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা
যুদ্ধবিহীন মুক্তিযুদ্ধের ছবি ‘মেঘের অনেক রং’
যুদ্ধবিহীন মুক্তিযুদ্ধের ছবি ‘মেঘের অনেক রং’
সেই পাগলির গল্প
সেই পাগলির গল্প
সর্বশেষ খবর
শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন
শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন

১ সেকেন্ড আগে | ক্যাম্পাস

প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অবদানে মুগ্ধ কানাডার ফেডারেল এমপি
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অবদানে মুগ্ধ কানাডার ফেডারেল এমপি

৬ মিনিট আগে | পরবাস

এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৭৫০ ছাড়াল
এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ১৭৫০ ছাড়াল

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের উদ্যোগে উন্নয়ন উপকরণ বিতরণ
শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের উদ্যোগে উন্নয়ন উপকরণ বিতরণ

২১ মিনিট আগে | চায়ের দেশ

জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা
জনবল সংকট, সিলেটে নড়বড়ে ক্যান্সার চিকিৎসা

৪১ মিনিট আগে | চায়ের দেশ

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

৫৫ মিনিট আগে | মাঠে ময়দানে

মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য

৫৯ মিনিট আগে | জাতীয়

তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১
তুরস্কে বাস–লরি সংঘর্ষে নিহত ৭, আহত ১১

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ
নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হচ্ছে আজ
জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হচ্ছে আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

শিক্ষকদের শাটডাউন স্থগিত: প্রাথমিকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু আজ
শিক্ষকদের শাটডাউন স্থগিত: প্রাথমিকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি
পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কেমন?
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার পরিস্থিতি কেমন?

১ ঘণ্টা আগে | নগর জীবন

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)

১ ঘণ্টা আগে | জাতীয়

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লিডসের কাছে হেরে গেল চেলসি
লিডসের কাছে হেরে গেল চেলসি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকার আকাশ আজ থাকতে পারে মেঘলা
ঢাকার আকাশ আজ থাকতে পারে মেঘলা

১ ঘণ্টা আগে | নগর জীবন

লেবাননে জাতিসংঘ টহলদলের ওপর হামলা, গ্রেপ্তার ৬
লেবাননে জাতিসংঘ টহলদলের ওপর হামলা, গ্রেপ্তার ৬

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাফা ক্রসিং নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর
রাফা ক্রসিং নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীতে কাঁপছে তেঁতুলিয়া
শীতে কাঁপছে তেঁতুলিয়া

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি
৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাপের সীমানায়ও পা ফেলা যাবে না
পাপের সীমানায়ও পা ফেলা যাবে না

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

২ ঘণ্টা আগে | নগর জীবন

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রবিবার
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রবিবার

২ ঘণ্টা আগে | নগর জীবন

যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

অসুস্থ সাদ (রা.)-কে দেখতে গিয়ে মহানবী (সা.)-এর উপদেশ
অসুস্থ সাদ (রা.)-কে দেখতে গিয়ে মহানবী (সা.)-এর উপদেশ

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সর্বাধিক পঠিত
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর
ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান
ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের
ইউক্রেনের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা রমজান কাদিরভের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি
আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি
যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিয়াজের দাম দুই দিনে ৩৫ টাকা বেড়েছে
পিয়াজের দাম দুই দিনে ৩৫ টাকা বেড়েছে

২২ ঘণ্টা আগে | জাতীয়

আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী: রিপোর্ট
আফগান ক্রিকেটারকে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী: রিপোর্ট

১৯ ঘণ্টা আগে | শোবিজ

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ
তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ
স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যে কারণে বিশ্বের ধনকুবেরদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
যে কারণে বিশ্বের ধনকুবেরদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ
অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ

৯ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

‘শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা’
‘শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা’

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

আইপিএল থেকে অবসর নেওয়ার পর রাসেলের বিশ্বরেকর্ড
আইপিএল থেকে অবসর নেওয়ার পর রাসেলের বিশ্বরেকর্ড

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার হিন্দু রীতিতে সাতপাকে ঘুরলেন সারা খান
এবার হিন্দু রীতিতে সাতপাকে ঘুরলেন সারা খান

১৯ ঘণ্টা আগে | শোবিজ

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী
তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী

২০ ঘণ্টা আগে | রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বিমানে শালীন পোশাকের পরামর্শ মার্কিন মন্ত্রীর, প্রতিবাদে যা করলেন যাত্রীরা
বিমানে শালীন পোশাকের পরামর্শ মার্কিন মন্ত্রীর, প্রতিবাদে যা করলেন যাত্রীরা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা
আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

শাহ আমানত বিমানবন্দরে পড়ে ছিল মালিকবিহীন ছয় লাগেজ, খোলার পর যা মিলল
শাহ আমানত বিমানবন্দরে পড়ে ছিল মালিকবিহীন ছয় লাগেজ, খোলার পর যা মিলল

১৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের নিবন্ধন শুরু তফসিল ঘোষণার দিন
পোস্টাল ভোট: সরকারি চাকরিজীবীদের নিবন্ধন শুরু তফসিল ঘোষণার দিন

১৮ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু
তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু

২০ ঘণ্টা আগে | রাজনীতি

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার পেছনের কারণ জানাল হত্যাকারী
জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার পেছনের কারণ জানাল হত্যাকারী

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুস্তাফিজের দারুণ বোলিং, তবুও হারল দুবাই
মুস্তাফিজের দারুণ বোলিং, তবুও হারল দুবাই

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা
‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা

১১ ঘণ্টা আগে | রাজনীতি

রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে
ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীনভাবে বেড়েছে

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনি ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী
সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনি ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে নিহত ১৯ বছরের কিশোর
চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে নিহত ১৯ বছরের কিশোর

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ
বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ

প্রথম পৃষ্ঠা

জোটের হিসাবে গোলমাল
জোটের হিসাবে গোলমাল

প্রথম পৃষ্ঠা

নীরবে জামিনে মুক্ত স্বাস্থ্যের মাফিয়া মিঠু
নীরবে জামিনে মুক্ত স্বাস্থ্যের মাফিয়া মিঠু

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনি তফসিল
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনি তফসিল

প্রথম পৃষ্ঠা

সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই?
সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই?

মাঠে ময়দানে

সাড়ে চার শ নারী পুরুষ ও শিশুকে ট্রেনে তুলে হত্যা
সাড়ে চার শ নারী পুরুষ ও শিশুকে ট্রেনে তুলে হত্যা

প্রথম পৃষ্ঠা

পর্যাপ্ত মজুতেও অস্থির পিঁয়াজের বাজার
পর্যাপ্ত মজুতেও অস্থির পিঁয়াজের বাজার

পেছনের পৃষ্ঠা

ঠাকুরগাঁওয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত
ঠাকুরগাঁওয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

৫ লাখের ‘সুজন সখী’র আয় কোটি টাকা
৫ লাখের ‘সুজন সখী’র আয় কোটি টাকা

শোবিজ

হকিতে কোরিয়াকে প্রথম হারাল বাংলাদেশ
হকিতে কোরিয়াকে প্রথম হারাল বাংলাদেশ

মাঠে ময়দানে

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা

প্রথম পৃষ্ঠা

আবেগী বিপাশা
আবেগী বিপাশা

শোবিজ

অবৈধ অস্ত্রে নিরাপত্তাশঙ্কা
অবৈধ অস্ত্রে নিরাপত্তাশঙ্কা

পেছনের পৃষ্ঠা

হাসিনা ভারতে থাকবেন কি না সিদ্ধান্ত তার
হাসিনা ভারতে থাকবেন কি না সিদ্ধান্ত তার

প্রথম পৃষ্ঠা

সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি
সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি

শোবিজ

গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে স্মরণীয় ড্র
গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে স্মরণীয় ড্র

মাঠে ময়দানে

পুলিশ কমিশন গণ-আকাঙ্ক্ষার পরিপন্থি
পুলিশ কমিশন গণ-আকাঙ্ক্ষার পরিপন্থি

প্রথম পৃষ্ঠা

কাজের প্রেমে কনা...
কাজের প্রেমে কনা...

শোবিজ

দুঃসময়ে মোহামেডানের বড় জয়
দুঃসময়ে মোহামেডানের বড় জয়

মাঠে ময়দানে

স্টার্ক ঝলকে ব্রিসবেনে উজ্জ্বল অস্ট্রেলিয়া
স্টার্ক ঝলকে ব্রিসবেনে উজ্জ্বল অস্ট্রেলিয়া

মাঠে ময়দানে

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা কেন প্রয়োজন
তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা কেন প্রয়োজন

সম্পাদকীয়

ফ্যাসিজমের কালো ছায়া যায়নি
ফ্যাসিজমের কালো ছায়া যায়নি

প্রথম পৃষ্ঠা

ভূমিকম্প থেকে বাঁচার কোরআনি আমল
ভূমিকম্প থেকে বাঁচার কোরআনি আমল

সম্পাদকীয়

যাযাবর জাতির বিচিত্র জীবন
যাযাবর জাতির বিচিত্র জীবন

রকমারি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ভবনে আগুন
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ভবনে আগুন

পূর্ব-পশ্চিম

কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার

দেশগ্রাম

বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা
বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা

সম্পাদকীয়

জৈবকৃষির সম্ভাবনায় জেগে ওঠা এক গ্রাম
জৈবকৃষির সম্ভাবনায় জেগে ওঠা এক গ্রাম

সম্পাদকীয়

অস্ট্রেলিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল
অস্ট্রেলিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

পূর্ব-পশ্চিম