শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি

বর্তমান আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যুগে মিডিয়ার তারকারা শুধু টেলিভিশন, সিনেমা বা নাটকে অভিনয় করেই থেমে থাকছেন না, নিজেদের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়াতে ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হচ্ছেন। অভিনয়, গান কিংবা নাচের পাশাপাশি এখন নিজেরাই তৈরি করছেন ভিডিও কনটেন্ট, যা সরাসরি দর্শক-ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন। তারকারা নিজেরাই হয়ে উঠেছেন কনটেন্ট ক্রিয়েটর। তারা নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট চ্যানেল খুলে তুলে ধরছেন নিজেদের পছন্দ-অপছন্দ, কাজের গল্প, এমনকি ব্যক্তিজীবনের বিভিন্ন দিক। ফেসবুকে রিলস, টিকটকে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন তারকারা। এতে মিলিয়ন মিলিয়ন ভক্ত হচ্ছে তাদের। বিষয়টি শুধু আত্মপ্রচারণা নয়, বরং ডিজিটাল মিডিয়ার এক নতুন বাস্তবতা, যেখানে তারকারাও নিজের ব্র্যান্ড তৈরি করছেন। অন্যদিকে তারা নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও শেয়ার করছেন, যা একটা সময়ে ছিল কল্পনাতীত। এর বিপরীতে আবার সমাজমাধ্যমের অপব্যবহারও করছেন অনেকে। সহজে ভাইরাল হওয়ার নেশায় তারা নেতিবাচক নানা কনটেন্ট বা পোস্ট দিতেও পিছপা হন না। এতে এর মন্দ প্রভাব পড়ে সমাজের ওপর। এ সময়ে নবীন-প্রবীণ বেশির ভাগ সেলেব্রিটিই ব্যস্ত সোশ্যাল সাইট ফেসবুকে। হাতে গোনা কয়েকজন আছেন যারা ফেসবুক ব্যবহার করেন না। এ সময়ে সোশ্যাল সাইট ফেসবুক, ইউটিউবে সরব রয়েছেন আলমগীর, রোজিনা, আঁখি আলমগীর, মৌসুমী, ওমর সানী, জয়া আহসান, শাকিব খান, পরীমণি, বুবলী, অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, সিয়াম, স্পর্শিয়া, আফজাল হোসেন, প্রিন্স মাহমুদ, পূজা চেরী, শাবনূর, সাবিলা নূর, আবুল হায়াত, তমা মির্জা, আফরান নিশো, সাফা কবির, টয়া, হৃদয় খান, আরিফিন শুভ, কোনাল, ইমরান মাহমুদুল, কনা, নুসরাত ফারিয়া, ন্যান্সি, ঐশী, রুনা খান, নিলয় আলমগীর, হিমি, টনি ডায়েস, কনকচাঁপা, তাহসান খান, চয়নিকা চৌধুরী, পড়শী, পূর্ণিমা, পপি, হানিফ সংকেত, বিদ্যা সিনহা মিম, তানিয়া আহমেদ, হাবিব ওয়াহিদ, অহনা, মারজুক রাসেল, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, মিশু সাব্বির, শিমুল, চাষী আলম, এস আই টুটুল, অনন্ত জলিল, বর্ষা, তারিক আনাম খান, মোশাররফ করিম, প্রভা, দীঘি, সালহা খানম নাদিয়া, অপূর্ব, নিরব, ইমন, তৌসিফ, জোভান, তটিনী, নিহা, খায়রুল বাসার, আরশ খান, নওশাবা, মম, ভাবনা, তানজিন তিশা, মুশফিক আর ফারহান, বাপ্পারাজ, সম্রাট, বাপ্পী, জায়েদ খান, সাইমন, শবনম ফারিয়া, প্রিয়া জান্নাত, হিরো আলমসহ অনেকেই। বর্তমান সময়ে অনেক তারকাই তাদের ইউটিউব চ্যানেল নিয়ে সরব আছেন। শাকিব খানের রয়েছে এস কে ফিল্মস নামে ইউটিউব চ্যানেল, সংগীতশিল্পী কনার ইউটিউব চ্যানেলের নাম ‘কনা’। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চ্যানেলের নাম ‘মেহজাবীন চৌধুরী’। অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও নিজের ইউটিউব চ্যানেল নিয়ে যাত্রা শুরু করেন। এর পাশাপাশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করছেন। মোশাররফ করিমের ‘টিভি গেট’ নামের একটি চ্যানেল রয়েছে।

ইতিবাচক দিক

একটা সময় পর্যন্ত তারকারা মিডিয়া কাভারেজ, টিভি অনুষ্ঠান, পত্রিকার সাক্ষাৎকার কিংবা পাবলিক ইভেন্টের মাধ্যমেই নিজেদের তুলে ধরতেন। কিন্তু বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া একটি স্বাধীন এবং সরাসরি প্রচারণার জায়গা করে দিয়েছে। এখানে তারা নিজের ইচ্ছামতো কনটেন্ট বানাতে পারেন, সম্পাদনা করতে পারেন এবং সরাসরি প্রতিক্রিয়া পেতে পারেন দর্শকদের কাছ থেকে। আরও বড় বিষয় হলো, এসব প্ল্যাটফর্ম শুধু প্রচারণার মাধ্যম নয়, বরং এটি একটি আয়ের উৎস হিসেবেও বিবেচিত। গুগল অ্যাডসেন্স, স্পন্সরশিপ, ব্র্যান্ড কলাবোরেশন, সব মিলিয়ে তারকাদের জন্য একটি লাভজনক ক্ষেত্র হয়ে উঠেছে এসব। এই প্ল্যাটফর্মে তারকারা দিনদিন আগ্রহী হচ্ছেন। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম- তিন মাধ্যমেই সরব অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। মিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আমাদের অনেক বন্ধু ও ভক্ত অনুসারী আছেন। তারা আমাদের পোস্টগুলো দেখেন। আমাদের এই পোস্টগুলোর মাধ্যমে ছবির খবর তাদের কাছে পৌঁছে দিতে পারি। এত সংখ্যক অনুসারীর কাছে আমাদের খবরগুলো যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার।’ ছবির প্রচারে ও নিজেকে আলোচনায় রাখার সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন বুবলী। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম আসার ফলে নিজের প্রচার নিজেই করা যায়। এ ছাড়া তারকাদের অনেকে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে বেশ অ্যাকটিভ থাকেন।’ নুসরাত ফারিয়ার কাছে এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম খুবই শক্তিশালী। তিনি বলেন, ‘শুধু দেশের মধ্যেই নয়, মুহূর্তে দেশের বাইরের সব মানুষকে একটা পোস্টের মাধ্যমেই জানিয়ে দেওয়া যায় সবকিছু। শুটিংয়ের জন্য নানা সময়ে দেশের বাইরে যাই। সেখান থেকে একটা পোস্টের মাধ্যমেই আমার ছবির খবর জানাতে পারি। এটা এত সহজ একটা মাধ্যম যে, যে কোনো জায়গা থেকেই পৃথিবীর সবার কাছে ছবির খবর পৌঁছানো যায়।’ শাকিব খান বলেন, ‘এখন সবকিছু ডিজিটালি এগোচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রচারে বড় ভূমিকা রাখছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন খুব সহজভাবে একজন তারকা তার প্রচার করতে পারেন, তেমনি আবার যে কেউ এখানে সহজে লিখতে পারছেন বলে অনেক সময় বিপত্তিও ঘটছে। একটা ছবি নিয়ে গঠনমূলক আলোচনা না করে সামাজিক মাধ্যমগুলোয় যাচ্ছেতাই ভাষা ব্যবহার করে লেখালেখি করা হয়। এটা ঠিক নয়। এটাকে এখনো গঠনমূলক ও সুষ্ঠুভাবে কাজে লাগানো উচিত। অনেকে বলছেন, অনেক তারকাই নিজের কাজ নিয়ে যতটা না ব্যস্ত, তার চেয়ে বেশি ব্যস্ত সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন তারকার সংখ্যা দিনদিন বাড়ছেই। নিজের ছবি দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন অনেক তারকাই। পাশাপাশি বিভিন্ন কাজের কথাও ছড়িয়ে দিচ্ছেন তারা। এ ছাড়া নায়িকারা আবেদনময়ী ছবি পোস্ট করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভালো-খারাপ মুহূর্ত, পুরোনো স্মৃতি শেয়ার করেন অনেক তারকা।

ভুয়া ফেসবুক আইডিতে প্রতারণার ফাঁদ

দীর্ঘদিন ধরে শোবিজ জগতের তারকারা প্রতারিত হয়ে আসছেন। এমন বিড়ম্বনায় পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। ববিতা জানান, আজ পর্যন্ত তিনি কোনো ফেসবুক আইডি খোলেননি। এমনকি দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করা তাঁর একমাত্র পুত্র অনীকেরও কোনো ফেসবুক আইডি নেই। তারপরও সম্প্রতি চরম উদ্বেগে তিনি লক্ষ করছেন তাদের দুজনের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে দুর্বৃত্তরা নানা ছবি আর স্ট্যাটাস পোস্ট করে চলেছেন। এতে তিনি চরম আতঙ্কিত। কারণ দুর্বৃত্তরা যদি এসব অ্যাকাউন্টে দেশ ও ধর্মবিরোধী কিংবা আপত্তিকর কোনো স্ট্যাটাস পোস্ট করে তা হলে মা ও ছেলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। এদিকে তাঁর বোন অভিনেত্রী চম্পাও জানান, তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ তাঁর নামে কে বা কারা একাধিক অ্যাকাউন্ট খুলে রীতিমতো চালিয়ে যাচ্ছেন এবং কিছুদিন আগে একটি অ্যাকাউন্টে দেশবিরোধী স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি নিজের নিরাপত্তার জন্য বেশ কিছুদিন আগে গুলশান থানায় একটি জিডিও করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রবাসী আরেক অভিনেত্রী শাবনূর জানান, নিজের ইউটিউব চ্যানেলটি হ্যাক করেছিল দুষ্কৃতকারীরা। তা ছাড়া তাঁর নামে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট খুলে চাঁদাবাজি, ব্ল্যাকমেল থেকে শুরু করে সব ধরনের অপকর্ম চালাচ্ছেন অপকর্মকারীরা। এতে চরম অস্বস্তিতে পড়েছেন তিনি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেছেন তিনি। ইতোমধ্যে তিনি তাঁর একটি ফেসবুক আইডি ভেরিফায়েড করিয়ে নিয়েছেন। অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিও তাঁর ফেসবুক আইডি ভেরিফায়েড করে নিয়েছেন। শোবিজ তারকাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনা ঘটছে অহরহ। এদিকে ভুয়া আইডির পাশাপাশি আইডি হ্যাকও হচ্ছে জনপ্রিয় তারকাদের। মূলত ভিপিএন অ্যাড্রেস ব্যবহার করে ইমেইল ও ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সূত্র বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। আইডি হ্যাকের পর পাসওয়ার্ড পাল্টে ফেলছেন হ্যাকাররা। সেখান থেকে আপত্তিকর ছবি আপলোড বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের কারণে তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। হ্যাক হওয়াটাকে একজন তারকার জন্য বিপজ্জনক মনে করেন পূর্ণিমা। তিনি বলেন, ‘হ্যাক করে হ্যাকার পাসওয়ার্ড নিজের মতো করে নেয়। এরপর ইচ্ছা করলেই হ্যাকার ওই তারকার ফেসবুক আইডিতে আজেবাজে বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়ে তারকাকে বিপদে ফেলতে পারেন। এখন তো একজন তারকার কাছে ফেসবুকই যোগাযোগের বড় মাধ্যম। দেশবাসীকে নিজের কথা জানানো, ভক্তদের সঙ্গে যোগাযোগ সব ফেসবুকের মাধ্যমেই হয়ে থাকে।’ আরিফিন শুভ, সিয়াম আহমেদ, আফরান নিশো ও তানজিন তিশা, রোশান, সজল, অর্ষা, সংগীতশিল্পী হাবিব, মিনারসহ অনেক তারকার বহুবার ফেসবুক আইডি হ্যাক হয়। ভুক্তভোগীরা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে আইডি এবং পেজ ফিরে পাওয়ার চেষ্টা করে থাকেন। একটি বিশেষ সূত্র বলছে, দেশ ও দেশের বাইরে কয়েকটি বিশেষ দল তারকাদের আইডি হ্যাকের সঙ্গে জড়িত। তার মধ্যে আছে ওল্ডম্যাএক্সট্রাম, মাফিয়া গ্রুপ, মাইয়ারালা গ্রুপ, ইম্পিরিয়াল ট্রাইব, আমরা সিলেটবাসী, ডনস টিম ইত্যাদি।

এই বিভাগের আরও খবর
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
অমিতাভের জুতা কাহিনি
অমিতাভের জুতা কাহিনি
তানিয়ার যত ভাবনা
তানিয়ার যত ভাবনা
সূর্যগ্রহণ ও সূর্য সংগ্রামের গল্প
সূর্যগ্রহণ ও সূর্য সংগ্রামের গল্প
সমালোচকদের উদ্দেশে পরীমণি
সমালোচকদের উদ্দেশে পরীমণি
রাক্ষসে সাদনিমা
রাক্ষসে সাদনিমা
সংগীত জগতে বুলবুলের উত্থান
সংগীত জগতে বুলবুলের উত্থান
গান হলো মূলত শোনার বিষয়
গান হলো মূলত শোনার বিষয়
রাজা থেকে যেভাবে নায়করাজ...
রাজা থেকে যেভাবে নায়করাজ...
শাবনূরের ভালোবাসার মানুষেরা
শাবনূরের ভালোবাসার মানুষেরা
লন্ডন মাতালেন কামরুজ্জামান রাব্বি
লন্ডন মাতালেন কামরুজ্জামান রাব্বি
মেসবাহ্ আহমেদের নতুন গান
মেসবাহ্ আহমেদের নতুন গান
সর্বশেষ খবর
ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল
ডিআরসির কাছে করা বিসিবির আপিল বাতিল

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির
গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

১০ মিনিট আগে | ভোটের হাওয়া

ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত
ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত

২৭ মিনিট আগে | দেশগ্রাম

রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল নিহত
রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড শফিউল নিহত

৩০ মিনিট আগে | দেশগ্রাম

ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য
ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়ার’ কাজ করছে আমিরাত: সৌদির সাবেক শূরা সদস্য

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৫৫ শিক্ষার্থী
রাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৫৫ শিক্ষার্থী

৩৪ মিনিট আগে | ক্যাম্পাস

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন
৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

৪২ মিনিট আগে | ইসলামী জীবন

নির্বাচিত হলে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব : এস এম জিলানী
নির্বাচিত হলে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব : এস এম জিলানী

৫১ মিনিট আগে | ভোটের হাওয়া

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি
ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২
ইন্দোনেশিয়ায় পাহাড় ধসে নিহত ৭, নিখোঁজ ৮২

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম চালু
টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম চালু

১ ঘণ্টা আগে | পরবাস

‘ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে’
‘ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য সুযোগ খুঁজছে’

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানের নেতৃত্ব গুণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী
তারেক রহমানের নেতৃত্ব গুণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

১ ঘণ্টা আগে | রাজনীতি

যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ
যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

১ ঘণ্টা আগে | অর্থনীতি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি
বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

২ ঘণ্টা আগে | রাজনীতি

সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার
সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন
বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

২ ঘণ্টা আগে | জাতীয়

ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে
ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

৩ ঘণ্টা আগে | জাতীয়

বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প
বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
আজ অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

৩ ঘণ্টা আগে | জাতীয়

সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু
সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

৩ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

১৮ ঘণ্টা আগে | জাতীয়

পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?
পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’
‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ
তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া
শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

৩ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব

১৫ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় আকাশ ছোঁয়া ভবন ও  বিমানবন্দর বানাবেন ট্রাম্প
গাজায় আকাশ ছোঁয়া ভবন ও বিমানবন্দর বানাবেন ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম
আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা
ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

প্রথম পৃষ্ঠা

যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

সম্পাদকীয়

সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সবজি চাষে ভাগ্যবদল অনিকের

পেছনের পৃষ্ঠা

দূষণ থেকে সার
দূষণ থেকে সার

শনিবারের সকাল

নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল

প্রথম পৃষ্ঠা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা

প্রথম পৃষ্ঠা

বাদুড়ের নিরাপদ আবাস
বাদুড়ের নিরাপদ আবাস

শনিবারের সকাল

দ্বন্দ্ব সংকটে পোশাক খাত
দ্বন্দ্ব সংকটে পোশাক খাত

পেছনের পৃষ্ঠা

ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ
ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা
ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

নগর জীবন

নতুন আশা নেই বিনিয়োগে
নতুন আশা নেই বিনিয়োগে

পেছনের পৃষ্ঠা

কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ
কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ

প্রথম পৃষ্ঠা

এনসিপির চোখ ১৪ আসনে
এনসিপির চোখ ১৪ আসনে

প্রথম পৃষ্ঠা

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড
১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে বাণিজ্য মেলায় মানুষের ঢল
রূপগঞ্জে বাণিজ্য মেলায় মানুষের ঢল

নগর জীবন

বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা

প্রথম পৃষ্ঠা

অদম্য শিরিনের পথচলা
অদম্য শিরিনের পথচলা

শনিবারের সকাল

জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে

প্রথম পৃষ্ঠা

প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

প্রথম পৃষ্ঠা

সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের
সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের

দেশগ্রাম

বল সুন্দরীতে বাজিমাত
বল সুন্দরীতে বাজিমাত

শনিবারের সকাল

শতবর্ষের পুরোনো সেই স্বাদ
শতবর্ষের পুরোনো সেই স্বাদ

শনিবারের সকাল

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

সম্পাদকীয়

অমিতাভের জুতা কাহিনি
অমিতাভের জুতা কাহিনি

শোবিজ

বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান

সম্পাদকীয়

এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ

শোবিজ

৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান
৩ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

দেশগ্রাম