মানবিক গল্পের হৃদয়স্পর্শী নাটক ‘দাগ’। রাতুলকৃষ্ণ হালদারের গল্প অবলম্বনে এর গল্প বিন্যাস করেছেন আল মাসুদ। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রানা চৌধুরী ও মিহি আহসান। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, রওনক রিপন প্রমুখ। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নয়ন কুমার সাহা ও সোহেল রানা। পরিচালনায় ফরহাদ আলম। গল্পে দেখা যায়, মফিজ ও মালার সুখের সংসার ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু মালার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় চেয়ারম্যানের ছেলে লাটু। এক দিন ভোরবেলা চলে আসে নদীর ঘাটে মালার গোসল করা দেখার জন্য। মালা এ ঘটনা মফিজকে খুলে বললে মফিজ নালিশ নিয়ে চেয়ারম্যানের কাছে যায়। অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান মফিজকে কথা দেয় বিচার করবে। এক দিন নদীর ঘাট থেকে মাালাকে তুলে নিয়ে যায় লাটু ও তার সহযোগী। মফিজ এসে দেখে মালা ঘাটে নেই, মালার হাতের ভাঙা কাচের চুড়ি ও নূপুর পড়ে আছে। এভাবেই চলতে থাকে কাহিনি। নাটকটি এনটিভির জন্য নির্মিত।