শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

চলচ্চিত্রের দক্ষ কারিগর আমজাদ হোসেন

প্রিন্ট ভার্সন
চলচ্চিত্রের দক্ষ কারিগর আমজাদ হোসেন

আজ কান্নাভেজা ১৪ ডিসেম্বর। এ কান্না দেশীয় চলচ্চিত্রের একজন মানুষের জন্য। তিনি হলেন প্রয়াত আমজাদ হোসেন। আজ তাঁর প্রয়াণ দিবস। একাধারে তিনি অভিনেতা, লেখক, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক। চলচ্চিত্রের মাধ্যমে গ্রামবাংলাকে সবার কাছে তুলে ধরেছিলেন। চলচ্চিত্রে মাটি ও মানুষের কথা বলতেন তিনি। এ কীর্তিমান চলচ্চিত্রকারকে নিয়ে লিখেছেন-আলাউদ্দীন মাজিদ

তাঁর দেখার ভঙ্গিটা ছিল অন্যদের থেকে আলাদা। ছবিগুলোতেও তাঁর স্বাতন্ত্র্যের ছাপ স্পষ্ট। তাঁর অনেক ছবিতে লোকজ সংগীতকে ভেঙে আধুনিকীকরণ করা হয়েছে, যা অনেক বড় কাজ বলে মনে করেন অনেকেই

চলচ্চিত্রবোদ্ধাদের মতে, আমজাদ হোসেন গ্রামের মানুষকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানতেন, যার জন্য চলচ্চিত্রে তাঁর চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে। তাঁর দেখার ভঙ্গিটা ছিল অন্যদের থেকে আলাদা। ছবিগুলোতেও তাঁর স্বাতন্ত্র্যের ছাপ স্পষ্ট। তাঁর অনেক ছবিতে লোকজ সংগীতকে ভেঙে আধুনিকীকরণ করা হয়েছে, যা অনেক বড় কাজ বলে মনে করেন অনেকেই। আমজাদ হোসেন ১৯৬১ সালে ‘তোমার আমার’ ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। একই বছর মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ ছবিতে অভিনয় করেন। ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত সালাউদ্দিনের ‘ধারাপাত’ তাঁর রচিত প্রথম চলচ্চিত্র এবং তিনি এ চলচ্চিত্রে একটি প্রধান চরিত্রে অভিনয়ও করেন। পরবর্তীতে জহির রায়হানের সহকারী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- লোককাহিনিনির্ভর ‘বেহুলা’ (১৯৬৬)। আমজাদ হোসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’ (১৯৬৭)। তিনি এটি নুরুল হক বাচ্চুর সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন। একক পরিচালক হিসেবে তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘জুলেখা’ (১৯৬৭)। পরের বছর তিনি নুরুল হক বাচ্চু, মুস্তাফা মেহমুদ ও রহিম নওয়াজের সঙ্গে যৌথভাবে ‘দুই ভাই’ চলচ্চিত্রটি পরিচালনা করেন। ছবিটির প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন জহির রায়হান। এ ছাড়া তিনি এককভাবে ‘বাল্যবন্ধু’ (১৯৬৮) চলচ্চিত্র নির্মাণ করেন। ১৯৭০ সালের মুক্তিপ্রাপ্ত জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’র সংলাপ রচনা করেন এবং এতে মধু চরিত্রে অভিনয় করেন। মুক্তিযুদ্ধ-পূর্বকালীন এ সিনেমা স্বাধীনতা আন্দোলনে গণজোয়ার এনেছিল। গ্রামবাংলার ভালোবাসার ছবি হিসেবে পরিচিত ‘সুজন সখী’রও কাহিনিকার, সংলাপ রচয়িতা তিনি। পৌরাণিক কাহিনি নিয়ে নির্মিত জনপ্রিয় ছবি ‘বেহুলা’র সংলাপও তাঁর লেখা। এ ছাড়া ‘ধারাপাত’, ‘আনোয়ারা’, ‘আবার তোরা মানুষ হ’, ‘জয়যাত্রা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’র মতো জনপ্রিয় ছবিগুলোর কাহিনিকার তিনি। তিনি নয়ন মণি (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯), জন্ম থেকে জ্বলছি (১৯৮০), দুই পয়সার আলতা (১৯৮১), কসাই (১৯৮২), ভাত দে (১৯৮৩), সখিনার যুদ্ধ (১৯৮৪), ‘গোলাপী এখন বিলেতে (১৯৮৭), ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’ চলচ্চিত্র নির্মাণ করেন। নয়ন মণি ছবিটি তাঁর নিজের রচিত নিরক্ষর স্বর্গে ও গোলাপী এখন ট্রেনে তাঁর দ্রোপদী এখন ট্রেনে উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন। ‘নয়ন মণি’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গোলাপী এখন ট্রেনে ছবিটি দিয়ে তিনি দেশবিদেশে ভূয়সী প্রশংসা অর্জন করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১১টি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করে। আমজাদ হোসেন এক বছরে রেকর্ডসংখ্যক পাঁচটি পুরস্কার অর্জন করেন। সেগুলো হলো- শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও গীতিকার। তিনি সুন্দরী ছবি দিয়েও সফলতা অর্জন করেন। ছবিটি সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও গীতিকার বিভাগে তিনি দুটি পুরস্কার অর্জন করেন। ‘ভাত দে’ ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট ৯টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তিনি শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকার, ও সংলাপ রচয়িতা বিভাগে তিনটি পুরস্কার অর্জন করেন। এ ছাড়া শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক (১৯৯৩), অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার (১৯৯৩, ১৯৯৪), উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০০৪), ভূতের রানী হিমানীর জন্য ইউরো শিশু সাহিত্য পুরস্কার (২০০৮), ফজলুল হক স্মারক পুরস্কার (২০০৯), টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার আজীবন সম্মাননা (২০১০) লাভ করেন। টিভি নাটক জব্বর আলীতেও সফল ছিলেন আমজাদ হোসেন। সত্তর দশক থেকে ঈদ বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল জনপ্রিয় টিভি সিরিজ ‘জব্বর আলী’। এর নাম-ভূমিকায় তিনিই অভিনয় করেছেন। নাটকটি তাঁরই রচিত গল্পের এবং পরিচালনার। তিনি একজন অসাধারণ গীতিকারও। ১৯৮১ সালে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত পালন করেন। ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালের ১৪ ডিসেম্বর চিরতরে পরপারে চলে যান এ ক্ষণজন্মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এই বিভাগের আরও খবর
সমালোচকদের উদ্দেশে পরীমণি
সমালোচকদের উদ্দেশে পরীমণি
রাক্ষসে সাদনিমা
রাক্ষসে সাদনিমা
সংগীত জগতে বুলবুলের উত্থান
সংগীত জগতে বুলবুলের উত্থান
গান হলো মূলত শোনার বিষয়
গান হলো মূলত শোনার বিষয়
রাজা থেকে যেভাবে নায়করাজ...
রাজা থেকে যেভাবে নায়করাজ...
শাবনূরের ভালোবাসার মানুষেরা
শাবনূরের ভালোবাসার মানুষেরা
লন্ডন মাতালেন কামরুজ্জামান রাব্বি
লন্ডন মাতালেন কামরুজ্জামান রাব্বি
মেসবাহ্ আহমেদের নতুন গান
মেসবাহ্ আহমেদের নতুন গান
ধূসর হয়ে গেল রঙিন নিশান...
ধূসর হয়ে গেল রঙিন নিশান...
পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ
পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ
সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন
সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন
মধুমিতার নতুন অধ্যায়
মধুমিতার নতুন অধ্যায়
সর্বশেষ খবর
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১ সেকেন্ড আগে | জাতীয়

ধর্মের অপব্যবহার রুখতে ভোটারদের সচেতন থাকার আহ্বান আমিনুল হকের
ধর্মের অপব্যবহার রুখতে ভোটারদের সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

৬ সেকেন্ড আগে | ভোটের হাওয়া

সারা দেশে ‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব
সারা দেশে ‘হ্যাঁ’ ভোটে জনমতের জোয়ার দেখা যাচ্ছে : প্রেস সচিব

১ মিনিট আগে | জাতীয়

'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ বয়কটে বাংলাদেশ একা নয়, ক্রিকেট ইতিহাসে আছে নজির
বিশ্বকাপ বয়কটে বাংলাদেশ একা নয়, ক্রিকেট ইতিহাসে আছে নজির

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

‘শান্তি পর্ষদ’ নিয়ে ট্রাম্পকে খোঁচা ইলন মাস্কের
‘শান্তি পর্ষদ’ নিয়ে ট্রাম্পকে খোঁচা ইলন মাস্কের

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হেলিকপ্টারে করে মিরপুরে বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার
হেলিকপ্টারে করে মিরপুরে বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার

২৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে কী বলছেন সাবেক ক্রিকেটাররা
বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে কী বলছেন সাবেক ক্রিকেটাররা

২৮ মিনিট আগে | মাঠে ময়দানে

চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৩০ মিনিট আগে | ক্যাম্পাস

দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না : সানজিদা তুলি
দলবাজির মধ্যে ধর্মকে আনা যাবে না : সানজিদা তুলি

৩১ মিনিট আগে | ভোটের হাওয়া

মুসাব্বির হত্যা : পুলিশি অভিযানে আরেক শুটার গ্রেফতার
মুসাব্বির হত্যা : পুলিশি অভিযানে আরেক শুটার গ্রেফতার

৩৩ মিনিট আগে | নগর জীবন

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

৪১ মিনিট আগে | ভোটের হাওয়া

সরস্বতী পূজা মণ্ডপে সেজেছে শাবিপ্রবি
সরস্বতী পূজা মণ্ডপে সেজেছে শাবিপ্রবি

৪৫ মিনিট আগে | ক্যাম্পাস

পুষ্টিগুণে ভরপুর ব্রকলিতে মিলবে অনেক উপকার
পুষ্টিগুণে ভরপুর ব্রকলিতে মিলবে অনেক উপকার

৪৯ মিনিট আগে | জীবন ধারা

নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা
নাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা

৫৩ মিনিট আগে | শোবিজ

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৫৯ মিনিট আগে | মাঠে ময়দানে

সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন
সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি নির্বাচন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ৮০ শতাংশ মালিকানা দিয়ে যৌথ চুক্তি টিকটকের
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ৮০ শতাংশ মালিকানা দিয়ে যৌথ চুক্তি টিকটকের

১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

২৪ ঘণ্টা থাকবে তিতাস গ্যাসের স্বল্পচাপ
২৪ ঘণ্টা থাকবে তিতাস গ্যাসের স্বল্পচাপ

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বাগেরহাটে জামায়াত-জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিসিএস পরীক্ষা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
বিসিএস পরীক্ষা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান
জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান

১ ঘণ্টা আগে | জাতীয়

‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প
‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাঙামাটিতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
রাঙামাটিতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

১০ দল ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে : নাহিদ
১০ দল ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে : নাহিদ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

১৯ ঘণ্টা আগে | জাতীয়

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব

২২ ঘণ্টা আগে | জাতীয়

স্বামীকে খুন করে রাতভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন তরুণী, অতঃপর…
স্বামীকে খুন করে রাতভর মোবাইলে অশ্লীল ভিডিও দেখেন তরুণী, অতঃপর…

১৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প
ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বড় বহর: ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল আইসিসি
মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল আইসিসি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা
১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন
প্রার্থিতা ফেরাতে এবার চেম্বার আদালতে মঞ্জুরুলের আবেদন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা
পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া
রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

১৭ ঘণ্টা আগে | জাতীয়

চরম বর্ববরতা, ভারতে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার পর মাটিচাপা!
চরম বর্ববরতা, ভারতে প্রেমিকজুটিকে হাত-পা বেঁধে হত্যার পর মাটিচাপা!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বুলবুল
বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বুলবুল

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও
বাংলাদেশ না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘বিড়ি খাওয়া’ নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে: ফয়জুল
‘বিড়ি খাওয়া’ নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে: ফয়জুল

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার
ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিজেকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প!
নিজেকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প!

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছে যে ১৯ দেশ
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছে যে ১৯ দেশ

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

'বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের'
'বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের'

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ
‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ

২০ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৯ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান চীনের
ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখ্যান চীনের

২১ ঘণ্টা আগে | জাতীয়

কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান
কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে : তারেক রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

২১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা
নির্বাচনী প্রচারণা উপলক্ষে বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডা. তাহের
জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডা. তাহের

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র
এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র

৪ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
আর্থিক চাপে পড়বে পরবর্তী সরকার
আর্থিক চাপে পড়বে পরবর্তী সরকার

পেছনের পৃষ্ঠা

ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা
ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে
বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে

প্রথম পৃষ্ঠা

আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না
আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না

প্রথম পৃষ্ঠা

রমজানের আগেই সক্রিয় বাজার সিন্ডিকেট
রমজানের আগেই সক্রিয় বাজার সিন্ডিকেট

প্রথম পৃষ্ঠা

বিরল পরিযায়ী ধলাটুপি লালগির্দি
বিরল পরিযায়ী ধলাটুপি লালগির্দি

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে : সেনাপ্রধান
নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা দেবে : সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

স্বেচ্ছায় দেশ ছাড়লে আড়াই হাজার ডলার দেবে ট্রাম্প প্রশাসন
স্বেচ্ছায় দেশ ছাড়লে আড়াই হাজার ডলার দেবে ট্রাম্প প্রশাসন

পেছনের পৃষ্ঠা

ভোটের উৎসবমুখর প্রচার
ভোটের উৎসবমুখর প্রচার

প্রথম পৃষ্ঠা

বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচন
বৈরী বাস্তবতায় আসন্ন নির্বাচন

সম্পাদকীয়

দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মার্কিন রাষ্ট্রদূতের

পেছনের পৃষ্ঠা

সরস্বতী পূজা আজ
সরস্বতী পূজা আজ

পেছনের পৃষ্ঠা

সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রশংসা
সংস্কার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রশংসা

প্রথম পৃষ্ঠা

পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ
পশ্চিমবঙ্গে নদীতে ডুবে গেল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

পেছনের পৃষ্ঠা

ইসিতে চলছে নির্বাচনি কর্মযজ্ঞ
ইসিতে চলছে নির্বাচনি কর্মযজ্ঞ

পেছনের পৃষ্ঠা

নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি
নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটি

পেছনের পৃষ্ঠা

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

তিন নেতা ও হাদির কবর জিয়ারত করে প্রচারে এনসিপি
তিন নেতা ও হাদির কবর জিয়ারত করে প্রচারে এনসিপি

প্রথম পৃষ্ঠা

নতুন বাংলাদেশ গড়তে মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে
নতুন বাংলাদেশ গড়তে মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে

নগর জীবন

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৩
জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৩

পেছনের পৃষ্ঠা

থাকল সাত কলেজ, হবে নতুন বিশ্ববিদ্যালয়ও
থাকল সাত কলেজ, হবে নতুন বিশ্ববিদ্যালয়ও

পেছনের পৃষ্ঠা

হোঁচট খাচ্ছে দেশ বহুমাত্রিক সমস্যা
হোঁচট খাচ্ছে দেশ বহুমাত্রিক সমস্যা

পেছনের পৃষ্ঠা

প্রতিষ্ঠান তালাবদ্ধ লাপাত্তা অভিযুক্তরা
প্রতিষ্ঠান তালাবদ্ধ লাপাত্তা অভিযুক্তরা

পেছনের পৃষ্ঠা

‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে সাত মুসলিম দেশ
‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে সাত মুসলিম দেশ

পেছনের পৃষ্ঠা

পুতুলের বিয়ে
পুতুলের বিয়ে

ডাংগুলি

মেক্সিকোর এক ‘জলদানব’!
মেক্সিকোর এক ‘জলদানব’!

ডাংগুলি

আবার সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা
আবার সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

পেছনের পৃষ্ঠা

সবুজ গাঁয়ে
সবুজ গাঁয়ে

সাহিত্য

প্রচার আনন্দে দেশ
প্রচার আনন্দে দেশ

নগর জীবন