শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ২১:৪৬, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শুভ জন্মদিন আজ

‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’

আজ দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন। দিনটিকে তেমন ঘটা করে পালনের ইচ্ছা নেই জানিয়ে শাবনূর বলেন, সবার দোয়া চাই। যেন যত দিন বাঁচি সুস্থ-সুন্দরভাবে বাঁচতে পারি। চলচ্চিত্র জগতের কল্যাণে কিছু করে যেতে পারি। শাবনূর তাঁর ব্যক্তিজীবন নিয়ে বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা আমার ওপর এসেছে, যত স্ক্যান্ডাল আমাকে ফেস করতে হয়েছে, পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধকরি অতটা করতে হয়নি। আমার প্রথম ছবি ‘চাঁদনী রাতে’র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, নায়ক সালমান শাহ, নায়ক রিয়াজ, ফেরদৌস, এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যা সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা/আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, উফ্! কী ফেস করতে হয়নি আমাকে- একই সঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন। বিশেষ করে স্বামীর সঙ্গে আমার ডিভোর্স, অন্য যে কেউ হলে বোধহয় পাগল হয়ে যেত, সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভলি গড়ে তুলতে পেরেছি বলে সুখ আমার সঙ্গে বিট্রে করতে পারেনি। আসলে জীবনটা নিজের মতো করেই সাজাতে হয়। আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারও না কারও অশান্তি আছে, দুঃখবোধ আছে। আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। জীবন মানে সুখ-দুঃখের লুকোচুরি। চাইলেই সব সময় জীবনকে ইচ্ছামতো সাজানো যায় না। তারপরও বলব আদর্শ, সততা বজায় রেখে মনকে যদি ভালোবাসায় ভরিয়ে তোলা যায়, তাহলে জীবনটা নিজের মতো করে সাজানো যায়। এর জন্য ইচ্ছাশক্তিই প্রধান। ‘পাছে লোকে কিছু বলে’ এই বাজে ভয়টা জীবনে চলার পথে বড় অন্তরায়। জীবনকে স্বাচ্ছন্দ্যে এগিয়ে নিতে সৎ সাহস নিয়ে নির্ভয়ে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতার দেখা মিলবে। শাবনূর অনেকটা হতাশা প্রকাশ করে বলেন, আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা। এ কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার। অনেকে মনে করেন, একবার কারও প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না। এটি ভুল ধারণা। ভালোমন্দ পৃথিবীর সবকিছুতেই আছে। তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না, তা কিন্তু নয়। তবে আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা। সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। শ্রদ্ধেয় অভিনেত্রী ববিতা আপুও কিন্তু তাঁর একমাত্র সন্তান অনীককে গড়ে তোলার জন্য প্রচণ্ড সেক্রিফাইস করেছেন এবং তার ভালো ফলও পেয়েছেন। আমিও তাই করতে চাই। আমার যদি সন্তান না থাকত তাহলে হয়তো ভালো মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে খুঁজে নিতাম। আজ আমার জন্মদিনে সবার দোয়া চাই আমার ও আমার সন্তান আইজানের জন্য। ওকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, আমরা দুজনই যেন প্রকৃত সুখী হয়ে জীবনের শেষ দিনগুলো মহাসুখে কাটাতে পারি। শাবনূর বলেন, এক বছর আগে ‘রঙ্গনা’ নামে এক ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছিলাম। নানা কারণে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। শিগগিরই কাজে ফেরার ইচ্ছা আছে। তিনি আরও বলেন, অভিনয়কে খুব মিস করি। অভিনয়ের জন্য একসময় দেশবিদেশের নানা জায়গায় ছুটে বেড়াতাম। তাই এখন ঘরে বসে থাকতে ভালো লাগে না। সবার সঙ্গেই মিশছি। হুট করে কারও বাসায় গিয়ে চমকে দিচ্ছি। তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। প্রায় অনুষ্ঠানেই উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আর ঘরসংসার তো আছেই। আমার বাচ্চাটা খুব দুরন্ত। বাচ্চা আর সংসার সামাল দিচ্ছি। এই তো এভাবেই সময় কেটে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, চলচ্চিত্রের সময়টা এখন আবারও ভালোর দিকে যাচ্ছে। আমার বিশ্বাস, শিল্পের প্রতি আন্তরিক ও চলচ্চিত্রের সবাই ঐক্যবদ্ধ হলে ছবির ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে, আরও ভালো অবস্থানে যাবে। তখন অনেকে আবারও চলচ্চিত্র নির্মাণে ফিরবে। শাবনূর বলেন, চলচ্চিত্র হচ্ছে আমার প্রাণের জায়গা। অভিনয় করেই আজ আমি সবার প্রিয় শাবনূর হয়েছি। তাই চলচ্চিত্রকে কখনো ভুলতে পারব না। ব্যাচেলর লাইফটা দারুণ। খুবই আনন্দের। এই শান্তির জীবনটাই এখন আমি প্রাণ খুলে উপভোগ করছি। পেছনে ফেলে আসা অভিনয় জীবনের কথা কেমন মনে পড়ে? এর উত্তরে তিনি সোজাসাপটা ভাষায় বলেন, ‘না, মোটেও মনে পড়ে না। বাচ্চাটাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে, শুধু অভিনয় নয়, আগের কোনো কথাই মনে করার সময় এখন কোথায়। এখন ভাবনা শুধু একটাই, আদরের আইজানকে কীভাবে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যায়। ও মাশাআল্লাহ এখানে পড়ালেখা ও সব দিক দিয়ে বেশ ভালো করছে। শাবনূর জানালেন অস্ট্রেলিয়ায় এখন হাড়কাঁপানো শীত পড়ছে। আক্ষেপ করে এও বললেন তিনি ‘শীত আমার একদম ভালো লাগে না।’। শাবনূর বলেন, অস্ট্রেলিয়া খুব সুন্দর এবং পরিপাটি একটি দেশ। কোনো ঝুটঝামেলা নেই এখানে, তাই চাইলেই বুক ভরে স্বস্তির নিশ্বাস নেওয়া যায়। শাবনূর বলেন, প্রিয় চলচ্চিত্রাঙ্গন, দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমার সব সময়ই থাকবে। কারণ মাতৃভূমি সবার ওপরে।

এই বিভাগের আরও খবর
পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ
পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ
সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন
সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন
মধুমিতার নতুন অধ্যায়
মধুমিতার নতুন অধ্যায়
ভিন্ন লুকে জয়া
ভিন্ন লুকে জয়া
মাহির দুঃস্বপ্ন
মাহির দুঃস্বপ্ন
শুটিংয়ে ব্যস্ত শীর্ষ তারকারা
শুটিংয়ে ব্যস্ত শীর্ষ তারকারা
শাস্তির গল্পে পরী
শাস্তির গল্পে পরী
শাকুর মজিদের ‘ভাটিবাংলার অধিরাজ’
শাকুর মজিদের ‘ভাটিবাংলার অধিরাজ’
বাঁধন বললেন স্রেফ গুজব
বাঁধন বললেন স্রেফ গুজব
অভিনয় ও গান আমার প্যাশন
অভিনয় ও গান আমার প্যাশন
কোন দশকে কে জনপ্রিয় নায়ক
কোন দশকে কে জনপ্রিয় নায়ক
তমার নতুন অধ্যায়
তমার নতুন অধ্যায়
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু
কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কিশোরগঞ্জের ছয় আসনে বৈধ প্রার্থী ৪৮ জন
কিশোরগঞ্জের ছয় আসনে বৈধ প্রার্থী ৪৮ জন

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সাভারের চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান, আটক ৩
সাভারের চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান, আটক ৩

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

করাচিতে শপিং মলে আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১
করাচিতে শপিং মলে আগুন : নিহত ২৮, নিখোঁজ ৮১

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই
ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)
প্রাণীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি (সা.)

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

দিনভর বিক্ষোভ-রাতভর বৈঠকের পর ইউএপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
দিনভর বিক্ষোভ-রাতভর বৈঠকের পর ইউএপি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত
যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, ‘গণপিটুনিতে হামলাকারী’ নিহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইনশৃঙ্খলার উন্নতি নেই
আইনশৃঙ্খলার উন্নতি নেই

৪ ঘণ্টা আগে | জাতীয়

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ জানুয়ারি)

৫ ঘণ্টা আগে | জাতীয়

ভুটান লিগের সেরা উইঙ্গারকে দলে নিলো ফর্টিস
ভুটান লিগের সেরা উইঙ্গারকে দলে নিলো ফর্টিস

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কি ভাঙনের পথে?
গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কি ভাঙনের পথে?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি জনগণকে বোঝাতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ
গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি জনগণকে বোঝাতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

নড়াইলের দুটি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
নড়াইলের দুটি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’
ফুটবলারদের জন্য মঞ্চ মাতাবে ‘গ্রিন ডে’

৬ ঘণ্টা আগে | শোবিজ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

দিনাজপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন পাঁচজন
দিনাজপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন পাঁচজন

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে মরক্কো
ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে মরক্কো

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা
আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

৭ ঘণ্টা আগে | জাতীয়

চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বগুড়ায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বগুড়ায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম
রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল : খন্দকার মোশাররফ
জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যাচেষ্টা করা হয়েছিল : খন্দকার মোশাররফ

৮ ঘণ্টা আগে | রাজনীতি

শীতে এলার্জি ঠেকাতে কার্যকর ৫ উপায়
শীতে এলার্জি ঠেকাতে কার্যকর ৫ উপায়

৮ ঘণ্টা আগে | জীবন ধারা

চোখের নিচে কালো দাগ!
চোখের নিচে কালো দাগ!

৮ ঘণ্টা আগে | জীবন ধারা

বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পকে এক হাত নিলেন ম্যাক্রোঁ
ট্রাম্পকে এক হাত নিলেন ম্যাক্রোঁ

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দৌলতপুরে বাঁশঝাড় ও মাঠ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুটি মামলা
দৌলতপুরে বাঁশঝাড় ও মাঠ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুটি মামলা

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

৭ ঘণ্টা আগে | জাতীয়

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভিক্ষার টাকা সুদে লাগিয়ে তিন বাড়ির মালিক, রয়েছে প্রাইভেট কারও!
ভিক্ষার টাকা সুদে লাগিয়ে তিন বাড়ির মালিক, রয়েছে প্রাইভেট কারও!

৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

মানুষ খুন করা সম্রাটের নেশায় পরিণত হয়েছিল, পুলিশকে স্বীকারোক্তি
মানুষ খুন করা সম্রাটের নেশায় পরিণত হয়েছিল, পুলিশকে স্বীকারোক্তি

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরিবর্তন হচ্ছে মন্ত্রণালয়ের নাম
পরিবর্তন হচ্ছে মন্ত্রণালয়ের নাম

১৪ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা
সুনামগঞ্জ-১: জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা
প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

২২ ঘণ্টা আগে | জীবন ধারা

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান
বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার
স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, দুই বন্ধু গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়
ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান কোথায়

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা
আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বাস্থ্যের দুই বিভাগ একত্রিত করার অনুমোদন
স্বাস্থ্যের দুই বিভাগ একত্রিত করার অনুমোদন

১৫ ঘণ্টা আগে | জাতীয়

‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’

১৭ ঘণ্টা আগে | জাতীয়

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প
গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেফতার করলো ডিবি
ইভ্যালির রাসেল-শামীমাকে ফের গ্রেফতার করলো ডিবি

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

২৯ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস
২৯ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি
নয়াদিল্লিতে আমিরাতের প্রেসিডেন্টকে যেভাবে শুভেচ্ছা জানালেন মোদি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর
ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার ৮ প্রার্থীর

১২ ঘণ্টা আগে | রাজনীতি

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি
গুঁড়া দুধে ৬৭ ভাগই ভেজাল, শিশুস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি

২০ ঘণ্টা আগে | হেলথ কর্নার

পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক
পদ্মা সেতুতে টোল আদায়ের অনন্য মাইলফলক

১০ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির
জামায়াত আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

৯ ঘণ্টা আগে | জাতীয়

পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল
ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
ভয়ংকর জঙ্গল সলিমপুর
ভয়ংকর জঙ্গল সলিমপুর

প্রথম পৃষ্ঠা

দ্বৈত অবস্থানে এনসিপি
দ্বৈত অবস্থানে এনসিপি

প্রথম পৃষ্ঠা

৪৪ পুলিশ নিহতের ঘটনায় ২০ মামলা
৪৪ পুলিশ নিহতের ঘটনায় ২০ মামলা

পেছনের পৃষ্ঠা

প্রত্যাহার ৩০৫ লড়াইয়ে ১৯৬৭
প্রত্যাহার ৩০৫ লড়াইয়ে ১৯৬৭

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দেশি পোশাকে বিদেশি ট্যাগ
দেশি পোশাকে বিদেশি ট্যাগ

পেছনের পৃষ্ঠা

তিনটি ভোটও নেই হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না
তিনটি ভোটও নেই হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না

প্রথম পৃষ্ঠা

অ্যাম্বুলেন্স থেকে গাড়ি সব সিন্ডিকেটে জিম্মি
অ্যাম্বুলেন্স থেকে গাড়ি সব সিন্ডিকেটে জিম্মি

প্রথম পৃষ্ঠা

জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার

প্রথম পৃষ্ঠা

মুখোমুখি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা
মুখোমুখি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা

পেছনের পৃষ্ঠা

মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি
মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি

প্রথম পৃষ্ঠা

কী হবে কুড়িয়ে পাওয়া শিশুর
কী হবে কুড়িয়ে পাওয়া শিশুর

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা
বাংলাদেশ ইতালি সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

অন্যরকম পেট কার্নিভাল
অন্যরকম পেট কার্নিভাল

পেছনের পৃষ্ঠা

জাসদ সর্বহারার আত্মঘাতী রাজনীতি
জাসদ সর্বহারার আত্মঘাতী রাজনীতি

সম্পাদকীয়

বিশ্বকাপ নিয়ে লিটন কিছুই জানেন না
বিশ্বকাপ নিয়ে লিটন কিছুই জানেন না

মাঠে ময়দানে

স্বামীকে খুঁটিতে বেঁধে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ গৃহবধূকে
স্বামীকে খুঁটিতে বেঁধে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ গৃহবধূকে

দেশগ্রাম

মধুমিতার নতুন অধ্যায়
মধুমিতার নতুন অধ্যায়

শোবিজ

ভিন্ন লুকে জয়া
ভিন্ন লুকে জয়া

শোবিজ

বয়স কমাতে নিন এসব কৌশল
বয়স কমাতে নিন এসব কৌশল

রকমারি লাইফ স্টাইল

স্বতন্ত্র এমপি প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার
স্বতন্ত্র এমপি প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার

দেশগ্রাম

শুটিংয়ে ব্যস্ত শীর্ষ তারকারা
শুটিংয়ে ব্যস্ত শীর্ষ তারকারা

শোবিজ

সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন
সিনেমায় কবির সুমন আসিফের রসায়ন

শোবিজ

চার বছর পর শপথ
চার বছর পর শপথ

দেশগ্রাম

যুবদল সদস্যসচিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
যুবদল সদস্যসচিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

দেশগ্রাম

মাহির দুঃস্বপ্ন
মাহির দুঃস্বপ্ন

শোবিজ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

দেশগ্রাম

দূষণে বিপন্ন পরিযায়ী পাখি
দূষণে বিপন্ন পরিযায়ী পাখি

সম্পাদকীয়

পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ
পূর্বাচলে গাইবেন পার্থ বড়ুয়া-মারুফ

শোবিজ

অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান
অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান

দেশগ্রাম