নব্বইয়ের দশকের শুরুর দিকের কথা। চারদিকে ‘অয়োময়’ নাটকের জয়জয়কার। নাটকের ছোট মির্জা, বড় মির্জা আর এলাচি-বিলু চরিত্রগুলো তখন মানুষের মুখে মুখে। ঠিক সেই সময় ঈদের ছুটিতে বাবার সঙ্গে খুলনায় মামার বাড়ি বেড়াতে গিয়েছিলেন তরুণী অভিনেত্রী বিপাশা হায়াত। তিনি তখন কেবলই ক্যারিয়ারের সিঁড়িতে পা রেখেছেন, কিন্তু জনপ্রিয়তার পারদ যে কতটা উঁচুতে, সেটা তিনি নিজেও হয়তো আঁচ করতে পারেননি। কারণ রাস্তায় বের হলেই লোকজন তাঁকে এলাচি বলে সম্বোধন করতে থাকে ও বিপাশাকে এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, অয়োময় নাটকের চরিত্র এলাচিকে স্বচোখে তারা দেখছেন। এতে রীতিমতো নার্ভাস হয়ে পড়েন বিপাশা। এই মজার অথচ অদ্ভুত অভিজ্ঞতা বিপাশা হায়াতের মনে এতটাই দাগ কেটেছিল যে, তিনি রীতিমতো ‘খুলনা ফোবিয়া’য় আক্রান্ত হয়ে পড়েছিলেন। ভক্তদের সেই অনাকাক্সিক্ষত ভালোবাসা সামলাতে না পেরে পরবর্তী ১৫ বছর তিনি আর খুলনার পথ মাড়াননি। একজন শিল্পীর জীবনে জনপ্রিয়তা যেমন আশীর্বাদ, মাঝে মাঝে এমন বিড়ম্বনা যে তাঁকে কতটা তটস্থ করে তুলতে পারে, এ ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিপাশা হায়াতের কথায়, ‘মানুষের সেই ভালোবাসা ছিল নিখাদ, কিন্তু তাদের কাছে প্রযুক্তি ছিল এক রহস্য। সেই সরলতা আর আমাদের আজকের স্মার্ট যুগের মাঝে আকাশ-পাতাল তফাত।’ আজকের দিনে সেলফি বা সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো এমন ঘটনা কল্পনা করাও কঠিন। কিন্তু ‘অয়োময়’ যুগের সেই খুলনার স্মৃতি আজও বিপাশা হায়াত এবং তাঁর পরিবারের মধ্যে আড্ডায় হাসির খোরাক জোগায়। সেই দিনের সেই স্মৃতিই বলে দেয়, আমাদের দেশের নাটকের সোনালি যুগ কতটা প্রভাবশালী ছিল।
শিরোনাম
- শপথের পর সংসদ সদস্যরা কী কী সুযোগ সুবিধা পান
- চেক ডিজঅনার মামলায় এনসিপি নেতা ও সাংবাদিক আসাদুল্লাহ গ্রেফতার
- গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড শুরু
- যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির যোগদান অনিশ্চিত
- ১১ দলীয় জোট যৌথভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করবে: আযাদ
- তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
- সাউদাম্পটনের কাছে হেরে হামজার লেস্টারের বিদায়
- ‘পাকিস্তান চাইলে অভিশেক খেলবে’, সুর্যকুমারের রসিকতা
- মার্করাম ঝড়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
- পাক-ভারত ম্যাচে স্পিনাররাই কি রাজত্ব করবে?
- জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
- ভারত-পাকিস্তান ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ প্রশ্নে যা বললেন সূর্যকুমার
- ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’, বিএনপির প্রতি আসিফ মাহমুদের আহ্বান
- রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা
- ভারত-পাকিস্তান মহারণ: প্রেমাদাসা স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা
- রবিবার ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল
- বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
- বিশৃঙ্খলার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত
অয়োময়ে বিপাশা ক্রেজ
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর