ঢাকা-কলকাতা মিলিয়ে সার্বজনীন বাংলা সিনেমার ইতিহাসে একটি বিরল রেকর্ড সৃষ্টি করার মধ্য দিয়ে সম্প্রতি শুটিং শেষ হয়েছে নায়িকা ‘শবনম বুবলী’কে কেন্দ্র করে আবর্তিত নারী প্রধান গল্পের সাইকো থ্রিলার, অ্যাকশন ‘পিনিক’ সিনেমার শুটিং। এ প্রসঙ্গে ছবির উদ্যোক্তা এবং নির্বাহী প্রযোজক অভিনেতা শিমুল খান জানান, পরিচালক জাহিদ জুয়েলের উদ্ভাবনী পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে আমরা পিনিক সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোমান্টিক গান ওয়ানটেকে শুটিং সম্পন্ন করেছি। গানটিতে নায়িকা শবনম বুবলীর সঙ্গে নায়ক আদর আজাদ পারফর্ম করেছেন। যা কিনা ঢাকা-কলকাতা দুই বাংলা মিলিয়ে সার্বজনীন বাংলা সিনেমার ইতিহাসেই এই প্রথম এবং উপমহাদেশের সার্বজনীন চলচ্চিত্রের গানের ইতিহাসেও মাত্র ষষ্ঠ ঘটনা। সত্যিই পিনিক টিমের জন্য এটি একটি গৌরবময় অধ্যায়। পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘গানটা শোনার পরই আমি ওয়ানটেকে শুট করার পরিকল্পনা করি। প্রযোজক আশরাফ কিটু এবং নির্বাহী প্রযোজক শিমুল খান ভাই আমাকে ১০০ ভাগ সমর্থন দেওয়ায় কাজটি আরও সহজ হয়ে যায়। উল্লেখ্য, জাহিদ আকবরের লেখা ‘আধাচাঁদ’ গানটিতে শান্ত শানের সংগীতায়োজনে সুর এবং কণ্ঠ দিয়েছেন জিয়া রাজ। গানের কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল আলিফ।