শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

শীর্ষ তারকাদের সন্তানরা কেন চলচ্চিত্রে নেই

প্রিন্ট ভার্সন
শীর্ষ তারকাদের সন্তানরা কেন চলচ্চিত্রে নেই

জনপ্রিয় অভিনয় শিল্পীর সন্তানদের চলচ্চিত্রে নাম লেখানো নতুন কিছু নয়। হলিউড-বলিউড সব জায়গাতেই এই চর্চা রয়েছে। কিন্তু ঢাকাই সিনেমার চিত্রটা ভিন্ন। এখানে অনেক দাপুটে অভিনেতা-অভিনেত্রীর সন্তানরা চলচ্চিত্রবিমুখ হয়েছেন। কিন্তু কেন? সে কথাই জানাচ্ছেন- আলাউদ্দীন মাজিদ

ঢাকাই সিনেমার সোনালি সময়ের জনপ্রিয় শীর্ষ অভিনেত্রী ছিলেন শবনম, ববিতা, সুচরিতা, কবরী, রোজিনা, শাবানা, সুজাতা, নূতন, দিতি, চম্পা, মৌসুমীসহ অনেকে। তাঁদের সন্তানরা চলচ্চিত্রে নেই। অন্যদিকে একসময়ের শীর্ষ তারকা বুলবুল আহমেদ, ফারুক, আলমগীর, জাফর ইকবাল, জসিম, ইলিয়াস কাঞ্চন, মান্নাসহ আরও অনেকের সন্তানকেও রুপালি জগতে দেখা যায়নি। নায়করাজ রাজ্জাকের দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাটকে অভিনয়ে পাওয়া গেছে। নায়করাজের ছোট মেয়ে ময়নাকেও একসময় ‘জোকার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে দেখা গেছে। বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদকে বেশ কয়েক বছর আগে বিনোদন অঙ্গনে দেখা গেলেও বর্তমানে তিনি অনিয়মিত। আলমগীরের মেয়ে আঁখি আলমগীর ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এরপর তাকে অভিনেত্রী হিসেবে দেখা যায়নি। অভিনেত্রী সুচন্দার ছেলে তপু রায়হান একসময় চলচ্চিত্রে অভিনয়ে এলেও তার কোনো কন্যা অভিনয়ে আসেননি। অভিনেতা জসিমের সন্তানদের অভিনয়ে পাওয়া যায়নি, তবে সংগীতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তারা। অবশ্য অভিনয়শিল্পী দম্পতি সুব্রত ও দোয়েলের মেয়ে দীঘি প্রথমে চলচ্চিত্রে শিশুশিল্পী ও পরে নায়িকা হিসেবে কাজ করছেন। অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজও অভিনেতা-নির্মাতা হিসেবে চলচ্চিত্রে এসেছেন। তবে দু-একটি ছবিতে কাজ করে তিনি বড়পর্দা থেকে দূরে আছেন।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বলিউডে জনপ্রিয় তারকাদের সন্তানরাও চলচ্চিত্রে আসেন হরহামেশাই। একইভাবে হলিউড এবং টালিগঞ্জের চলচ্চিত্র তারকা সন্তানদেরও চলচ্চিত্রে অভিষেক ঘটতে দেখা যায়। ব্যতিক্রম শুধু ঢাকাই চলচ্চিত্র। এখানে খুব অল্পসংখ্যক তারকার সন্তানই চলচ্চিত্রে আসেন। এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা বলেন, এটি আসলে নির্ভর করে সন্তানদের আগ্রহের ওপর, যেমন আমার ছেলে অনীক অভিনয়ের চেয়ে অন্য পেশায় যেতে ইচ্ছা প্রকাশ করেছে। তেমনিভাবে অনেকের ক্ষেত্রেই এমনটা ঘটেছে। বাবা-মা চাইলেই সন্তানদের ওপর নিজেদের পছন্দ-অপছন্দ জোর করে চাপিয়ে দিতে পারেন না। নিজের পেশা নির্বাচনের জন্য সন্তানদের স্বাধীনতা দেওয়া উচিত বলেই আমি মনে করি। না হলে তাদের ক্যারিয়ার গঠনে বাধাগ্রস্ত হয়। প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ বলেন, আসলে আমাদের দেশের মানুষের মন সংকীর্ণ। অনেক তারকা মনে করেন তাদের সন্তান চলচ্চিত্রে এলে তাতে তার প্রেস্টিজ হ্যাম্পার হবে। আরেকটি বিষয় হলো- বর্তমানে চলচ্চিত্র জগতের যে পরিবেশ তাতে তারকারা মনে করেন, এ পরিবেশে এলে তার সন্তান নষ্ট হবে। তা ছাড়া এখনকার চলচ্চিত্রের যে অচলাবস্থা তাতে এখানে আগের মতো পেশা হিসেবে চলচ্চিত্রে অভিনয়কে গ্রহণ করার মতো সুযোগ নেই। কারণ বেশ কয়েক দশক ধরে চলচ্চিত্রের ব্যবসা অনুকূল না হওয়ায় এর কোনো ভবিষ্যৎ নেই বলেই তারকাদের সন্তানরা এ অঙ্গনে আসতে সাহস পাচ্ছেন না। এ ছাড়াও আমাদের দেশে একমাত্র নায়করাজ রাজ্জাক ছাড়া অত বড় মাপের আর কোনো তারকা নেই যে, তার সন্তানকে অভিনয়ে আনতে পারবেন। রাজ্জাক সাহেব তার দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাটকে চলচ্চিত্রে এনেছেন। এর মধ্যে বাপ্পা বেশ নামও করেছেন। তা ছাড়া তার কন্যা ময়নাকে ছোটবেলায় শিশুশিল্পী হিসেবেও অভিনয় করিয়েছেন। সম্রাটও ভালো অভিনয় করেছে। একইভাবে অভিনেতা-নির্মাতা কাজী হায়াতের পুত্র কাজী মারুফও চলচ্চিত্র অভিনেতা হয়েছেন। এ প্রসঙ্গে বছর দু-এক আগে অভিনেত্রী মৌসুমী বলেন, ছেলেসন্তানদের এ নিয়ে বাধা না থাকলেও মেয়েসন্তানকে নায়িকা হতে দিতে চান না অনেক অভিনয় শিল্পী।

মৌসুমীর কথায়, ‘ছেলেশিশুদের অভিনয়ে আসার ব্যাপারে কারও তেমন কোনো সমস্যা নেই। সব নায়ক-নায়িকাকে দেখি তাদের ছেলেরা যদি সিনেমা করতে চায়, তাদের না করেন না; কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায়, সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন।’ আঁখি আলমগীরের প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল। তাকে কিন্তু ভাইয়া (আলমগীর) কাজ করতে দেননি। ও খুবই সুন্দর মিষ্টি দেখতে ছিল। সে সময় একঝাঁক নতুন মুখ আসছিল। কিন্তু আঁখিকে দেওয়া হয়নি। তাকে পেলে আমরা খুব ভালো একজন নায়িকা পেতাম।’ মৌসুমী আরও বলেন, ‘চম্পা আপার মেয়েও অনেক কিউট। চম্পা আপা তাকে কখনো নায়িকা হতে উৎসাহ দেননি। দেখা যায়, আমাদের অনেকেরই মেয়ে বাচ্চা আছে, যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি। অন্যভাবে বড় করা হয়েছে, অন্য কাজে যেতে উৎসাহিত করেছে। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা।’ তবে এদিক থেকে মৌসুমীর ব্যতিক্রম মনে হয়েছে অভিনেত্রী দোয়েলকে। দোয়েলের চেষ্টা ছিল তার মেয়ে প্রার্থনা ফারদিন দীঘিকে নায়িকা হিসেবে তৈরি করার। যা নিয়ে দোয়েলের সঙ্গে আলোচনাও করেছিলেন মৌসুমী। সেই স্মৃতি তুলে ধরে মৌসুমী বলেন, ‘ব্যতিক্রম ছিলেন দোয়েল আপা, তিনি অনেক সময় দিতেন দীঘিকে। আপা আমাকে বলেছিলেন, ‘আমার খুব ইচ্ছা দীঘিকে নায়িকা হিসেবে তৈরি করার। আমি নিজে যা মেইটেইন করতে পারিনি। আমি বড় জায়গায় যেতে পারতাম। এত সাপোর্ট পেয়েও আমি আমার জায়গাটা ধরে রাখতে পারিনি। এটা আমি দীঘির মধ্যে দেখতে চাই।’ সে সময় আপাকে আমি প্রশ্ন করলাম- দীঘির পড়াশোনার ক্ষতি হবে না? তখন বলল, ‘উঠতি বয়সে তাকে একটা ব্রেক দেব, গ্যাপ দেব। তারপর আবার যখন ফিরবে তখন নায়িকা হয়ে ফিরবে। তাকে একদম তৈরি করে ফেরাব’। আমার খুব ভালো লেগেছিল এটা শুনে। একটা মেয়ে বাচ্চাকে নিয়ে যখন এমন প্ল্যান করা হয়, তাকে একদম ছেড়ে না দিয়ে, তার সঙ্গে সাপোর্টিভ হয়ে যদি একটা কিছু করা যায়, অবশ্যই একটা ভালো রেজাল্ট আসে।’ নিজের ছেলে ফারদিন এহসান স্বাধীনকে চলচ্চিত্রে অভিনয়ে উৎসাহিত করেছিলেন বলে জানান মৌসুমী। তবে অভিনয়ের চেয়ে নির্মাণের দিকে বেশি আগ্রহী ফারদিন কয়েকটি টেলিফিল্মও বানিয়েছেন।

অন্যদিকে মেয়ে ফাইজার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না বলে জানান মৌসুমী। যাই হোক, পরিশেষে বলতে হয়, পিতা-মাতার পথ ধরে সন্তানদের চলচ্চিত্রে না আসার অনেক কারণ থাকলেও এটি যে অবশ্যই এ শিল্পের জন্য ইতিবাচক নয়, তা নির্দ্বিধায় বলা যায়।

এই বিভাগের আরও খবর
তারকারা কে কোথায় ভোট দেবেন
তারকারা কে কোথায় ভোট দেবেন
বাঁধনের উচ্ছ্বাস
বাঁধনের উচ্ছ্বাস
ববিতাকে চলচ্চিত্র পরিচালক সমিতির শুভেচ্ছা
ববিতাকে চলচ্চিত্র পরিচালক সমিতির শুভেচ্ছা
রাজনৈতিক বাস্তবতার অনন্য চলচ্চিত্র ‘দেশপ্রেমিক’
রাজনৈতিক বাস্তবতার অনন্য চলচ্চিত্র ‘দেশপ্রেমিক’
মালিক নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম
মালিক নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম
চলচ্চিত্রে কেন আসছেন না নতুন প্রযোজক
চলচ্চিত্রে কেন আসছেন না নতুন প্রযোজক
সমালোচনার মুখে শেহনাজ
সমালোচনার মুখে শেহনাজ
মন্দিরার সিনেমা চুরি
মন্দিরার সিনেমা চুরি
শাকিবের নায়িকা মিথিলা
শাকিবের নায়িকা মিথিলা
ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
ঢাকাই চলচ্চিত্রে নারী চরিত্রের প্রাধান্য কম কেন
ঢাকাই চলচ্চিত্রে নারী চরিত্রের প্রাধান্য কম কেন
স্বপ্নের পৃথিবী
স্বপ্নের পৃথিবী
সর্বশেষ খবর
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

১৭ মিনিট আগে | ভোটের হাওয়া

ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ
ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

৪৪ মিনিট আগে | ভোটের হাওয়া

বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

৫১ মিনিট আগে | দেশগ্রাম

ভোটকেন্দ্রে কি সেলফি তোলা যাবে?
ভোটকেন্দ্রে কি সেলফি তোলা যাবে?

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মির্জাগঞ্জে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
মির্জাগঞ্জে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু
সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন
পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ
টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশে চীনকে মোকাবিলায় নতুন কৌশল ওয়াশিংটনের
বাংলাদেশে চীনকে মোকাবিলায় নতুন কৌশল ওয়াশিংটনের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খোসাসহ পেয়ারা খাচ্ছেন? কী হয় জেনে নিন
খোসাসহ পেয়ারা খাচ্ছেন? কী হয় জেনে নিন

২ ঘণ্টা আগে | জীবন ধারা

মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?
মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতা, স্যাটেলাইট চিত্র কি বলছে?
মধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতা, স্যাটেলাইট চিত্র কি বলছে?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে ফিরতে পারেন স্মিথ
বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে ফিরতে পারেন স্মিথ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

২ ঘণ্টা আগে | রাজনীতি

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ কাতারের আমিরের
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ কাতারের আমিরের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‌‘গণবিপ্লবী উদ্যোগ’র আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‌‘গণবিপ্লবী উদ্যোগ’র আত্মপ্রকাশ

২ ঘণ্টা আগে | রাজনীতি

লাকসামে আচরণবিধি লঙ্ঘন, দুই বিএনপি কর্মীকে জরিমানা
লাকসামে আচরণবিধি লঙ্ঘন, দুই বিএনপি কর্মীকে জরিমানা

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লায় ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
কুমিল্লায় ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

পিএসএল নিলামে উপেক্ষিত হৃদয়-তাসকিন-তানজিমরা
পিএসএল নিলামে উপেক্ষিত হৃদয়-তাসকিন-তানজিমরা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান
৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক
বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে
সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত
প্রতিশোধ নিয়ে গ্রুপের শীর্ষে পাকিস্তান, পেছনে পড়ল ভারত

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?

১৪ ঘণ্টা আগে | জীবন ধারা

ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন
ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন

৭ ঘণ্টা আগে | জাতীয়

যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর
যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ
ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?
দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল
নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি
ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা
গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা

১১ ঘণ্টা আগে | নগর জীবন

নিজেকে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ
নিজেকে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে
পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত
ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মহানাটকীয় টাই, ডাবল সুপার ওভারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা
মহানাটকীয় টাই, ডাবল সুপার ওভারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ
ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অ্যালেন-সাইফার্টের ঝড়ে নিউজিল্যান্ডের বিশ্ব রেকর্ড
অ্যালেন-সাইফার্টের ঝড়ে নিউজিল্যান্ডের বিশ্ব রেকর্ড

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের আমির আটক, কারাদণ্ড
ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের আমির আটক, কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

৯ ঘণ্টা আগে | জাতীয়

ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক
কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: মাহদী আমিন

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক