অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তার নতুন একটি লুক প্রকাশ্যে এসেছে। উশকোখুশকো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপ; যা নিয়ে আলোচনা সমাজমাধ্যমে। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারলেন, তিনি আর কেউ নন, অভিনেত্রী কেয়া পায়েল! এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে। এর ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগী মহলে বেশ আলোচনা সৃষ্টি করে। এটি মূলত একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি বেশ কিছু নাটকে অভিনয় করেছে।