নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন- প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট; সঙ্গে আভিজাত্যও ফুটে ওঠে ভিন্ন মাত্রায়। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্যনতুন রূপে মেলে ধরেন নিজেকে; এবারও তার ব্যত্যয় হয়নি। সম্প্রতি জয়া আহসানকে ব্যতিক্রমী লুকে দেখা গেল। জয়াকে দেখা গেছে নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে। এই লাস্যময়ীর পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা। পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন জয়া। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো একই রয়ে গেছে।