প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে দেখা যাবে তাকে। জানা গেছে, ‘রাক্ষস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাদনিমাকে। চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে সিনেমাটির শুটিং ইউনিট। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা। জানা গেছে, শ্রীলঙ্কায় দৃশ্যধারণের পর ৩০ জানুয়ারি পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাক্ষস’। পরিচালনায় মেহেদি হাসান হৃদয়।