ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা পরীমণি। মাঝেমধ্যেই তাঁকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে। এবার সেই সমালোচকদের উদ্দেশ করেই এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’ সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’ গর্ববোধ করে তিনি বলেন, ‘আমি একটা পরী।’