শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নাটকে ফিরছে পারিবারিক গল্প

প্রিন্ট ভার্সন
নাটকে ফিরছে পারিবারিক গল্প

একটা সময় ছিল, সন্ধ্যা নামলেই পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বসতাম। বাবা চায়ের কাপ হাতে, মা রান্নাঘরের কাজ শেষ করে এসে পাশে বসছেন, ভাইবোনেরা পাটি বিছিয়ে, পর্দায় তখন এই সব দিন রাত্রি, অয়োময়, কোথাও কেউ নেই, ঢাকায় থাকি বা বহুব্রীহি। সেই সময় নাটক মানেই ছিল পরিবার, সম্পর্ক, টানাপোড়েন আর ভালোবাসার গল্প। পারিবারিক নাটক মানেই সমাজের প্রতিচ্ছবি। আজ সেই দৃশ্য কল্পনাতেও আনা কঠিন। এখনকার নাটক যেন নিছক বিনোদনের পণ্য। টিভি নাটকের পর্দা এখন ভরে আছে শুধুই নায়ক-নায়িকার রোমান্টিক গল্পে। বাবা-মা, ভাইবোন, প্রতিবেশী, আত্মীয়- এ চরিত্রগুলো হারিয়ে গেছে যেন। তবে এমন প্রতিবন্ধকতার মাঝেও এই সময়ে কিছু নির্মাতা-প্রযোজক চ্যালেঞ্জ নিয়ে দর্শক রুচি ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বানাচ্ছেন পারিবারিক আবহের কিছু নাটক। যা বিটিভি যুগীয় সময় বা প্যাকেজ ধারাবাহিকের সময়কে মনে করিয়ে দিচ্ছে। নাটকে ফিরছে পারিবারিক গল্প। বিষয়টি নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

নির্মাতারা ঝুঁকছেন পারিবারিক গল্পে

বর্তমান প্রজন্মের নির্মাতারা প্রযুক্তিতে দক্ষ, গল্পে পরীক্ষানিরীক্ষা করতে জানেন। তারা পারিবারিক গল্পের ‘পুরোনো ফরম্যাট’ থেকে বেরিয়ে নতুনভাবে গল্পকে সামনে আনছেন। তারা এখন বুঝতে পেরেছেন পরিবার নামের সেই চিরন্তন বিষয়টি কখনো পুরোনো হয় না। যেমন- ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছেন পারিবারিক গল্পে লেখা ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। যে গল্পের নাটকে বুঁদ হয়েছেন দর্শকরা। পারিবারিক গল্পনির্ভর এই কনটেন্ট দেখে অনেকে কেঁদেছেন। পারিবারিক সম্পর্কের টান, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন দর্শকরা। কেয়া পায়েল, মনিরা মিঠু, খায়রুল বাসার, সুনেরাহ, ইরফান সাজ্জাদ, দীপা খন্দকার, বড়দা মিঠু, শিল্পী সরকার অপু, ইন্তেখাব দিনার, ইশরাত অতিথি ছাড়াও নাটকের সব কুশীলবের অভিনয় নিয়ে মন্তব্য করছেন। প্রশংসা করছেন। পরের পর্ব দেখতে আগ্রহ প্রকাশ করছেন দর্শকরা। এরই মাঝে তাঁর নির্মিত ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ দর্শকদের হৃদয় ছুয়ে যায়। পারিবারিক গল্পনির্ভর এই কনটেন্ট দেখে অনেকে কেঁদেছেন। গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করেছিল তার ‘তোমাদের গল্প’। মোস্তফা কামাল রাজ বলেন, ‘পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের আলাদা ইমোশন রয়েছে। পরিবারের সুখ-দুঃখ এবং ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত আমার পারিবারিক গল্পের নাটকগুলো দর্শকরা প্রতিবারই গ্রহণ করেছেন। এটা সত্যিই ভালো লাগার বিষয়।’ এদিকে পারিবারিক ধারাবাহিক ‘দেনা-পাওনা’ও দর্শকরা সমানভাবে গ্রহণ করেছেন। আর পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে দীপ্তর মাশরাফি জুনিয়র, খুশবু, এখন ‘পরম্পরা’ দর্শককে টিভিমুখী করছে। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পের এসব ধারাবাহিকে অভিনয় করেছেন দেশের বিভিন্ন প্রজন্মের একঝাঁক অভিনয়শিল্পী। এর মধ্যে ‘পরম্পরা’ মূলত তিন প্রজন্মের জীবন, মূল্যবোধ ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে এক আবেগঘন পারিবারিক আখ্যান। এই সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে ধারাবাহিক নাটকেও পরিবারের উপস্থিতি বেড়েছে। বিটিভির জন্য তৌকীর আহমেদ বানিয়েছেন ‘ধূসর প্রজাপতি’, সালাউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’, শামীম জামানের ‘শাদী মোবারক’, কায়সার আহমেদের বকুলপুর এবং রূপনগর, কচি খন্দকারের ‘৭ কিলো ১ গ্রাম’। এই সময়ে পারিবারিক গল্পে জনপ্রিয়তা পাওয়া নাটকের মধ্যে আরও রয়েছে কেন এই সঙ্গতা, হোসেনের গল্প, সম্মান, ক্ষতিপূরণ, মানুষ কি বলবে, মামার বাড়ি’, আত্মীয়’, লাইফ ইজ বিউটিফুল, একান্নবর্তী’, সিন্দুক, উত্তরাধিকার, বাবাও মানুষ, চলো হারিয়ে যাই, ডিয়ার ফ্যামিলি, বাবার চোখে জল উল্লেখযোগ্য। এসব নাটকে দর্শকদের অধিকাংশ মন্তব্যই প্রশংসাসূচক। একসময় ‘বড় ছেলে’ আর ‘আশ্রয়’ দেখিয়েছে। মানুষ গল্পে আবেগ খুঁজে পেয়েছিল। তাই বলা যায়, যদি আন্তরিকতা থাকে, পরিবারকেন্দ্রিক গল্প আজও দর্শক টানে।

নাটকে ফিরছে পারিবারিক গল্প

দর্শক চায় পারিবারিক গল্প

অদ্ভুত হলেও সত্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বিটিভি নাটকের ক্লিপগুলো আজও ভাইরাল হয়। ‘এইসব দিনরাত্রি’, ‘ঢাকায় থাকি’, ‘অয়োময়’, ‘বহুবীহি’, ‘বন্ধন’, ‘সকাল সন্ধ্যা’, ‘আজ রবিবার’, ‘নক্ষত্রের রাত’-সব দৃশ্যের নিচে দর্শক মন্তব্য করে, ‘এমন নাটক এখন আর হয় না।’ বিটিভির যুগে পরিবারই ছিল টেলিভিশন নাটকের কেন্দ্রবিন্দু। তখনকার নাটকগুলো আমাদের জীবনের গল্প বলত, যেমন হাসি-কান্না, ভালোবাসা, ভুল বোঝাবুঝি, কিংবা জীবনের ছোট ছোট সাফল্য। ‘এই সব দিন রাত্রি’-তে আমরা দেখেছি শহরের চাকরিজীবী এক পরিবারের সংগ্রাম, ‘অয়োময়’ দেখিয়েছে প্রজন্মের সংঘাত, ‘ঢাকায় থাকি’ দেখিয়েছে নগরজীবনের বাস্তবতা, আর ‘কোথাও কেউ নেই’ বা ‘বহুব্রীহি’ প্রমাণ করেছে নাটক কেবল কল্পনা নয়, মানুষের আবেগকে নাড়িয়ে দিতে পারে। স্মরণ করো ‘কোথাও কেউ নেই’-এর বাকের ভাইকে। নাটকের শেষে তাঁর ফাঁসির রায় ঘোষণার পর দর্শক রাস্তায় নেমেছিল প্রতিবাদে। স্লোগান উঠেছিল- ‘বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’ সেই সময়ে কুত্তাওয়ালী চরিত্রে অভিনয় করা শিল্পীর নিরাপত্তার জন্য পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হয়েছিল। এমন উন্মাদনা কোনো সিনেমাতেও দেখা যায়নি। অন্যদিকে ‘ঢাকায় থাকি’ ধারাবাহিকে টুনী নামের এক শিশুর ক্যানসারে আক্রান্ত হওয়ার কাহিনি গোটা জাতিকে কাঁদিয়েছিল। দর্শক টুনীর আরোগ্যের জন্য বাস্তবে দোয়া করেছিলেন। পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আফরোজা বানুর অভিনয় এত বাস্তব ছিল যে, মানুষ তাঁদের বাস্তব জীবনের দম্পতি ভেবে ফেলেছিল। এই পারিবারিক আবেগই তখনকার নাটকের প্রাণ ছিল। এখনো দর্শক পারিবারিক কাহিনি ভালোবাসে। মানুষ এখনো সম্পর্কের গল্পে ডুবে যেতে চায়, হাসতে-কাঁদতে চায়। তাই নির্মাতারা এখন বুঝতে পেরেছেন ভিউয়ের চেয়ে দর্শকের ভালোবাসা অনেক বড়। তাই পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘ইদা নীং পারিবারিক গল্পের নাটক বেশি নির্মিত হচ্ছে। এটি বেশ আশাজাগানিয়া বিষয়। পর পর বেশ কয়েকটি এ ধরনের নাটকে অভিনয় করেছি। আসলে এই অস্থির সময়ে পারিবারিক বন্ধন খুব জরুরি। এ বিষয়টি নাটকে তুলে আনছেন নির্মাতারা। এ কারণে পারিবারিক গল্পের নাটকগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে।’ তবে ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’র পর ‘ফুলগাঁও’ এর নির্মাতা সালাহউদ্দিন লাভলুও আশাবাদী। তবে বাজেট, দর্শকরুচি ও বিভিন্ন সমস্যা কারণ হিসেবে জানালেন তিনি।

বাজেট নাকি অজুহাত

বাজেট নাকি অজুহাত

এখানেই মূল প্রশ্ন- সত্যিই কি বাজেটই একমাত্র সমস্যা, নাকি আমরা অজুহাতের আড়ালে নিজেদের দায় এড়াচ্ছি? হ্যাঁ, সত্যি বাজেট কম। কিন্তু অনুভূতির বাজেট তো খরচে বাড়ে না। সম্পর্কের গল্প বলতে হলে বড় লোকেশন লাগে না; লাগে ভালো লেখা, মনের গভীরতা আর নির্মাতার ইচ্ছা। ‘বড় ছেলে’ নাটকটি তার প্রমাণ- একেবারে সীমিত লোকেশনে, ছোট বাজেটে নির্মিত সেই নাটক দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্পই হয়ে উঠেছিল অসাধারণ।

ফিরে দেখা, ফিরে পাওয়া

বিটিভি যুগের নাটকগুলো আজও সময়ের সীমা পেরিয়ে জনপ্রিয়। সেসব নাটকে দেখা যেত সমাজ, নীতি, মানবিকতা, সম্পর্কের উষ্ণতা- যা এখন খুব কমই দেখা যায়। আমরা যদি সত্যিই দর্শকের হৃদয়ে জায়গা করতে চাই, তাহলে হয়তো আমাদের ফিরতে হবে সেই পরিবারকেন্দ্রিক গল্পে।

এই বিভাগের আরও খবর
তারকারা কে কোথায় ভোট দেবেন
তারকারা কে কোথায় ভোট দেবেন
বাঁধনের উচ্ছ্বাস
বাঁধনের উচ্ছ্বাস
ববিতাকে চলচ্চিত্র পরিচালক সমিতির শুভেচ্ছা
ববিতাকে চলচ্চিত্র পরিচালক সমিতির শুভেচ্ছা
রাজনৈতিক বাস্তবতার অনন্য চলচ্চিত্র ‘দেশপ্রেমিক’
রাজনৈতিক বাস্তবতার অনন্য চলচ্চিত্র ‘দেশপ্রেমিক’
মালিক নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম
মালিক নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম
চলচ্চিত্রে কেন আসছেন না নতুন প্রযোজক
চলচ্চিত্রে কেন আসছেন না নতুন প্রযোজক
সমালোচনার মুখে শেহনাজ
সমালোচনার মুখে শেহনাজ
মন্দিরার সিনেমা চুরি
মন্দিরার সিনেমা চুরি
শাকিবের নায়িকা মিথিলা
শাকিবের নায়িকা মিথিলা
ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
ঢাকাই চলচ্চিত্রে নারী চরিত্রের প্রাধান্য কম কেন
ঢাকাই চলচ্চিত্রে নারী চরিত্রের প্রাধান্য কম কেন
স্বপ্নের পৃথিবী
স্বপ্নের পৃথিবী
সর্বশেষ খবর
নির্বাচনকালীন নগদ অর্থ বহনে সীমারেখা নির্ধারণ করবে ইসি: বাংলাদেশ ব্যাংক
নির্বাচনকালীন নগদ অর্থ বহনে সীমারেখা নির্ধারণ করবে ইসি: বাংলাদেশ ব্যাংক

এই মাত্র | ভোটের হাওয়া

‘জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে’
‘জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে’

১৮ মিনিট আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে ৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ১
গোপালগঞ্জে ৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ১

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

রাদারফোর্ড–মোতির ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ
রাদারফোর্ড–মোতির ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

৩৭ মিনিট আগে | ভোটের হাওয়া

নাগরিকত্ব আইন কঠোর করছে সুইডেন
নাগরিকত্ব আইন কঠোর করছে সুইডেন

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে জামায়াত নেতা আটক
বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে জামায়াত নেতা আটক

৪২ মিনিট আগে | ভোটের হাওয়া

ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান
ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা গ্রেফতার
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা গ্রেফতার

৫৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারে সাত বিএনপি কর্মী আটক
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজারে সাত বিএনপি কর্মী আটক

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ
ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভোটকেন্দ্রে কি সেলফি তোলা যাবে?
ভোটকেন্দ্রে কি সেলফি তোলা যাবে?

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মির্জাগঞ্জে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
মির্জাগঞ্জে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু
সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন
পিএসএলে দল পেলেন নাহিদ-ইমন

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ
টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশে চীনকে মোকাবিলায় নতুন কৌশল ওয়াশিংটনের
বাংলাদেশে চীনকে মোকাবিলায় নতুন কৌশল ওয়াশিংটনের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খোসাসহ পেয়ারা খাচ্ছেন? কী হয় জেনে নিন
খোসাসহ পেয়ারা খাচ্ছেন? কী হয় জেনে নিন

৩ ঘণ্টা আগে | জীবন ধারা

মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?
মার্শের অণ্ডকোষে রক্তক্ষরণ : বিশ্বকাপ মিশন কী শেষ অজি অধিনায়কের?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতা, স্যাটেলাইট চিত্র কি বলছে?
মধ্যপ্রাচ্যে মার্কিন তৎপরতা, স্যাটেলাইট চিত্র কি বলছে?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে ফিরতে পারেন স্মিথ
বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে ফিরতে পারেন স্মিথ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান
৬ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক
বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৭৪ লাখ টাকাসহ আটক

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে
সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন
ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন

৯ ঘণ্টা আগে | জাতীয়

ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?

১৫ ঘণ্টা আগে | জীবন ধারা

যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর
যে চার উপায়ে জানবেন ভোটার নম্বর

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ
ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?
দেশের সব দোকান-শপিং মল আজ বন্ধ, খোলা কবে?

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড
‘কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার’: মিরপুরে জামায়াতের ২ এজেন্টের কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি
ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

১৪ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল
নির্বাচন শেষে কখন রাস্তায় ফিরবে মোটরসাইকেল

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজেকে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ
নিজেকে ভোট দিতে পারছেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা
গৃহকর্মীকে নির্যাতন; আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা

১২ ঘণ্টা আগে | নগর জীবন

পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে
পাকিস্তান পাশে না দাঁড়ালে কী হতো বাংলাদেশের সঙ্গে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ
ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্টের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত
ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মহানাটকীয় টাই, ডাবল সুপার ওভারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা
মহানাটকীয় টাই, ডাবল সুপার ওভারে আফগানদের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ
ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

১১ ঘণ্টা আগে | জাতীয়

ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের আমির আটক, কারাদণ্ড
ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের আমির আটক, কারাদণ্ড

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

৪ ঘণ্টা আগে | রাজনীতি

ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে : বিআইডিডি

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক
কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বিএনপি
শেষ মুহূর্তের জরিপে এগিয়ে বিএনপি

প্রথম পৃষ্ঠা

ইতিহাসে প্রথম দুই ব্যালটে ভোট
ইতিহাসে প্রথম দুই ব্যালটে ভোট

ভোটের মাঠে

নতুন বাংলাদেশের প্রত্যাশায় দেশবাসী
নতুন বাংলাদেশের প্রত্যাশায় দেশবাসী

প্রথম পৃষ্ঠা

ভোটের আগে টাকার খেলা
ভোটের আগে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশে গণভোটের ইতিহাস
বাংলাদেশে গণভোটের ইতিহাস

ভোটের মাঠে

পল্লবীতে পোলিং অফিসারসহ দুই জনের কারাদণ্ড
পল্লবীতে পোলিং অফিসারসহ দুই জনের কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

যেভাবে জানবেন ভোট কেন্দ্র
যেভাবে জানবেন ভোট কেন্দ্র

ভোটের মাঠে

শিক্ষায় নেই কোনো দৃশ্যমান অর্জন
শিক্ষায় নেই কোনো দৃশ্যমান অর্জন

পেছনের পৃষ্ঠা

সিদ্ধিরগঞ্জে কেন্দ্রে জামায়াতের সিল মারার গুজব
সিদ্ধিরগঞ্জে কেন্দ্রে জামায়াতের সিল মারার গুজব

পেছনের পৃষ্ঠা

গুলশানে ভোট দেবেন তারেক রহমান
গুলশানে ভোট দেবেন তারেক রহমান

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ সীমান্তে কড়াকড়ি
বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ সীমান্তে কড়াকড়ি

পেছনের পৃষ্ঠা

ভোটের উৎসবে মেতেছে দেশ
ভোটের উৎসবে মেতেছে দেশ

সম্পাদকীয়

আধিপত্যের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৯
আধিপত্যের সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৯

দেশগ্রাম

যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ
যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ

প্রথম পৃষ্ঠা

কঠোর ব্যবস্থা নিতে ইতস্তত করব না
কঠোর ব্যবস্থা নিতে ইতস্তত করব না

পেছনের পৃষ্ঠা

চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার
চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার

দেশগ্রাম

ফল প্রকাশের আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই
ফল প্রকাশের আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই

প্রথম পৃষ্ঠা

সবাই সরকারে এলে দেশ চলবে কীভাবে
সবাই সরকারে এলে দেশ চলবে কীভাবে

প্রথম পৃষ্ঠা

জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে
জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে

পেছনের পৃষ্ঠা

নতুন সরকারকে আগাম অভিনন্দন
নতুন সরকারকে আগাম অভিনন্দন

সম্পাদকীয়

দুর্নীতি সূচকে অবনতি
দুর্নীতি সূচকে অবনতি

সম্পাদকীয়

শুল্ক ছাড়ের আড়ালে চাপ কাঠামোগত সংস্কারের
শুল্ক ছাড়ের আড়ালে চাপ কাঠামোগত সংস্কারের

পেছনের পৃষ্ঠা

নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন ফল মেনে নিন
নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিন ফল মেনে নিন

প্রথম পৃষ্ঠা

জেন-জির প্রথম নির্বাচন
জেন-জির প্রথম নির্বাচন

সম্পাদকীয়

সালাতের গুরুত্ব
সালাতের গুরুত্ব

সম্পাদকীয়

ভাষা তার নিজস্ব গতিতে বিবর্তনের দিকে এগিয়ে গেছে
ভাষা তার নিজস্ব গতিতে বিবর্তনের দিকে এগিয়ে গেছে

প্রথম পৃষ্ঠা

সংসদ নির্বাচন
সংসদ নির্বাচন

সম্পাদকীয়

টাকাসহ আটক বিচ্ছিন্ন ঘটনা নয়
টাকাসহ আটক বিচ্ছিন্ন ঘটনা নয়

প্রথম পৃষ্ঠা

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের

নগর জীবন