দীর্ঘ সময় ধরে অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। এ নিয়ে সুযোগ পেলেই অনেকে নানা গুঞ্জন ছড়িয়ে চলছে। কেউ বলছে মৌসুমী-সানীর সম্পর্কে টানাপোড়েন চলছে, তাই সানীকে দেশে ফেলে রেখে মৌসুমী যুক্তরাষ্ট্রে থিতু হতে চলেছেন। আবার কেউবা বলছেন এক নির্মাতা অভিনেতার সঙ্গে মৌসুমীর পরকীয়া চলছে, সেই অভিনেতা নির্মাতা যুক্তরাষ্ট্রে গিয়ে একটি টেলিফিল্ম নির্মাণ ও তাতে মৌসুমীর সঙ্গে তিনি জুটি বেঁধে অভিনয় করেছেন। সম্প্রতি এই দুজনকে ঘিরে মিডিয়ায় জোর মুখরোচক গল্প চাউর হয়েছে। এর এ নিয়ে ভীষণ বিরক্ত মৌসুমী ও সানী। তবে এ প্রসঙ্গে সানী মুখ খুললেও মৌসুমী কিন্তু নীরব। আর এতেই গুঞ্জনের ডালপালা দ্রুত মেলছে। সবার কথা মৌসুমী কেন নীরব? বিভিন্ন সময় জানা যায়, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর মধ্যে ওমর সানীরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় যেতে পারেননি। তবে তিনি ভিসার জন্য আবেদন করেছেন। মৌসুমীর যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে ব্যাখ্যা করে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টা ব্যাখ্যা করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরেই অসুস্থ। মায়ের পাশে থাকতেই মূলত সে (মৌসুমী) যুক্তরাষ্ট্রে। সেখানে আমাদের মেয়েও রয়েছে। তাদের দেখাশোনাটা তার কাছে গুরুত্বপূর্ণ। যেকোনো পরিবারের জন্যই সময়টা গুরুত্বপূর্ণ। এখানে সেক্রিফাইসটাও গুরুত্বপূর্ণ। আমি জানি, মৌসুমী মায়ের জন্য অনেক কষ্ট করছে। প্রতিদিনই কিন্তু এগুলো নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে কথা হয়। তাড়াতাড়িই আমাদের দেখা হবে।’ প্রায় দুই বছর মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তবের দম্পতি ওমর সানী ও মৌসুমী। তারা দীর্ঘদিন ধরেই থাকেন দুই দেশে। ওমর সানী দেশে থাকলেও মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাদের আলাদা থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ও কল্পনা শুরু হয়েছে। এই দম্পতির সম্পর্ক রয়েছে কি না, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তাদের কড়া উত্তরও দিচ্ছেন নায়ক ওমর সানী। বলেন, ‘অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’ বেশ কদিন আগে একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে অংশ নিয়ে ওমর সানী বলেন, ‘আমরা সেপারেট হয়ে গেছি, অমুক হয়েছি, তমুক হয়েছি শুনি। এটা নিয়ে আমরা চিন্তিত না। কিন্তু কিছু বাজে মেন্টালিটির মানুষ এগুলো বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’
শিরোনাম
- ভোটের ফল নিয়ে আইনি লড়াই, চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
- নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: শামা ওবায়েদ
- ১৭৫ দিন পর কারামুক্ত আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া
- প্রাথমিক শিক্ষার্থীদের দিয়ে পাঁচ বছরে ৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুদক মহাপরিচালক
- ফাইনালে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের লক্ষ্য দিল ভারত
- কেরানীগঞ্জে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল উচ্ছেদে যৌথ অভিযান
- ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরখাস্ত
- যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস
- ইবিতে শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে তিন শিক্ষক সংগঠনের মানববন্ধন
- তাঁতপণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি : পাটমন্ত্রী
- ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
- নারীর অধিকার শুধু স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
- ১৫ মার্চের মধ্যে সম্মানী পাবেন ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতারা
- লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের
- ভর্তুকি মূল্যে সারের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কারিতাসের গুদামে আগুন
- টেকনাফে পাচারের আগে শিশুসহ ৩২ নারী-পুরুষ উদ্ধার
- দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
- গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
মৌসুমী কেন নীরব?
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সাক্ষাৎকারের মাঝেই বেজে ওঠে সাইরেন, নিরাপদ আশ্রয়ে ছুটলেন সাবেক ইসরায়েলি কর্মকর্তা
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম