নির্বাচন নিয়ে অনেক সিনেমা হয়েছে বাংলাদেশ, হলিউড ও বলিউডে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে ১২ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে সেদিন থাকছে সরকারি ছুটি। এদিন ভোট দিয়ে ফেরার পর নির্বাচন নিয়ে নির্মিত ছবিগুলোর মধ্য থেকে দেখতে পারেন যেকোনো একটি। সিনেমাগুলোর বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন - আলাউদ্দীন মাজিদ
বিশ্বনেত্রী [১৯৯৬]
‘বিশ্বনেত্রী- লিডার অব ইউনিভার্স’ পরিচালনা করেছেন বাদল খন্দকার। সেখানে দেখা যাবে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের হাত-পা টিপে দেওয়া এক ব্যক্তি এমপি হতে চান। কলেজের প্রিন্সিপাল, পুলিশ তাকে সমর্থন দেয়। পোষ্য লোকেরা বলে, ইলেকশনে জিতলে সাতরাস্তার মোড়ে তার মূর্তি বানিয়ে দেবে। ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, হুমায়ুন ফরীদি, আমিন খান, শাহনাজ, দিলদার, কাবিলা ও নাদের চৌধুরী।
রাজনীতি [২০১৭]![হলিউড ও বলিউডে [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2026/02. February/09-02-2026/BP-26'02'09-12.jpg)
পরিচালক বুলবুল বিশ্বাসের অভিষেক সিনেমা ‘রাজনীতি’। নির্বাচন নিয়ে বাংলাদেশের একসময়ের প্রকৃত পরিবেশ কেমন ছিল সেটা দেখে নেওয়া যাবে এ সিনেমায়। দেখা যাবে দেশবন্ধু পার্টির দলীয় সভা চলছে। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নাকি দলীয় সরকারের অধীনে হবে, এসব ভেবে মূল্যবান সময় নষ্ট করার সময় তাদের হাতে নেই। ছবির শেষ দিকে অবশ্য রাজনীতি-প্রেম মিলিয়ে গল্প জটিল হতে থাকে। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ প্রমুখ।
![হলিউড ও বলিউডে [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2026/02. February/09-02-2026/BP-26'02'09-13.jpg)
নিউটন [২০১৭]
নিরাপত্তা বাহিনীর উদাসীনতা এবং কমিউনিস্ট বিদ্রোহীদের গেরিলা হামলার ভয় সত্ত্বেও মধ্য ভারতের সংঘাতপূর্ণ জঙ্গলে নির্বাচনি দায়িত্বে থাকা একজন সরকারি কর্মচারী অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের চেষ্টা করেন। অমিত মসুরকারের পরিচালনায় ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও।
ম্যাডাম চিফ মিনিস্টার [২০২১]![হলিউড ও বলিউডে [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2026/02. February/09-02-2026/BP-26'02'09-14.jpg)
সুভাষ কাপুর পরিচালিত ছবি ‘ম্যাডাম চিফ মিনিস্টার’। এতে দেখা যাবে দলিত শ্রেণির একজন নারী নিজের জনগোষ্ঠীর ভাগ্য বদলের জন্য নির্বাচনে অংশ নেন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। ছবিতে রিচার রাজনৈতিক গুরুর ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ শুক্লা।
থালাইভি [২০২১]
জয়ললিতার জীবনী নিয়ে সিনেমা ‘থালাইভি’ ভারতে মুক্তি পেয়েছে ২০২১ সালে। সিনেমায় দেখানো হয়েছে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের শুরু করে কীভাবে নেত্রী হয়ে উঠলেন জয়ললিতা। তার জীবনের ঘাত-প্রতিঘাত, অভিনয় জগতের গ্ল্যামার গার্ল কীভাবে বদলে দিয়েছিল তামিলনাড়ুর রাজনৈতিক চরিত্র। ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত, অরবিন্দ স্বামী, ভাগ্যশ্রী প্রমুখ। পরিচালনা করেছেন এ এল বিজয়।
দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট [১৯৬২]![হলিউড ও বলিউডে [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2026/02. February/09-02-2026/BP-26'02'09-16.jpg)
জন ফ্রাঙ্কেনহাইমার পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট’। এতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কণ্ঠশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা। তিনি অভিনয় করেছেন রবার্ট শ লরেন্স চরিত্রে, যিনি একজন যোদ্ধা। কোরিয়ার যুদ্ধ শেষে যিনি আন্তর্জাতিক কমিউনিস্ট ‘ষড়যন্ত্রের’ অংশ হয়ে ওঠেন এবং প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে কেন্দ্র করে খুনের ঘটনায় জড়িয়ে পড়েন। ২০০৪ সালে সিনেমাটি পুনর্নির্মাণ করেন পরিচালক জনাথন ডেম। সেখানে অভিনয় করেন ডেনজেল ওয়াশিংটন, মেরিল স্ট্রিপ, লিয়েভ শ্রাইবার ও জন ভইট।
দ্য বেস্ট ম্যান [১৯৬৪]
রাজনৈতিক সিনেমা ‘দ্য বেস্ট ম্যান’ পরিচালনা করেছেন ফ্রাঙ্কলিন জে শ্যাফনার। অভিনয় করেছেন হেনরি ফন্ডা, ক্লিফ রবার্টসন এবং লি ট্রেসি। সিনেমায় সাবেক সেক্রেটারি অব স্টেট উইলিয়াম রাসেলের ভূমিকায় অভিনয় করেছেন হেনরি ফন্ডা এবং সিনেটর জো ক্যান্ট ওয়েল চরিত্রে ক্লিফ রবার্টসন। এ দুজনের রাষ্ট্রপতি মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সিনেমার কাহিনি এগিয়ে যাবে।
দ্য ক্যান্ডিডেট [১৯৭২]![হলিউড ও বলিউডে [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2026/02. February/09-02-2026/BP-26'02'09-18.jpg)
রাজনৈতিক কমেডি ঘরানার ছবি ‘দ্য ক্যান্ডিডেট’। এটি পরিচালনা করেছেন মাইকেল রিচি। রবার্ট রেডফোর্ড এখানে বিল ম্যাকের চরিত্রে অভিনয় করেছেন। অস্কারজয়ী এই সিনেমায় বিল ম্যাকে একজন রাজনীতিবিদ, যিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী। ম্যাকের নির্বাচন, নির্বাচনি প্রচার আর নির্বাচনকেন্দ্রিক নানা ঘটনার আবহে সিনেমার গল্প এগিয়ে যায়।
অল দ্য প্রেসিডেন্টস ম্যান [১৯৭৬]
‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’কে বলা হয় সর্বকালের অন্যতম সেরা রাজনৈতিক চলচ্চিত্র। এ সিনেমায় দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিকের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রবার্ট রেডফোর্ড এবং ডাস্টিন হফম্যান। ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ইলেকশন কমিটির সঙ্গে জড়িয়ে ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমাটি তৈরি। এটি পরিচালনা করেছেন এলান জে পাকুলা।
ইলেকশন [১৯৯৯]![হলিউড ও বলিউডে [Click and drag to move] ](https://cdn.bd-pratidin.com/public/news_images/share/photo/shares/Print/2026/02. February/09-02-2026/BP-26'02'09-20.jpg)
একটি ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ‘ইলেকশন’ সিনেমার গল্প। এতে নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা, প্রচার, ভোট কারসাজির মতো বিষয় উঠে আসে। ব্ল্যাক কমেডি ধারার সিনেমা ‘ইলেকশন’ পরিচালনা করেছেন আলেকজান্ডার পেইন। হলিউডের এই সিনেমায় অভিনয় করেছেন রিজ উইদারস্পুন, ম্যাথিউ ব্রডারিক, ক্রিস ক্লেইন, জেসিকা ক্যাম্পবেল প্রমুখ।