অভিনেত্রী রিয়ার দাবি, সুশান্ত সিং রাজপুতকেও গভীর ভালোবেসেছিলেন। সেই ভালোবাসার দাম চুকিয়েছেন সাত বছর ধরে। খুনের অভিযোগ, আদালতের কাঠগড়া, সংশোধনাগার, জনরোষ, প্রয়াত অভিনেতার প্রতি রিয়া চক্রবর্তীর ভালোবাসা এত কিছু দেখিয়েছে তাকে। এরপর প্রেমের প্রতি বিতৃষ্ণা জন্মানোই রিয়ার পক্ষে স্বাভাবিক। কিন্তু না! তেমনটা ঘটেনি। বরং অভিনেত্রী বাঁচতে চান। প্রেমে পড়তে ভালোবাসেন! সুশান্ত সিং রাজপুত ‘ক্ষত’ কি তাকে টলাতে পারেনি? সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে তেমনই দাবি তার। সাত বছর পরে আবার অভিনয়ে তিনি। পরিচালক হনসল মেহতার আগামী সিরিজে দেখা যাবে তাকে। রিয়া তার অভিনয়জীবনের দ্বিতীয় পর্ব নিয়ে মুখ খুলেছেন। সেখানেই তার সোজাসাপটা দাবি, ‘থেরাপি আমার জীবন বাঁচিয়েছে। জীবনের পথে ফিরতে ফিরতে প্রতিজ্ঞা করেছি, জীবন আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি কখনো হতাশ হব না। তাই এখনো ভালোবাসায় বিশ্বাসী। এই অনুভূতির ওপরে ভরসা রেখেই সবকিছু এগিয়ে চলেছে। জীবন তার গতি হারায়নি।