‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল ফের একবার খবরের শিরোনামে, তবে এবার কোনো প্রশংসা নয়, বরং নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি তার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে সম্পর্কে ‘প্রতারণা’ বা পরকীয়া নিয়ে শেহনাজের মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের একাংশের মতে, শেহনাজ যেভাবে প্রতারণাকে সমর্থন করেছেন, তা অত্যন্ত ক্ষতিকর। ভাইরাল হওয়া ওই ভিডিওতে শেহনাজকে বলতে শোনা যায়, সবাইকে নিজের মতো চলতে দিন। যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল আমরা শুনি যে বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন। শেহনাজের এ মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।