সাবিলা নূর এবার বড় অভিনয় করেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস সিনেমায়। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে এই অভিনেত্রী অভিনয় করেছেন চিত্রা চরিত্রে। ‘কিছুক্ষণ’ উপন্যাসের মূল চরিত্রগুলোর মধ্যে চিত্রা অন্যতম। সাবিলা নূর বলেন, ‘কিছুক্ষণ উপন্যাস অনেকবার পড়েছি। প্রথমে পড়েছি চার-পাঁচবার। চিত্রা চরিত্রের মধ্যে ডুবে থাকতে চেয়েছি। এরপর আরও পড়েছি। ১৫ বার পড়েছি সব মিলিয়ে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই পড়েছি।’ সাবিলা নূর আরও বলেন, কখনোই ভাবিনি হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাসের চিত্রা চরিত্রে অভিনয় করব। তবে পরিচালক তানিম নূরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর অনেক ভালো লেগেছে। বইটা আগেই পড়া ছিল। সিনেমায় আমার অংশগ্রহণ নিশ্চিতের পর বারবার পড়েছি। সাবিলা নূর বলেন, ‘এই সিনেমায় কাজ করতে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে আমার। আমি বলব, অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রথমত হুমায়ূন আহমেদের উপন্যাস, দ্বিতীয়ত তানিম নূর পরিচালক এবং তৃতীয়ত অনেক ভালো ভালো শিল্পীরা অভিনয় করেছেন।’ সাবিলা নূর বলেন, ‘হুমায়ূন আহমেদ সবার পছন্দের লেখক। আমার তো বটেই। সিনেমা করার আগেই কিছুক্ষণ উপন্যাসটি পড়েছি। কাজেই এত বড় মাপের একজন লেখকের উপন্যাস নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করাটাও অসাধারণ একটি ভালো লাগার কাজ হয়েছে।’ সাবিলা বলেন, ‘এতে কাজ করতে গিয়ে প্রথমে কিছুটা নার্ভাসনেস কাজ করেছে আমার মধ্যে। কেননা, অসংখ্য পাঠক উপন্যাসটি পড়েছেন। চিত্রাকে প্রচুর পাঠক চেনেন এবং জানেন। সেজন্য কিছুটা নার্ভাসনেস কাজ করেছে দর্শকরা কীভাবে নেবেন।’
শিরোনাম
- ডিএমপির ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২
- পরিবেশমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- মাদারীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, নিহত ১
- হরমুজ প্রণালি ঘিরে বড় ঘোষণা ট্রাম্পের, জাহাজ চলাচলে অবরোধের হুঁশিয়ারি
- আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ করতে চায় সরকার : আইনমন্ত্রী
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
- ফার্নেস অয়েলের দাম বাড়ল
- আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত
- আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা শুরু
- হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত
- কেরানীগঞ্জের সড়কে বর্জ্য-আবর্জনার স্তূপ, ঝুঁকিতে জনস্বাস্থ্য
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৬০ ফ্লাইট বাতিল
- হাইতিতে দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
- আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী
- যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে নিরলস কাজ করছে সরকার
- দেশে শুরু হতে পারে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ
- আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ
- তামাকে কর বাড়ালে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব
- ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে: তেহরান
- ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরায় নজরদারি জোরদার ডিএমপির
সাবিলার দারুণ অভিজ্ঞতা
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম