‘চন্দন দ্বীপের রাজকন্যা’ সিনেমার শুটিং হয়েছিল সিলেটে। সেই স্মৃতি আওড়ে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে এ সিনেমার নায়ক ওয়াসিম বলেছিলেন, ‘কখনো গলাসমান, কখনো হাঁটুসমান পানি। তলোয়ারের ফাইট। বেশ সময় লাগল শুটিং করতে। পরে যখন পানি থেকে উঠলাম, দেখি নাভির মধ্যে কালো কী যেন একটা দেখা যাচ্ছে। স্থানীয় এক ছেলে দেখে চিৎকার দিয়ে উঠল। ইবনে মিজান ভাই দৌড়ে এলেন। বললেন, ‘হায় হায়, এ তো জোঁক। আরেকটু হলে তো পেটের ভিতর ঢুকে যেত।’ তিনি বললেন, ‘তোমার তো অনেক বড় ক্ষতি হতে পারত।’ সত্তরের দশকে বড়পর্দায় এসে শুরুতেই দর্শক মাত করে ছাড়েন নায়ক ওয়াসিম। অ্যাকশন, ফোক ফ্যান্টাসি কিংবা রোমান্টিক গল্পের ছবিগুলোতে অপরিহার্য হয়ে উঠলেন এই নায়ক। ওয়াসিমের জনপ্রিয়তা দেখে চিত্রনির্মাতা এস এম শফী তাঁকে নিয়ে বানালেন সিনেমা ‘দি রেইন’। তুমুল প্রেমের সিনেমা। ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি এবং অসাধারণ ব্যবসাও করে। আর নায়ক ওয়াসিম হয়ে যান ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো। অনেকে বলেন, বাংলাদেশের রোমান্টিক সিনেমায় ‘খোলামেলা দৃশ্য’ এসেছিল ‘শফী-অলিভিয়া-ওয়াসিম’, এই তিনের হাত ধরে ‘দি রেইন’ সিনেমায়। তখন অলিভিয়া এস এম শফীর স্ত্রী। এ ছবিতে শফী অলিভিয়ার চরিত্রকে দিয়ে দেখিয়েছেন, ঢাকার সিনেমার নায়িকা কতটা গ্ল্যামারাস আর আবেদনময়ী হতে পারেন। ‘দি রেইন’কে বলা হয়ে থাকে ঢালিউডের সর্বকালের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি। বাংলা সিনেমার দর্শকরা বলেন, ‘রেইন’-এর বাংলাদেশি সংস্করণ নাকি চোখ ও মনের জন্য তেমন ক্ষতিকর ছিল না। পাহাড়ি ঢলে দুজনের পরিণতি ‘দি রেইন’ নামের সার্থকতা ঝরিয়েছে দর্শকের চোখে। সিনেমার গানগুলো তো বছরের পর বছর, দশকের পর দশক ধরে দর্শকের মুখে মুখে। ‘আয়রে মেঘ আয়রে’, ‘একা একা কেন ভালো লাগে না’ এখনো দর্শকপ্রিয়। এসব গানের শিল্পী রুনা লায়লা পেয়েছেন জাতীয় পুরস্কার। সঙ্গে কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী পেলেন জাতীয় সম্মান। আর দর্শকরা পেয়েছিলেন অলিভিয়া-ওয়াসিম জুটি। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তুমুল জনপ্রিয় ছিলেন ওয়াসিম-অলিভিয়া জুটি। গাঁওগেরামের মানুষের চোখে রাজপুত্র, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’র যোগ্য সঙ্গী ওয়াসিম ঠিকই নায়করাজ রাজ্জাক, ফারুকদের রাজত্বে নিজের জায়গা করে নিয়েছিলেন। তবে তাঁদের রাস্তায় হাঁটেননি তিনি। ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন ঘরানার সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছিলেন ওয়াসিম। ঘোড়া চালানোয় পারদর্শী ছিলেন বাংলা সিনেমার এই রাজপুত্র। প্রায়ই তাঁর সিনেমায় দেখা গেছে, বীরের বেশে টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছেন তিনি। অলিভিয়া ছাড়া শাবানা আর অঞ্জু ঘোষের সঙ্গেও তাঁর জুটি জমে ক্ষীর। ফোক ঘরানার পরিচালক ইবনে মিজানের তুরুপের তাস ছিলেন ওয়াসিম। মিজান-অঞ্জু-ওয়াসিম, এই ত্রয়ীর সাপের বিনের তালে তালে কোমর দুলিয়ে নাচ, সাপের ফিরে এসে নায়িকার পা থেকে বিষ ফেরত নেওয়া, চকচকে রুপালি কোটের রাজকুমার, এসব সিনেমা বাংলার মানুষ চোখের পলক না ফেলে হাঁ করে ‘গিলেছেন’। ওয়াসিম তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ১৩৩টির বেশি সিনেমায় অভিনয় করেন।
শিরোনাম
- স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
- সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
- ‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
- হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
- জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
- ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
- শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কর্তনের অভিযোগ
- আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
- ডলার ছাড়াই হরমুজে টোল, বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে
- হরমুজে টোল দিতে হবে ইরানি মুদ্রায়, তেহরানের নতুন প্রস্তাব
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৭
- ইউএফটিবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা
- পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
- ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস
- সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
- ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
- বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের
- এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা
- ‘ছয় বলে ছয় ছক্কা’ খেয়ে যুবরাজের সই করা জার্সি ডাস্টবিনে ফেলেন ব্রড
ওয়াসিমের পেটে ঢুকছিল জোঁক
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম