২০০৩ সালে কবিতা কুন্দ্রাকে বিয়ে করেছিলেন রাজ। কিন্তু তিন বছরের বেশি স্থায়ী হয়নি সেই সংসার। তাদের জীবনে বিতর্কের শেষ নেই। বিয়ের পর থেকেই নানা ধরনের বিতর্কে নাম জড়িয়েছে শিল্পা শেঠি-কুন্দ্রার।
এমনকি শিল্পপতি রাজ কুন্দ্রার প্রথম বিয়ে ভাঙার নেপথ্যেও রয়েছেন এই নায়িকা, এমন অভিযোগও উঠেছিল। কিন্তু সে কথা যে সত্যি নয় তা অভিনেত্রীর স্বামী নিজেই পরিষ্কার করে দিয়েছেন। রাজের দাবি, শিল্পা নির্দোষ, বরং স্ত্রী কবিতার বিবাহবহির্ভূত সম্পর্কের জন্যই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। রাজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বোনের স্বামীর সঙ্গে সম্পর্কে ছিলেন কবিতা। সে কথাই জানতে পারি আমি। তারপরই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ডিভোর্সের সঙ্গে শিল্পার কোনো সংযোগ নেই। আইনি বিচ্ছেদের তিন বছর পর অর্থাৎ ২০০৯ সালে শিল্পাকে বিয়ে করেন রাজ। তাদের দুই সন্তান। একটি ছেলে ও একটি মেয়ে। তারপরও নানা বিতর্কে জড়িয়েছে এ তারকা জুটির নাম।
সম্প্রতি শিল্পা নিজের রেস্তোরাঁর ব্যবসায় বেশি মন দিয়েছেন। শিল্পা বলেন, ‘আমি কারও সংসার ভাঙিনি। একজন ম্যারিড ব্যাচেলরকেই বিয়ে করেছি। কুন্দ্রার সঙ্গে যখন আমার সম্পর্ক ও বিয়ে হয় তখন তার স্ত্রী কবিতা তার জীবন থেকে অতীত। তাদের অনেক আগেই ডিভোর্স হয়ে যায়। তাহলে আমাকে কেন অনেকে কুন্দ্রা-কবিতার সংসার ভাঙার জন্য দায়ী করছে। আমি কারও কোনো ক্ষতি করিনি।’