জনপ্রিয় হরর মুভি সিরিজ ‘এভিল ডেড’-এর অভিনেতা ব্রুস ক্যাম্পবেল (৬৭) মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে তিনি নিজেই এ খবরটি প্রকাশ করেছেন। অভিনেতা জানান, তার ক্যানসার ‘চিকিৎসাযোগ্য’ হলেও পুরোপুরি ‘নিরাময়যোগ্য’ নয়। সহজ কথায়, চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও এটি শরীর থেকে পুরোপুরি মুছে ফেলা যাবে না।
চিকিৎসা চলার কারণে ব্রুস ক্যাম্পবেল সাময়িকভাবে অভিনয় ও অন্যান্য পেশাদার কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি গ্রীষ্মে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠবেন। আগামী শরতে তার নতুন সিনেমা ‘আর্ন্তে কর এমা’-এর প্রচারে অংশ নিতে পারবেন।