শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৭ মার্চ, ২০২৬

‘অশ্রু দিয়ে লেখা’দেখে সবাই আমাকে হাই কোর্ট বলে ডাকত : সুচন্দা

গল্পে আমি প্রেম করার পর জানতে পারি নায়কের ছোটবেলার সঙ্গী ফিরে এসেছে। যাকে সে বিয়ে করেছিল। নায়ক ছিলেন রাজ্জাক। তখন আমি আর বাধা হয়ে দাঁড়াইনি। আমি বিবেকের মুখোমুখি হই। নিজেই হাই কোর্ট হয়ে বিচার করি, ছোটবেলার সঙ্গীর সঙ্গেই নায়কের থাকা উচিত। আর সিনেমা শেষে আমার সংলাপ ছিল, ‘সত্যকে সত্য বলে মেনে নিতে পারি বলেই আমার নাম হাই কোর্ট।’ তো সিনেমাটি মুক্তির পর সবাই আমাকে হাই কোর্ট বলে ডাকতে শুরু করেন। - সুচন্দা
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
‘অশ্রু দিয়ে লেখা’দেখে সবাই আমাকে হাই কোর্ট বলে ডাকত : সুচন্দা

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে মুক্তি পায় ২৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এসবের মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ‘অশ্রু দিয়ে লেখা’। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কামাল আহমেদ নির্মিত ত্রিভুজ প্রেমের গল্পের এই চলচ্চিত্রের মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেন-নায়করাজ রাজ্জাক, সুচন্দা ও সুজাতা। নির্মাণশৈলী, গল্প আর অভিনয়ে সহজেই দর্শক হৃদয়ে স্থান করে নেয় এ চলচ্চিত্রটি। তা ছাড়া চলচ্চিত্রটি ব্যবসাসফল হওয়ার পেছনে এর গানের ভূমিকাও ছিল অপরিসীম। যেমন এতে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া ‘অশ্রু দিয়ে লেখা এই গান যেন কোনো দিন ভুলে যেও না’ আজও দর্শকমনে গেঁথে আছে। ছবিটি মুক্তি পেয়েছে ১৯৭২ সালের ১২ মে। মানে প্রায় ৫৪ বছর আগে মুক্তি পায় কালজয়ী সিনেমা ‘অশ্রু দিয়ে লেখা’। এ ছবির অন্যতম অভিনয়শিল্পী কিংবদন্তি সুচন্দা কথা বলেছেন সিনেমাটির নানা দিক ও চলচ্চিত্রের অন্যান্য প্রসঙ্গে। এ অভিনেত্রীর কথায়- কী যে সুন্দর ছিল সিনেমাটি। এখনো মনে আছে, সব গান সুপার-ডুপার হিট হয়েছিল। ছবিটি সিনেমা হলে দেখতে দর্শক হুমড়ি ‘অশ্রু দিয়ে লেখা’দেখে সবাই আমাকে হাই কোর্ট বলে ডাকত : সুচন্দাখেয়ে পড়েছিল। তরুণ-তরুণীসহ সব বয়সের দর্শকের মন কেড়েছিল এই সিনেমা। তিনি বলেন, সিনেমাটিতে আমরা দুই নায়িকা ছিলাম। আমি আর সুজাতা। আসলে তখন থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যেটা হলো, ‘নরমালি কোনো ছবিতে এক নায়িকা থাকলে আরেক নায়িকা কাজ করতে চান না। আবার দুই হিরো থাকলেও কার চরিত্রে ডায়ালগ কমবেশি, কার চরিত্রের গুরুত্ব কতটা, এসব নিয়ে মনোমালিন্য, কথা হয়, কাজ করতে চান না কেউ কেউ। কিন্তু দুই নায়িকা থাকার পরেও সিনেমাটির পরিচালক কামাল আহমেদ    প্রস্তাব দেওয়ার পরেই রাজি হয়ে যাই। আসলে তখন আমার কোনো শিডিউল খালি ছিল না। কিন্তু গল্প ও নির্মাতা পছন্দ হওয়ায় রাজি হই। দুই নায়িকা মানেই যে কাজ করব না, এমন মনোভাব কখনই আমার মধ্যে কোনো দিনই ছিল না। শিল্পী মানেই সবকিছুর ঊর্ধ্বে। এজন্য কবরী, সুজাতাসহ অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছি। তবে অনেক নায়িকার হীন মানসিকতার কারণে কষ্টও যে পাইনি তা কিন্তু নয়। যেমন- একজন নায়িকার কথা, তার নাম বলব না। সেই নায়িকার সঙ্গে কাজ করছিলাম। দৃশ্যে আমি তার পাশাপাশি থাকব। সেই নায়িকা বললেন, আমার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে শর্ট দেবেন না। কী আর করার, পরে আমাদের অংশগুলো আলাদা করে শুটিং হয়েছে। এমন মানসিকতা নিয়ে কিন্তু কখনই কিছু মনে করিনি। আলাদা করেই আমাদের শুটিং হয়েছে, তাতে কী। আমি মনে করি, শিল্পীরা মুক্তমনা হয়, শিল্পীর বড় মন হয়। তবে এটা মনে রাখা উচিত, একজন শিল্পী তৈরি হয় অনেক চড়াই-উতরাই পার হয়ে। তাকে সম্মান করা দরকার। এখানে একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে দাঁড়িয়ে অভিনয় করলে অস্তিত্ব থাকবে না, লোকে পছন্দ করবে না, এগুলো শিল্পী হিসেবে বিশ্বাস করি না। চরিত্র পছন্দ হয়েছে কাজ করেছি। এবার অন্য প্রসঙ্গে আসি, ‘অশ্রু দিয়ে লেখা’ ছবিটিতে কাজ করার সময় মজার অভিজ্ঞতাও আছে। একটা ঘটনার কথা বলি, এতে আমার চরিত্রকে স্যাক্রিফাইস করতে হয়। গল্পে আমি প্রেম করার পর জানতে পারি নায়কের ছোটবেলার সঙ্গী ফিরে এসেছে। যাকে সে বিয়ে করেছিল। নায়ক ছিলেন রাজ্জাক। তখন আমি আর বাধা হয়ে দাঁড়াইনি। আমি বিবেকের মুখোমুখি হই। নিজেই হাই কোর্ট হয়ে বিচার করি, ছোটবেলার সঙ্গীর সঙ্গেই নায়কের থাকা উচিত। আর সিনেমা শেষে আমার সংলাপ ছিল, ‘সত্যকে সত্য বলে মেনে নিতে পারি বলেই আমার নাম হাই কোর্ট।’ তো সিনেমাটি মুক্তির পর সবাই আমাকে হাই কোর্ট বলে ডাকতে শুরু করেন। আরেকটি কথা না বললেই নয়, শিল্পী-কলাকুশলীরা তখন একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন। তখন নায়ক-নায়িকা ও পরিচালকরা উচ্চশিক্ষিত ছিলেন। তারা তাদের চিন্তাভাবনা চরিত্রসহ সবকিছু নিয়েই চর্চায় থাকতেন। সবাই শুটিংয়ে অনেক বেশি অ্যানগেজ থাকতেন। এমন হতো যে কারও মন খারাপ হলেও অন্যরা বুঝতে পারতেন। যেমন একবার ‘নয়নতারা’ সিনেমার সময় নায়ক আজিম পাঞ্জাবি পরে একটি শর্ট বেশ কয়েকবার এনজি করে। প্রচণ্ড রোদ। ঘেমে পাঞ্জাবি ভিজে যায়। সেটা শুকিয়ে আবার শুটিং শুরু হয়। বারবার এনজি করায় আমি অন্যমনস্ক হয়ে পাশে এসে বসেছিলাম। কিছু সময় পরে পরিচালক দেখলেন আমার মন খারাপ। তাকে বারবার বললাম কিছু হয়নি। তিনি মনে করলেন অভিমান করেছি। সঙ্গে সঙ্গে অভিমান ভাঙানোর জন্য বরই, তেঁতুলের আচার আনতে লোক পাঠালেন। দিনগুলো অনেক মজার ছিল। তখন শিল্পীদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা ছিল অনেক বেশি। শুনলে অবাক হবেন, আমাদের সময়কার সহকর্মীদের সঙ্গে এখনো দেখা হলে গলা জড়িয়ে ধরে কী যে করি। গালে চুমু দিই, কপালে চুমু দিই, চিমটি কাটি। কোনো কিছু ভাগাভাগি করে খাই। আগের দিনে ফিরে যাই। মনে হয়, সেই শৈশবের বান্ধবী। আমরা সব শিল্পী ছিলাম একান্নবর্তী পরিবারের মতো। কিন্তু এখনকার শিল্পীদের মধ্যে পরিবারকেন্দ্রিক মনোভাবের অভাব। শুটিংয়ে সেই পরিবেশ থাকতে হবে। কিন্তু এখন তো শুটিং শেষ করেই নায়ক-নায়িকারা এসি গাড়িতে গিয়ে বসে শুনি। এভাবে বন্ডিং হয় না। সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে।  কারণ, ছবি শুধু নায়ক-নায়িকা দিয়ে হয় না। যা হোক, কথা শুরু করেছিলাম ‘অশ্রু দিয়ে লেখা’ সিনেমাটি প্রসঙ্গে। আজও এটি সেই সময়ের দর্শক তো বটেই, এখনো যারা সিনেমাটির কথা শোনেন বা দেখেন, সবাই সমান আবেগে আপ্লুত হন।

এই বিভাগের আরও খবর
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র
উজ্জীবিত মম
উজ্জীবিত মম
তবু অতৃপ্ত লোপেজ
তবু অতৃপ্ত লোপেজ
নতুন নাটক ‘ভিলেজ সোসাইটি’  ও ‘কিচেন পলিটিক্স’
নতুন নাটক ‘ভিলেজ সোসাইটি’ ও ‘কিচেন পলিটিক্স’
ভিন্নরূপে বিপাশা হায়াত
ভিন্নরূপে বিপাশা হায়াত
যেমন আছেন ইলিয়াস কাঞ্চন
যেমন আছেন ইলিয়াস কাঞ্চন
গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে
গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র
বহুরূপী মিম
বহুরূপী মিম
অনন্যা পান্ডের প্রেমের বন্যা
অনন্যা পান্ডের প্রেমের বন্যা
কেন ছুটি নেন না অমিতাভ
কেন ছুটি নেন না অমিতাভ
বৈশাখের গানে মনির খান
বৈশাখের গানে মনির খান
সর্বশেষ খবর
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

১ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স
ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স

২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

৫ মিনিট আগে | জাতীয়

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

৭ মিনিট আগে | জীবন ধারা

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

১৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস

২০ মিনিট আগে | জাতীয়

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

২১ মিনিট আগে | দেশগ্রাম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?
শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি
অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি

২৩ মিনিট আগে | দেশগ্রাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

৩২ মিনিট আগে | দেশগ্রাম

হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে
হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

সৌদি লিগে বিতর্ক, রোনালদোর হাতেই শিরোপা তুলতে চায় রেফারিরা
সৌদি লিগে বিতর্ক, রোনালদোর হাতেই শিরোপা তুলতে চায় রেফারিরা

৪৩ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী দল
প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী দল

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কারাগারে
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কারাগারে

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

হরমুজ পার হওয়ার অপেক্ষায় ৩২০০ জাহাজ: ফক্স নিউজ
হরমুজ পার হওয়ার অপেক্ষায় ৩২০০ জাহাজ: ফক্স নিউজ

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক
কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?
৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?

৫৩ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ ‌কর্তনের অভিযোগ
শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ ‌কর্তনের অভিযোগ

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার ‌‘এআই’ প্রযুক্তি চালু
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার ‌‘এআই’ প্রযুক্তি চালু

৫৮ মিনিট আগে | মুক্তমঞ্চ

নেইমারের দিকে নজর মেসিদের লিগের এক ক্লাবের
নেইমারের দিকে নজর মেসিদের লিগের এক ক্লাবের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট

১ ঘণ্টা আগে | জাতীয়

কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ দিনে ১৭ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ দিনে ১৭ লাখ টাকা জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হরমুজ প্রণালির টোল ইরানি মুদ্রায়, নতুন প্রস্তাবে চাঞ্চল্য
হরমুজ প্রণালির টোল ইরানি মুদ্রায়, নতুন প্রস্তাবে চাঞ্চল্য

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সবার জন্য হরমুজ খুলবে কবে?
সবার জন্য হরমুজ খুলবে কবে?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিরামপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা, মাটিতে পুঁতে ধ্বংস
বিরামপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা, মাটিতে পুঁতে ধ্বংস

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

চার বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরলেন ইংলিশ পেসার
চার বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরলেন ইংলিশ পেসার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর রাজ্য
আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর রাজ্য

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার
বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধবিরতি ইস্যুতে ইরান
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধবিরতি ইস্যুতে ইরান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

৮ ঘণ্টা আগে | জাতীয়

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেরপুর-৩ উপনির্বাচনে: বিপুল ভোটে জয়ী বিএনপির রুবেল
শেরপুর-৩ উপনির্বাচনে: বিপুল ভোটে জয়ী বিএনপির রুবেল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

১৫ এপ্রিলের মধ্যে এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ
১৫ এপ্রিলের মধ্যে এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৌরসভা নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস
পৌরসভা নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ
হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস
জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস

২২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি

প্রথম পৃষ্ঠা

৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!
৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!

পেছনের পৃষ্ঠা

জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র
জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র

পেছনের পৃষ্ঠা

জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে
জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে

প্রথম পৃষ্ঠা

দাম কমেছে সোনা ও রুপার
দাম কমেছে সোনা ও রুপার

পেছনের পৃষ্ঠা

আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর
আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর

মাঠে ময়দানে

বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়
বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়

প্রথম পৃষ্ঠা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে

প্রথম পৃষ্ঠা

পৃথিবীর পথে আর্টেমিস-২
পৃথিবীর পথে আর্টেমিস-২

পেছনের পৃষ্ঠা

ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা
ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা

নগর জীবন

সংসদে আবার ওয়াকআউট
সংসদে আবার ওয়াকআউট

প্রথম পৃষ্ঠা

দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ
দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ

পেছনের পৃষ্ঠা

হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ
হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ

পেছনের পৃষ্ঠা

সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার
সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

প্রথম পৃষ্ঠা

দুই পুলিশের মৃত্যুদণ্ড
দুই পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে
গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে

শোবিজ

বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা
বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা

দেশগ্রাম

নিষিদ্ধ আওয়ামী লীগ
নিষিদ্ধ আওয়ামী লীগ

সম্পাদকীয়

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

শোবিজ

মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!
মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!

মাঠে ময়দানে

নীল সিগন্যালের পর
নীল সিগন্যালের পর

সাহিত্য

তোমার পরিচয়
তোমার পরিচয়

সাহিত্য

বোশেখ মাসের পয়লা তারিখ
বোশেখ মাসের পয়লা তারিখ

ডাংগুলি

বৈশাখী মেলা
বৈশাখী মেলা

ডাংগুলি

তাক ডুমা ডুম ডুম
তাক ডুমা ডুম ডুম

ডাংগুলি

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

ডাংগুলি

বৈশাখ মেলায়
বৈশাখ মেলায়

ডাংগুলি

ভালোবাসার কয়েক পঙ্ক্তি
ভালোবাসার কয়েক পঙ্ক্তি

সাহিত্য

বৈশাখ এলো বছর ঘুরে!
বৈশাখ এলো বছর ঘুরে!

ডাংগুলি

বৈশাখ আসে
বৈশাখ আসে

ডাংগুলি