বিনোদন জগতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। কিন্তু সেসবে কান দেন না তাঁরা কেউই। বরং পরস্পরকে বিভিন্নভাবে উৎসাহ দেন দুজনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিকের সঙ্গে যেন মনে হয় তাঁর বহু আগের পরিচয়। শুধু তা-ই নয়, এটা তাঁদের তৃতীয় কিংবা চতুর্থ জন্ম। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিক আসার আগের জীবনটা যে তিনি মনেই করতে পারেন না। বলিউডে থাকাকালীন তাঁর সঙ্গে কখনো শাহরুখ খান, কখনো শাহিদ কাপুর আবার কখনো অক্ষয় কুমারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রিয়াঙ্কা নিজেও বলেছেন, অতীতের সম্পর্কগুলোতে তাঁর প্রেমিকরা তাঁকে পাপোশ হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু সেখানেই তাঁর স্বামী সবার থেকে আলাদা।