কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ভারতের টোটো সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তবর্তী ছোট্ট গ্রাম টোটোপাড়া। এখানে বসবাস করছেন ভারতের এক ক্ষুদ্র ও প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী টোটো সম্প্রদায়। বহুদিন ধরে তাদের নিজস্ব ভাষা থাকলেও লিখিত কোনো বর্ণমালা ছিল না। ফলে ভাষাটি ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে ছিল। অদ্ভুত হলেও সত্য- এই ভাষার জন্য বর্ণমালা তৈরির অনুপ্রেরণা এসেছে বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একটি গান থেকে। প্রায় চার দশক আগে গাওয়া তাঁর ‘তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা’ গানটির একটি লাইনই বদলে দেয় এক আদিবাসী মানুষের ভাবনা। টোটো ভাষার জন্য ধনীরাম টোটো একটি স্বতন্ত্র বর্ণমালা তৈরি করেন। ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য ধনীরামের এই অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে। ধনীরাম এক সাক্ষাৎকারে জানান, এক দিন রেডিওতে তিনি শুনছিলেন রুনা লায়লার গান- ‘তুমি আমি লিখি প্রাণের বর্ণমালা’। গানটির লাইন তাঁর মনে গভীরভাবে দাগ কাটে। তখনই তিনি ভাবতে শুরু করেন, যদি অন্য ভাষার নিজস্ব বর্ণমালা থাকে, তাহলে টোটো ভাষার কেন থাকবে না? সেই ভাবনা থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ গবেষণা ও প্রচেষ্টা। পরে তিনি টোটো ভাষার জন্য একটি স্বতন্ত্র লিপি তৈরি করেন, যা এখন ‘টোটো-হরফ’ বা ‘তোত্বিকো আল্লাবেত’ নামে পরিচিত। এ ছাড়া তিনি বাংলা বর্ণমালা ব্যবহার করে ভাষাটিকে নথিভুক্ত করার চেষ্টা শুরু করেন। রুনা লায়লা খবরটি জানার পর বলেন, ‘একটি গান শুধু বিনোদন নয়, অনেক সময় মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে। প্রত্যেকটি গানই এক ধরনের বার্তা দেয়। যে গানটি একটি বিপন্ন জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করেছে, এটি সত্যিই অবিশ্বাস্য। ভালো গানের শক্তি সত্যিই অপরিসীম।’
শিরোনাম
- স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
- সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
- ‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
- হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
- জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
- ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
- শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কর্তনের অভিযোগ
- আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
- ডলার ছাড়াই হরমুজে টোল, বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে
- হরমুজে টোল দিতে হবে ইরানি মুদ্রায়, তেহরানের নতুন প্রস্তাব
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৭
- ইউএফটিবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা
- পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
- ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস
- সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
- ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
- বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের
- এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা
- ‘ছয় বলে ছয় ছক্কা’ খেয়ে যুবরাজের সই করা জার্সি ডাস্টবিনে ফেলেন ব্রড
অল্প স্বল্প গল্প
রুনা লায়লার কৃতজ্ঞতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম