আসন্ন ঈদের বিশেষ ইত্যাদির এবার অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন দুই ভুবনের দুজন জনপ্রিয় অভিনয় তারকা। চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ফাগুন অডিও ভিশন জানায়, অনুষ্ঠানে নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারণ। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে, তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
শিরোনাম
- শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
- লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি
- আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
- কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
- নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
- পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা
- হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা
- ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট
- যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫
- একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত
- পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
- পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
- স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার
- উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি
- ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
- বাঞ্ছারামপুরে অভিযান: ৩৬ পিস ইয়াবাসহ আটক ৫
- ক্যালগেরিতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি
- কুড়িগ্রামে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ
- শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে: ট্রাম্প
- সিডনিতে যুব উন্নয়ন কেন্দ্র গড়ে তুলতে ব্যবসায়ীদের সমর্থন
অল্প স্বল্প গল্প
ঈদ ‘ইত্যাদি’তে তমা মির্জা-হিমি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম