পর্দায় দুই মহারথীর ম্যাজিক। রজনীকান্তের ছবিতে কোন ভূমিকায় ধরা দেবেন শাহরুখ? দুই সুপারস্টার যে ছবিতে রয়েছেন তাতে চমক থাকবে না তাও কি হয়? দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ‘জেলার-২’তে থাকবে ভরপুর অ্যাকশন। একজন দক্ষিণী ছবির ‘ঈশ্বর’, অন্যজন বলিউডের বাদশাহ। কথা হচ্ছে ভারতীয় বিনোদন দুনিয়ার দুই সুপারস্টার শাহরুখ খান ও রজনীকান্তকে নিয়ে। আগেই শোনা গিয়েছিল যে, রজনীকান্তের ‘জেলার-২’ ছবিতে দেখা যাবে বিনোদন দুনিয়ার দুই মহারথীকে। প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করবেন তাঁরা। নেলসন দিলীপ কুমার পরিচালিত এ ছবিতে নাকি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চলতি মাসেই শুরু হয় এ ছবির শুটিং, যা এখন প্রায় শেষের দিকে।