প্রথম ছবিতেই বাজিমাত। কিয়ারা নন, এক নবাগতা অভিনেত্রীকে দেখা যাবে মধুবালার বায়োপিকে। কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনকাহিনি ফুটে উঠবে রুপালি পর্দায়। কয়েক দিন আগে রটেছিল যে, কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে। এবার শোনা যাচ্ছে কিয়ারা নন, মধুবালার চরিত্রে দেখা যাবে বলিউডের নবাগতা অভিনেত্রীকে। কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই চরিত্রে? শোনা যাচ্ছে, ‘সাইয়ারা’ খ্যাত অনীত পাড্ডাকে দেখা যাবে মধুবালার চরিত্রে। বলিউডের অন্দরের গুঞ্জন অন্তত এমনটাই বলছে। এবার শোনা যাচ্ছে, মধুবালার বায়োপিক পরিচালনার দায়িত্ব বর্তাতে পারে ‘ডার্লিংস’র পরিচালক জসমিত কে রিনের কাঁধে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি।