লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমের উড়োজাহাজে ভ্রমণ অভিজ্ঞতাটা বেশ ভালোলাগার। লাক্স পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে মিম ঢাকায় ফিরছিলেন। ফ্লাইট যথারীতি লেট।
বাসায় তো জানাতে হবে। এক সহযাত্রীর কাছে মিম ফোন চাইলেন। প্রথমে দিতে চাননি। তবে যখন জানতে পারেন তিনি লাক্স সুন্দরী মিম তখন সঙ্গে সঙ্গে বদলে যান তিনি। যত ইচ্ছা কথা বলার অনুমতি দেন। মিম বলেন, তিনি আমাকে তার মোবাইলে আমাদের ছবি তুলে দেওয়ার শর্ত দেন। আমি সেই শর্ত মেনে নিই।