পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি জানান, কোনো চরিত্রে অভিনয় করার সময় নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেন এবং এজন্য কৃত্রিম চোখের জল ফেলার প্রয়োজন হয় না। শুভশ্রী বলেন, আমি প্রচণ্ড আবেগপ্রবণ। যা করি, অন্তর থেকেই করি, নিজেকে উজাড় করে দিই চরিত্রের জন্য। তিনি আরও বলেন, আজ পর্যন্ত কান্নার দৃশ্যে কখনো গ্লিসারিন ব্যবহার করতে হয়নি, নিজের চোখ থেকেই জল এসে যায়। তাঁর সাবলীল অভিনয় দেখে পরিচালকরাও মুগ্ধ। শুভশ্রী জানান, প্রত্যেক চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করি।