শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

নাটকে ফিরছে পরিবার

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
নাটকে ফিরছে পরিবার

বাঙালির সমাজ-সংসার মানেই পরিবারকেন্দ্রিক। তাই বাঙালির সত্তাজুড়ে চিরকাল ছিল এবং এখনো আছে পারিবারিক আবহ। আর এই কারণেই চলচ্চিত্র, নাটক, যাত্রা বা গানে তারা দেখতে চায় পারিবারিক গল্প। কমপক্ষে সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত টিভি নাটক নির্মিত হতো পারিবারিক গল্পে। কিন্তু ২০০০ সালের শুরু থেকেই দুঃখজনকভাবে নাটকে পারিবারিক গল্প উধাও হয়ে যায়। শুরু হয় সস্তা কৌতুকনির্ভর আর পুতুপুতু প্রেমের বিরক্তিকর নাটক। এতে নাটকের ক্যারেক্টারও কমে যায়। একজোড়া তরুণ তরুণী আর দুটি মোবাইল ফোনেই হয়ে পড়ে টিভি নাটকের অনুষঙ্গ। ২০১৪ সাল থেকে ইউটিউব ভিউর কথা মাথায় রেখে পরিবারকেন্দ্রিক নাটক নির্মাণে উৎসাহ আরও কমে যায় বলে মনে করেন পরিচালক মোস্তফা কামাল রাজ। পরে তিনি নিজেই উপলব্ধি করেন, শৈশব-কৈশোরে পরিবারের সঙ্গে দেখা পারিবারিক গল্পের নাটক নির্মাণ জরুরি। এটাই আসলে আমাদের গল্প। তখন তিনি শুরু করেন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’। তিনি বলেন, ‘২০১৯ সালে যখন পারিবারিক গল্প নিয়ে ধারাবাহিকটি শুরু করি, তখন পরিবার নিয়ে বলার মতো সেভাবে কোনো নাটকই ছিল না। এখন আবার দর্শক পরিবারকেন্দ্রিক নাটক দেখতে চাইছে। দিন শেষে পরিবারই আমাদের মূল। সেই জায়গায় বিশাল একটা ঘাটতি ছিল। বাজেট কমার কারণেই পারিবারিক নাটক কমে গিয়েছিল।

বাঙালি

নগরে জীবনযাপনের কারণে আমরা পরিবারের সম্পর্কগুলোই ভুলতে বসেছিলাম।’ এ নিয়ে দর্শকদের মতো আক্ষেপ ছিল অভিনয়শিল্পীদেরও। তারা মনে করেন, বাঙালি ‘পরিবার অন্তপ্রাণ’ জাতি। অথচ নাটক থেকে পরিবার হারিয়ে যাচ্ছে। এ কারণেই দর্শক হারাচ্ছিল নাটক। আশার কথা হচ্ছে, নাটকে আবার ফিরতে শুরু করেছে পরিবারের হারিয়ে যাওয়া সদস্যরা। এসব নাটকে উঠে আসছে বর্তমান সময়ের পারিবারিক নানা গল্প। তাতে আশাবাদী হয়ে উঠেছেন নাটকের মানুষ। ‘ফ্যামিলি’ নিয়ে নাটকের যেন জোয়ার শুরু হয়ে গেছে। শুধু পারিবারিক গল্পই নয়, একই সঙ্গে বেশ কিছু নাটকের নামের সঙ্গে ‘ফ্যামিলি’ বা ‘পরিবার’ শব্দজুড়ে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘জয়েন্ট ফ্যামিলি’, ‘ফ্যামিলি ফ্যান্টাসি’, ‘ফ্যামিলি প্রবলেম’, ‘ফ্রেন্ডস ফ্যামিলি’, ‘পরিবার দ্য ফ্যামিলি’, ‘হইচই পরিবার’সহ বেশ কিছু নাটক।

বাঙালি

পরিবারকেন্দ্রিক নাটক কমে যাওয়া প্রসঙ্গে অভিনেতা আবুল হায়াত বলেছিলেন, ‘রাস্তাঘাটে বের হলেই শুনতে হয়, ভাই, আমাদের ছেলেমেয়েদের কি মা-বাপ নেই? আমাদের ছেলেমেয়েরা কি এতিম? পরিবারে বৃদ্ধদের চরিত্র না থাকায় তখন অভিনয়েও ব্যস্ততা কমে যাচ্ছিল। পরিবারকেন্দ্রিক নাটকের গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘মানুষ পারিবারিক নাটক পছন্দ করেন। করোনার শুরুর দিকে দেখা গেছে, দুই-তিন যুগ আগের নাটকগুলো পুনঃপ্রচার হচ্ছে। তখনো দর্শক নাটকগুলো দেখেছেন। বর্তমানে আমরা পরিবার থেকে সরে যাচ্ছি। পারিবারিক জীবনের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। ‘পুতুপুতু’ প্রেমের গল্প থেকে নাটক বেরিয়ে আসছে। একে সুখবর বলে অভিহিত করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘নাটক দেশের সংস্কৃতির অংশ। দর্শক নাটকে পরিবার দেখতে চায়।

বাঙালি

নাটকের সামাজিক চরিত্রগুলো হারিয়ে যাচ্ছিল। সেখানে ২০২১ সালকে আমি বলব নাটকের টার্নিং পয়েন্ট। ওয়েব সিরিজ, ফিল্ম, ওটিটির বাইরে ধারাবাহিক নাটক নিয়ে টেলিভিশনের পদক্ষেপকে সাধুবাদ জানাই।’ প্রবীণ অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘শেষ কবে একসঙ্গে ১৫-২০ জন অভিনয় করেছি, মনে পড়ে না। গল্পে পরিবারের প্রতি ভালোবাসা, মায়া, ত্যাগ, অন্যের পাশে দাঁড়ানো, কেউ একাই সবকিছু নয়; সেই বিষয়গুলো দর্শক দেখতে চায়। যান্ত্রিক জীবন থেকে যে আবেগগুলো হারিয়ে যাচ্ছিল, সেগুলোই এখনকার গল্পে আবার ফিরে আসছে। এটি অবশ্যই সবার জন্য সুখের বার্তা।’ নাট্যজন আতাউর রহমান বলেছিলেন, ‘পরিবার, সমাজ নিয়েই তো মানুষের জীবন। এজন্য দর্শক বরাবরই পারিবারিক ও সামাজিক গল্পের নাটক দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। একটা সময় তাই ছিল। পারিবারিক ও সামাজিক গল্পের চমৎকার নাটক তৈরি হতো। এখন এসব অতীত।’ সেই সোনালি সময় আজ অনেকটা অতীতের পাতা হয়ে গেছে। এখনকার নাটকে প্রযুক্তি আর গ্ল্যামারের ঝলক বাড়লেও, পরিবার ও সম্পর্কের গল্পে যে মানবিক উষ্ণতা ছিল, তা যেন কোথাও হারিয়ে গেছে। এদিকে গত কয়েকবছর ধরে কয়েকটি পারিবারিক গল্পের নাটক নির্মিত হয়েছে এবং তা দর্শক গ্রহণযোগ্যতাও পেয়েছে। ‘তোমাদের গল্প’ ও ‘একান্নবর্তী’ নামের নাটক দুটি বেশ দর্শক সমাদৃত হয়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ নাটকের গল্পে যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে ‘একান্নবর্তী’ নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। এতেও উঠে এসেছে একান্নবর্তী পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের গল্প। আলোচনার পাশাপাশি নাটকগুলো ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। এরপর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে আসেন পারিবারিক গল্পে লেখা ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এ ছাড়া গোলাম মুক্তাদিরের ধারাবাহিক ‘কাজিনস’ নাটকে মাসতুতো ভাই-বোনদের প্রসঙ্গ ধরে একান্নবর্তী পরিবারের গল্প বলছেন তিনি। তা ছাড়া কেএম সোহাগ রানার ‘দেনা পাওনা’ ধারাবাহিকটি ইউটিউবে প্রচার হওয়ার পর বেশ সাড়া জাগায়। এদিকে গত এক বছরে পারিবারিক গল্পে জনপ্রিয়তা পাওয়া নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- আমাদের সংসার, এটা আমাদেরই গল্প, মামার বাড়ি, আত্মীয়, একান্নবর্তী, উত্তরাধিকার, ধূসর প্রজাপতি, শাদী মোবারক,  রূপনগর, ৭ কিলো ১ গ্রাম প্রভৃতি। নির্মাতাদের মতে, বর্তমান সময়ের ব্যস্ত জীবনে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্ত কমে গেছে। তাই নাটকের গল্পে পরিবারকে গুরুত্ব দিয়ে দর্শকদের আবেগের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন তারা। এ ধরনের গল্প দর্শকদের সহজেই স্পর্শ করে এবং দীর্ঘদিন মনে থাকে। এদিকে, দর্শক আগ্রহের তালিকায় ছিল খালাতো ভাই-বোনের প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক ‘তোমাকে চাই’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাশরিকুন্ডল আলম। এরপর ‘ডিয়ার ফ্যামিলি’ নামের নাটকটিও লক্ষাধিক দর্শক দেখেছেন ও নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন। গল্পে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও খায়রুল বাসার। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন। অন্যদিকে মোশাররফ করিম অভিনীত ‘জামাই টক্কর’ নাটকটিও ৮০ লাখের বেশি দর্শক এখন পর্যন্ত দেখেছেন। এক পরিবারের দুই জামাইকে ঘিরে এর গল্প। এতে অন্য দুই জামাই চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার। এটি পরিচালনা করেছেন সোহেল হাসান। দর্শক পছন্দের তালিকায় রয়েছে ক্যাপিটাল ড্রামায় গত ঈদে প্রচারিত ‘আপনজন’ নাটকটি। এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, জোভান, নাজনীন নীহা, সায়েম সামাদ, ফাতেমা হীরা, সাব্বির আহমেদসহ একঝাঁক অভিনয়শিল্পী। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এ ছাড়া আরও অনেক নাটক এবার দর্শক আগ্রহে ছিল, এসব নাটকে প্রাধান্য পেয়েছে পরিবারের গল্প।  দর্শক বলছে, নাটকে আবার পরিবার ফিরছে, এটি স্বস্তির কথা। কারণ দিনশেষে পরিবার নিয়েই দর্শক ছোটপর্দার সামনে বসে তাদের পারিপার্শ্বিকতার চিত্র খুঁজে পেত। আর তা পেলে তারা স্বভাবতই উচ্ছ্বসিত হয়।

এই বিভাগের আরও খবর
বিদ্যার অপরূপ সাজ
বিদ্যার অপরূপ সাজ
তৌসিফের অভিজ্ঞতা
তৌসিফের অভিজ্ঞতা
মন ভালো নেই মৌসুমীর
মন ভালো নেই মৌসুমীর
জয়ার খাদ্যাভ্যাস
জয়ার খাদ্যাভ্যাস
আদর আজাদের উচ্ছ্বাস
আদর আজাদের উচ্ছ্বাস
চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা
চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা
ওটিটিতে ‘ধুরন্ধর টু’ মুক্তি নিয়ে দ্বিধা
ওটিটিতে ‘ধুরন্ধর টু’ মুক্তি নিয়ে দ্বিধা
রাহুল দেব বর্মণের মৃতদেহের সামনে কেন যাননি আশা?
রাহুল দেব বর্মণের মৃতদেহের সামনে কেন যাননি আশা?
সন্তানদের নিয়ে পরীমণি
সন্তানদের নিয়ে পরীমণি
যেভাবে ছুটির ঘণ্টায় রাজ্জাক-শাবানা
যেভাবে ছুটির ঘণ্টায় রাজ্জাক-শাবানা
যাত্রা থেকে চলচ্চিত্রের সফল শিল্পী
যাত্রা থেকে চলচ্চিত্রের সফল শিল্পী
যেতে দাও আমায় ডেকো না...
যেতে দাও আমায় ডেকো না...
সর্বশেষ খবর
হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প
হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প

২৮ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
৯ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২ মিনিট আগে | জাতীয়

লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া
লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১০ মিনিট আগে | দেশগ্রাম

গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু
গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

১২ মিনিট আগে | দেশগ্রাম

বিএম কলেজে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বিএম কলেজে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১২ মিনিট আগে | দেশগ্রাম

ট্রাম্প বলছেন ইরান ধ্বংস, গোয়েন্দারা বলছে উল্টো গল্প
ট্রাম্প বলছেন ইরান ধ্বংস, গোয়েন্দারা বলছে উল্টো গল্প

১৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু
কক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু

১৮ মিনিট আগে | দেশগ্রাম

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

২০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হতে কতদিন লাগতে পারে?
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হতে কতদিন লাগতে পারে?

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সেনবাগে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন
সেনবাগে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

৩০ মিনিট আগে | দেশগ্রাম

দস্তগীর চৌধুরী থাকবেন চট্টলাবাসীর হৃদয়ে: এরশাদ উল্লাহ এমপি
দস্তগীর চৌধুরী থাকবেন চট্টলাবাসীর হৃদয়ে: এরশাদ উল্লাহ এমপি

৩২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

কলেজছাত্রকে লিফটের গর্তে ফেলে হত্যা, গ্রেফতার ৪
কলেজছাত্রকে লিফটের গর্তে ফেলে হত্যা, গ্রেফতার ৪

৩৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা
বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

৪০ মিনিট আগে | দেশগ্রাম

এআই'র কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে দক্ষিণ এশিয়া?
এআই'র কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে দক্ষিণ এশিয়া?

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা
বগুড়ায় ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান
হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আইপিএল শেষ টম ব্যান্টনের
আইপিএল শেষ টম ব্যান্টনের

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

রাজবাড়ীতে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের কারাদণ্ড
রাজবাড়ীতে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের কারাদণ্ড

৫২ মিনিট আগে | দেশগ্রাম

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন
গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাশ্রয়ী ড্রোনে নিখুঁত যুদ্ধের নতুন ম্যাজিশিয়ান ইরান
সাশ্রয়ী ড্রোনে নিখুঁত যুদ্ধের নতুন ম্যাজিশিয়ান ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এক যুগ পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতা
এক যুগ পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতা

১ ঘণ্টা আগে | শোবিজ

শেষ হলো প্রথম ধাপের বিএনপির ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
শেষ হলো প্রথম ধাপের বিএনপির ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার

১ ঘণ্টা আগে | রাজনীতি

অবরোধের পর এই প্রথম তেলবাহী তিন ইরানি ট্যাঙ্কারের হরমুজ অতিক্রম : কেপলার
অবরোধের পর এই প্রথম তেলবাহী তিন ইরানি ট্যাঙ্কারের হরমুজ অতিক্রম : কেপলার

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জ্বালানি সংকটের বিকল্প পথ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ
জ্বালানি সংকটের বিকল্প পথ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাপে কাটা যুবকের মরদেহ নিয়ে ঝাঁড়ফুক
সাপে কাটা যুবকের মরদেহ নিয়ে ঝাঁড়ফুক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কসবায় পাহাড় কাটায় জরিমানা ও কারাদণ্ড
কসবায় পাহাড় কাটায় জরিমানা ও কারাদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভরকে দলে টানছে বাফুফে
যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভরকে দলে টানছে বাফুফে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে
শেষমুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ, নেই একাদশে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

১১ ঘণ্টা আগে | জাতীয়

সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক
সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাড়ছে বাৎসরিক ছুটি
বাড়ছে বাৎসরিক ছুটি

৯ ঘণ্টা আগে | জাতীয়

চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে ছুটি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব: পোপ
মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব: পোপ

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি হরমুজের এক প্রান্ত দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান?
সত্যিই কি হরমুজের এক প্রান্ত দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি
স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন মেসি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

১৭ ঘণ্টা আগে | জাতীয়

হুট করেই তুরস্কে হামলা চালাতে পারে ইসরায়েল?
হুট করেই তুরস্কে হামলা চালাতে পারে ইসরায়েল?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর লাশ ভুট্টা খেতে, গণপিটুনিতে নিহত ২

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে
নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ
লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক
গুলশানে সিসা বারে অভিযান, ম্যানেজার আটক

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান
হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

৪১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপবৃত্তি নিয়ে যে বার্তা প্রতিমন্ত্রীর
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে উপবৃত্তি নিয়ে যে বার্তা প্রতিমন্ত্রীর

৮ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড’, আজীবন সুবিধা দেবে বিসিবি
৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড’, আজীবন সুবিধা দেবে বিসিবি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করে বিশ্বকে হতবাক করল ইরানি তরুণরা
যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করে বিশ্বকে হতবাক করল ইরানি তরুণরা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাবি না মানায় কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
দাবি না মানায় কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

বালু নদীতে সেতু নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার
বালু নদীতে সেতু নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ
পদ্মার বুকে দ্বিতীয় সেতুর অপেক্ষায় কোটি মানুষ

পেছনের পৃষ্ঠা

পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা
পদ্মার এক কাতলার দাম অর্ধলাখ টাকা

পেছনের পৃষ্ঠা

তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী
তালাবদ্ধ স্কুল ভবনে আটকা শিশু শিক্ষার্থী

পেছনের পৃষ্ঠা

তারল্যে জোয়ার ঋণে ভাটা
তারল্যে জোয়ার ঋণে ভাটা

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জয় দিয়ে শুরু চান মিরাজ
জয় দিয়ে শুরু চান মিরাজ

মাঠে ময়দানে

চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা
চলচ্চিত্রের সেই শিশুশিল্পীরা

শোবিজ

চাওয়া-পাওয়ার দুই মাস
চাওয়া-পাওয়ার দুই মাস

প্রথম পৃষ্ঠা

মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা
মধ্যপ্রাচ্যে বাড়ছে শান্তির আশা

প্রথম পৃষ্ঠা

স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা
স্মার্টফোন ব্যবহারে শীর্ষে চট্টগ্রাম, ইন্টারনেটে ঢাকা

পেছনের পৃষ্ঠা

গণভোট নিয়ে গণবিতর্ক উসকে দেওয়ার নেপথ্যে কী?
গণভোট নিয়ে গণবিতর্ক উসকে দেওয়ার নেপথ্যে কী?

সম্পাদকীয়

তেলের লাইনেই রাত-দিন
তেলের লাইনেই রাত-দিন

পেছনের পৃষ্ঠা

মন ভালো নেই মৌসুমীর
মন ভালো নেই মৌসুমীর

শোবিজ

নিষেধের রাজনীতি, ইতিহাসের শিক্ষা
নিষেধের রাজনীতি, ইতিহাসের শিক্ষা

সম্পাদকীয়

আদর আজাদের উচ্ছ্বাস
আদর আজাদের উচ্ছ্বাস

শোবিজ

স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি
স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি

প্রথম পৃষ্ঠা

ঝুঁকিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম
ঝুঁকিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম

পেছনের পৃষ্ঠা

মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক
মৃত্যুফাঁদ জাতীয় মহাসড়ক

পেছনের পৃষ্ঠা

ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার
ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেট কার

প্রথম পৃষ্ঠা

বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ
বসুন্ধরা কিংসের সামনে রহমতগঞ্জ

মাঠে ময়দানে

জয়ার খাদ্যাভ্যাস
জয়ার খাদ্যাভ্যাস

শোবিজ

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী
নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

পেছনের পৃষ্ঠা

৪ মেডেন ওভারে রাফিনের ৬ শিকার
৪ মেডেন ওভারে রাফিনের ৬ শিকার

মাঠে ময়দানে

১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
১১-দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম পৃষ্ঠা

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ
বার কাউন্সিল নির্বাচন স্থগিতে ক্ষোভ

প্রথম পৃষ্ঠা

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নগর জীবন

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ
২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নগর জীবন

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি

প্রথম পৃষ্ঠা

জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে
জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে

প্রথম পৃষ্ঠা