কর্মই জীবন, এই মন্ত্রেই যেন বিশ্বাসী অমিতাভ বচ্চন। বয়স ৮৩ এর ঘরে, তবে এখনো সপ্তাহের প্রতিদিনই নিজেকে নানাভাবে ব্যস্ত রাখেন তিনি। সম্প্রতি এক ব্লগে পোস্টে এমন ব্যক্তিগত অনুভূতিই শেয়ার করলেন বিগ বি।
তিনি জানান, সপ্তাহের এক দিনও যদি কাজ না থাকে, তবে সেই দিনটিই তাঁর কাছে অস্বস্তির। কাজ না করে বাড়িতে বসে থাকলে মানসিকভাবে অস্থির হয়ে ওঠেন অভিনেতা। বিগ বির এই অদম্য কর্মস্পৃহা অনেককেই অনুপ্রাণিত করে। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। জানা যায়, প্রতিদিনের নির্দিষ্ট কোনো রুটিনই তাঁকে মানসিকভাবে স্থির রাখে। সেই তাল কাটলে সবকিছু এলোমেলো হয়ে যায়। তাঁর কথায়, ‘কাজ না থাকলে দিনের স্বাভাবিক গতি নষ্ট হয়ে যায় এবং এক ধরনের অজানা অস্থিরতা তৈরি হয়।’ ব্লগে তিনি আরও লেখেন, ‘নিয়মিত কাজের অভ্যাসই মানুষকে একটি নির্দিষ্ট ছন্দে বেঁধে রাখে।
শোবিজ ডেস্ক