জীবনে চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সাত-সাতবার প্রেমে পড়েছেন। তবু অতৃপ্ত অভিনেত্রী। তবে এবার আর প্রেমের ফাঁদে পা ফেলতে চান না তিনি। বরং নিজেকে সুখী করতে বেছে নিয়েছেন নতুন পন্থা। কে? তিনি আর কেউ নন পশ্চিমা বিনোদুনিয়ার সুপারস্টার গায়িকা-নায়িকা জেনিফার লোপেজ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জেনিফার বলেছেন, আজও খাঁটি ভালোবাসার খোঁজে দরজায় কড়া নাড়ছেন তিনি! ‘এটাই আসল প্রেম’ বলে একাধিকবার ‘ধোঁকা’র শিকার হয়েছেন। কারও সঙ্গে বিয়ে করেছেন, কাউকে বা প্রেম উজাড় করে দিয়েছেন। কিন্তু আর নয়। জেনিফার লোপেজের জীবনপঞ্জি খুঁটিয়ে দেখলে জানা যায়, প্রেমের টানে চারবার ভুল মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এমনকি সাতবার সঙ্গীও বদলেছেন। তবু খাঁটি ভালোবাসা ধরা দেয়নি তাঁর কাছে। সেই পরিপ্রেক্ষিতেই নায়িকা-গায়িকার কণ্ঠে হতাশার সুর। জেনিফার স্পষ্ট জানিয়েছেন, ‘আমার জীবনে এখনো প্রকৃত প্রেম আসেনি।’ শোবিজ ডেস্ক
শিরোনাম
- ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
- সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
- ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
- সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
- সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে ‘আগলি শ্যু’
- চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
- প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
- ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
- নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
- কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
- সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই
- হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
- কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
- বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
- তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
- ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯