জাতীয় পর্যায় ও দেশের প্রথম সারির পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। জাতীয়র প্রসারের সঙ্গে সঙ্গে এ বিতর্ক আরও চোখে পড়ার মতো হয়েছে। এ প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি মম তার সমাজমাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘জীবনে কত অ্যাওয়ার্ড পাই নাই। কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, আবার কিছু হয়তো আনতেই যাই নাই। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারি নাই বলে অ্যাওয়ার্ড মেলে নাই।’ যদিও পুরস্কার না পাওয়ার আক্ষেপ রয়েছে, তবু মমকে উজ্জীবিত করছে দর্শকদের ভালোবাসা। তিনি লিখেছেন, ‘এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড-দর্শকের ভালোবাসা। কৃতজ্ঞতা।’
শোবিজ প্রতিবেদক