বলিউড তারকা অক্ষয় কুমার বরাবরই নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘হুইল অব ফরচুন’ সঞ্চালনার সময় হঠাৎই সামনে চলে আসে তাঁর স্কুলজীবনের এক অজানা অধ্যায়।
শো চলাকালে দর্শকের আসন থেকে নিজের শৈশবের বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে অক্ষয় ফিরে যান পুরোনো দিনে। তিনি বলেন, ‘আমরা কেজি থেকে একসঙ্গে পড়েছি। আর কেজি থেকে নবম শ্রেণির মধ্যে আমরা তিন-তিনবার ফেল করেছি।’
হাস্যরসের সঙ্গেই বলেন, পড়াশোনার চেয়ে বন্ধুর সঙ্গে সময় কাটাতেই বেশি মন ছিল তাঁর।
তবে সেই ব্যর্থতা অক্ষয়কে থামিয়ে রাখতে পারেনি। বরং জীবনের অন্য পথে নিজেকে গড়ে তুলেছেন তিনি। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস তাঁকে নিয়ে গেছে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের কাতারে। কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন পরিচালিত নতুন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির অপেক্ষায়। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব। ‘ভূত বাংলা’ মুক্তির তারিখ ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
শোবিজ ডেস্ক