বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাপানের মাটিতে আবারও বসছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা জাপান-২০২৬’। আজ সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম নিওডোরি পার্কে এই মেলা অনুষ্ঠিত হবে। জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এ উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এবারের মেলার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং পাওয়ার ভয়েস খ্যাত শিল্পী আরফিন রুমি। মিউজিক টিমে থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ বৃদ্ধি করাই এ মেলার মূল উদ্দেশ্য।
শিরোনাম
- হামের টিকার সংকট নিয়ে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
- ব্যবসায়ীর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪
- বিইউপিতে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত
- রামিসা হত্যা; অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন
- এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
- ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম
- লিথুয়ানিয়ায় ড্রোন অনুপ্রবেশ, নাগরিকদের আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ
- যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২
- পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি
- শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের
- মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
- লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক
- আরও ২ মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
- গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান
- ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
- মুন্সীগঞ্জে দেড় বছর ধরে বন্ধ উপবৃত্তি, বিপাকে লাখো দরিদ্র শিক্ষার্থী
- মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড শান্তর
- জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর