অভিনেত্রী তানজিকা আমিন। নিয়মিত ওটিটি প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় কাজ করে আলোচনায় আসা এই তারকা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। কাজের ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভোলেন না তিনি। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেল এক স্নিগ্ধ ও নতুন লুকে। গত শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ছবিতে তানজিকাকে গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজ এবং কানে বড় ঝুমকা পরেছেন তিনি। তবে সবচেয়ে নজর কেড়েছে তাঁর চুলের সাজ; খোঁপায় গোঁজা ছিল গোলাপি ফুল। সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করার পর থেকেই রূপের প্রশংসায় ভাসছেন তানজিকা। তার পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বইয়ে গেছে। কেউ ‘অনন্যা’ বলছেন, আবার কেউ তাঁর স্নিগ্ধ হাসির প্রশংসা করছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে তানজিকা নিজেকে প্রমাণ করেছেন। সাম্প্রতিক সময়ে ওটিটির কাজে তাঁর অভিনয় নতুন উচ্চতায় তাঁকে নিয়ে গেছে। তবে অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই এমন স্নিগ্ধ রূপে ধরা দিয়ে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন এই অভিনেত্রী।
শিরোনাম
- এক ক্লিকে নির্মাতার সব কনটেন্ট, গুগলের নতুন ফিচার চালু
- ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ
- কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী
- চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
- সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
- রসুল (সা.)-এর প্রতি ভালোবাসা
- বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত
- ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর, টি স্পোর্টসে সরাসরি ফুটবল বিশ্বকাপ
- হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন
- ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে
- বিনা জামানতে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
তানজিকা আমিনের স্নিগ্ধতা
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে