ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে ১০০০ কোটি টাকার ব্যবসা করে আলোচনার শীর্ষে উঠে এসেছে ছবিটি।
এই অভাবনীয় সাফল্যের মধ্যেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করেছেন ছবির অভিনেত্রী সারা অর্জুন।
শুক্রবার ভোরে মন্দিরের ভস্ম আরতিতে অংশ নেন তিনি। প্রথা অনুযায়ী পূজা-অর্চনা শেষে আশীর্বাদ গ্রহণ করেন সারা। মন্দিরে তার উপস্থিতির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পূজা শেষে সংবাদমাধ্যমকে সারা জানান, এই সাফল্যে তিনি ভীষণ আনন্দিত। উজ্জয়িনী থেকে এক ধরনের ‘ঐশ্বরিক টান’ অনুভব করেই সেখানে গিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সারা অর্জুন ‘ধুরন্ধর’ সিরিজের মাধ্যমে সারাদেশে পরিচিতি পেয়েছেন। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও মালয়ালম চলচ্চিত্রেও কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।
‘ধুরন্ধর ২’ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপাল।
বিডি প্রতিদিন/মুসা