বায়ুদূষণে খুবই খারাপ একটা সপ্তাহ পার করেছেন ঢাকাবাসী। গত শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাত দিনই খুবই অস্বাস্থ্যকর ছিল এ মহানগরীর বাতাস। গতকাল ছুটির দিনের বিকালেও বায়ুদূষণে ঢাকা ছিল বিশ্বে দ্বিতীয়। বায়ুমান সূচকে ২৬৫ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দূষিত বায়ুর দিন ছিল গত ১০ জানুয়ারি (শনিবার)।
এদিন রাজধানীর প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর অতি সূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ছিল ১৮৯.৮ মাইক্রোগ্রাম, যা স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি। আগের সপ্তাহে ৩০ গুণ দূষিত ছিল ঢাকার বাতাস। সপ্তাহের ব্যবধানে দূষণমাত্রা বেড়েছে।