বিষাক্ত বাতাসে শ্বাস নিয়ে বছরের প্রথম মাসটি পার করেছেন ঢাকাবাসী। সদ্য শেষ হওয়া জানুয়ারির ৩১ দিনের মধ্যে চার দিন (৫, ৬, ৩ ও ৩১) ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর ও ২৭ দিন ছিল অতিমাত্রায় অস্বাস্থ্যকর।
বাতাসে ক্ষতিকর অতি সূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ছিল সহনশীল মাত্রার চেয়ে ৩০ থেকে ৩৮ গুণ বেশি। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা- আইকিউ এয়ারের তথ্যানুযায়ী, মাসের মধ্যে অধিকাংশ দিনই বিশ্বের দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে আসে ঢাকার নাম। দূষণের কারণে ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট।